ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানের জব্দ অর্থে আক্রান্ত জাহাজের ক্ষতিপূরণ দিতে চান ট্রাম্প, যা বলছে তেহরান


ইরানের জব্দ অর্থে আক্রান্ত জাহাজের ক্ষতিপূরণ দিতে চান ট্রাম্প, যা বলছে তেহরান

লোহিত সাগরে হুতিদের হামলার পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাহাজের ক্ষয়ক্ষতি মেটাতে যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ইরানের অর্থ ব্যবহারের হুমকি দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই পরিস্থিতির জবাবে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ট্রাম্পের এই পদক্ষেপ একটি 'উসকানিমূলক' এবং বিপজ্জনক বৈশ্বিক নজির স্থাপন করবে।

সম্প্রতি গত দুই সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত চরমে পৌঁছেছে। এই দ্বন্দ্বের মাঝে, ইরান-সমর্থিত হুতিরা লোহিত সাগরে দুটি সৌদি তেলের ট্যাংকারে হামলা করলে, বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে টানাপোড়েন দেখা দেয়। এর পর ট্রাম্প ঘোষণা করেন যে, জাহাজ বা কার্গোর যে কোনো ক্ষতিপূরণ এখন থেকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা ইরানের অর্থ দিয়ে মেটানো হবে।

ট্রাম্পের এই হুমকির প্রতিক্রিয়ায়, আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এর কড়া সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, একটি দেশের সম্পদ বাজেয়াপ্ত করা একটি চরম উসকানিমূলক নজির।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

যারা এই অর্থ থেকে লাভবান হওয়ার উল্লাস প্রকাশ করছেন, তাদের সতর্ক করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারগুলো যদি একবার সম্পদ বাজেয়াপ্ত করাকে স্বাভাবিক নিয়মে পরিণত করে ফেলে, তবে বিশ্বে কারও সম্পদই আর নিরাপদ থাকবে না। এই অবস্থার ফলে যে বিশৃঙ্খলা তৈরি হবে, তা মোটেও সুন্দর বা শান্তিপূর্ণ হবে না।

অবশ্য, বর্তমানে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ইরানের প্রায় ২০০ কোটি ডলার জব্দ রয়েছে। এছাড়া, বিশ্বজুড়ে আটকে আছে আরও কয়েক হাজার কোটি ডলার। গত জুনে ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে এসব অর্থ ছাড় ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে একটি চুক্তি হয়েছিল। কিন্তু নতুন করে দুপক্ষের মধ্যে সংঘাত শুরু হওয়ায় সেই শান্তি প্রক্রিয়া এখন পুরোপুরি ভেস্তে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে, ২৫ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১১:৪৮ এম


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে, ২৫ জন আহত

গোপালগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। এই ঘটনা ঘটেছিল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চরগোবরা এলাকায়।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করে জানান, খুলনাগামী যাত্রীবাহী বাসটি রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চরগোবরা এলাকায় অন্য একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এসময় রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে বাসের ছাদটি দুমড়ে-মুচড়ে গিয়ে বাস থেকে বিচ্ছিন্ন হয়ে পাশে পড়ে যায়। ফলে আহত হয় অন্তত ২৫ জন যাত্রী।

স্থানীয় মানুষের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের পাশে কমল হাসান ও আলিয়া ভাট প্রশ্নফাঁস বিতর্কে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১১:৫১ এম


শিক্ষার্থীদের পাশে কমল হাসান ও আলিয়া ভাট প্রশ্নফাঁস বিতর্কে

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আন্দোলন দিল্লির যন্তর মন্তর ছাড়িয়ে এখন গোটা দেশে ছড়িয়ে পড়েছে। এই শিক্ষার্থীদের লড়াইয়ে এবার পাশে দাঁড়িয়েছেন জানানো হয়েছে বলিউড ও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির তারকাদেরও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আন্দোলনের সমর্থনে সরব হয়েছেন অভিনেতা কমল হাসান ও অভিনেত্রী আলিয়া ভাট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ক্ষোভ প্রকাশ করে বর্ষীয়ান অভিনেতা কমল হাসান লেখেন, ‘একজন শিশু যখন কাঁদে, আমাদের শোনা উচিত। কিন্তু আমরা অপেক্ষা করেছি যতক্ষণ না আমাদের অনেক সন্তান মারা গিয়েছে। যে ব্যবস্থা শিক্ষার বদলে কোচিং, কৌতূহলের বদলে উদ্বেগ এবং যোগ্যতার বদলে অপরাধপ্রবণতাকে স্থান দেয়, তা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া ছাড়া আর কিছুই নয়।’ তিনি আরো বলেন, যখন কোনো দেশের শিশুরা উত্তর পাওয়ার বদলে ব্যারিকেড ও লাঠিচার্জের মুখোমুখি হয়, তখন সেই দেশ ব্যর্থ হয়। একইসাথে, অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের উদ্দেশে তিনি জানান, ‘দেশের জন্য আপনার মতো সুদৃঢ় কণ্ঠস্বরের প্রয়োজন রয়েছে। দয়া করে আপনার অনশন ভাঙুন।’ আলিয়া ভাট ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে লিখেছেন, ‘গত কয়েক দিন ধরে চলা এই ঘটনা আমার হৃদয় যেমন ভেঙেছে, তেমনই আশার আলোও জুগিয়েছে। নিজেদের অধিকারের দাবিতে দাঁড়িয়ে থাকা প্রতিটি শিক্ষার্থীর পেছনে লুকিয়ে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং অগণিত ত্যাগের গল্প।’ শিক্ষার্থীদের সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, তারা দেশের ভবিষ্যৎ তৈরি করছে। সরকারের প্রতি প্রশ্ন তুলে আলিয়া যোগ করেন, ‘ওদের এই মনের জোর আমাদের সবার সামনে একটি আয়না তুলে ধরে প্রশ্ন করে—যারা এই দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে, আমরা কি সত্যিই তাদের মনের কথা শুনছি?’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিসি ‘উন্মাদদের দ্বারা পরিচালিত বোকা সংস্থা’: মার্কো রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১১:৫৫ এম


আইসিসি ‘উন্মাদদের দ্বারা পরিচালিত বোকা সংস্থা’: মার্কো রুবিও

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) উপর কঠোর সমালোচনা করেছেন। তিনি আদালটিকে ‘বোকা একটি সংস্থা’ বলে মন্তব্য করেছেন এবং অভিযোগ করেছেন যে, আইসিসি এমন কিছু মানুষের নিয়ন্ত্রণে রয়েছে যারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অযৌক্তিক পদক্ষেপ নিতে চাইছে।

বৃহস্পতিবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় আসিয়ান বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুবিও। এই সময় সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক আদালতের প্রয়োজন রয়েছে তবুও যুক্তরাষ্ট্র কেন আইসিসির বিরোধিতা করছে। জবাবে রুবিও বলেন যে, যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় এবং কখনোই আদালটির প্রতিষ্ঠার চুক্তিতে অংশ নেয়নি। তাই মার্কিন নাগরিকদের বিরুদ্ধে আইসিসির কোনো বিচারিক ক্ষমতা যুক্তরাষ্ট্র মেনে নেবে না।

রুবিও আরও বলেন, ‘আমরা আইসিসির সদস্য নই। আমরা কখনো সেই চুক্তিতে সই করিনি। আমরা কখনো এতে যোগও দিইনি। এরপরও তারা দাবি করছে যে, যারা ওই চুক্তির সদস্য নয়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের আছে।’

তিনি বলেন, আইসিসি রাষ্ট্রপ্রধানসহ বিভিন্ন ব্যক্তি বিচারের আওতায় আনার এবং কারাগারে পাঠানোর ক্ষমতা রাখে বলে দাবি করছে। যুক্তরাষ্ট্র মনে করে এটি আদালটির ক্ষমতার সীমা ছাড়িয়ে যাওয়া। রুবিও বলেন, ‘আইসিসিতে এমন কিছু উন্মাদ মানুষ আছে, যারা যুক্তরাষ্ট্রের সেনাসদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনার কথা বলছে। এমনকি বর্তমান বা ভবিষ্যতের মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধেও অভিযোগ আনার কথা বলছে। এটা কখনোই হবে না।’

তিনি যোগ করেন, ‘যারা এই সংস্থার সদস্য হতে চায়, তারা হতে পারে। কিন্তু আমরা এর সদস্য হব না। তারা মার্কিন নাগরিকদের ওপর তাদের বিচারিক ক্ষমতাও প্রয়োগ করতে পারবে না।’

রুবিও জানান, যুক্তরাষ্ট্র এর আগে আইসিসিকে এ বিষয়ে সতর্ক করেছে। তিনি বলেন, ওয়াশিংটন এখনো আদালটির দাবি মেনে নিচ্ছে না এবং ভবিষ্যতেও নেবে না। তাঁর এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আইসিসিকে মার্কিন সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে একটি নতুন উদ্যোগ নেওয়ার ঘোষণা দেয়। ১৩ জুলাই প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, পররাষ্ট্রমন্ত্রী রুবিও সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি কর্মসূচি শুরু করেছেন। এর উদ্দেশ্য হলো আইসিসির কার্যক্রম পরিচালনার সক্ষমতা কমানো, মার্কিন সেনাসদস্য ও কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা ঠেকানো এবং যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র কখনোই আইসিসির প্রতিষ্ঠার মূল চুক্তি ‘রোম সংবিধি’-তে যোগ দেয়নি। এরপরও আদালতটি মার্কিন সেনাসদস্য ও কর্মকর্তাদের বিচার করার ক্ষমতা দাবি করছে। যুক্তরাষ্ট্র এটিকে ‘অসহনীয় হুমকি’ হিসেবে দেখছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভিযোগ, এর আগে আইসিসি মার্কিন সেনাসদস্য ও গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল। ওয়াশিংটনের দাবি, আদালতটি ধীরে ধীরে এমন একটি বৈশ্বিক বিচারিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে চাইছে, যার ওপর কোনো জবাবদিহি নেই।

বিবৃতিতে আরো বলা হয়, আইসিসির বিরুদ্ধে নেওয়া পদক্ষেপে কোনো কূটনৈতিক উদ্যোগ বাদ দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের পরিকল্পনার মধ্যে রয়েছে—মিত্র ও অংশীদার দেশগুলোকে মার্কিন নাগরিকদের ওপর আইসিসির বিচারিক ক্ষমতা প্রত্যাখ্যান করার জন্য উৎসাহিত করা, আইসিসিকে সমর্থনকারী দেশগুলোর ভূমিকা পর্যবেক্ষণ বৃদ্ধি করা এবং রোম সংবিধিতে যোগ না দেওয়া দেশগুলোর সঙ্গে কূটনৈতিকভাবে কাজ করা। এছাড়া আইসিসির কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আরো ভিসা নিষেধাজ্ঞা, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং অন্যান্য নিষেধাজ্ঞা আরোপের বিষয়ও যুক্তরাষ্ট্র বিবেচনা করছে। রুবিওর মন্তব্য ও পররাষ্ট্র দপ্তরের এই উদ্যোগ আবারও স্পষ্ট করেছে যে, আইসিসির বিচারিক ক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আদালটির দীর্ঘদিনের বিরোধ আবারও তীব্র হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন খানজাহান আলী মিশনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১১:৫৯ এম


বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন খানজাহান আলী মিশনের

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে বাগেরহাটের খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।

গতকাল বৃহস্পতিবার খানজাহান আলী মাজার মোড়ে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধনকালে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেছেন, ‘পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে বেশি বেশি গাছ লাগাতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনগুলোর এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’

এ সময় মিশনের সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান শিমুল, মিসেস মনিরা ইসলাম, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন শেখ, রণবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হুমায়ুন কবির, হাফেজ মাওলানা এনামুল কবির, মাজুর আলম বাবলা, হাওলাদার মাহামুদ আলী, কাজী শাকিল তারিক, রবিউল ইসলাম (রবি), হাসান শেখ, ফকির রফিকুল ইসলাম, শেখ শরিফুল ইসলাম, আব্দুল্লাহ সিয়ামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%