১১:৪৮ এম
গোপালগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। এই ঘটনা ঘটেছিল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চরগোবরা এলাকায়।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করে জানান, খুলনাগামী যাত্রীবাহী বাসটি রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চরগোবরা এলাকায় অন্য একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এসময় রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে বাসের ছাদটি দুমড়ে-মুচড়ে গিয়ে বাস থেকে বিচ্ছিন্ন হয়ে পাশে পড়ে যায়। ফলে আহত হয় অন্তত ২৫ জন যাত্রী।
আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২
স্থানীয় মানুষের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন