ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

আইন ও মতামতের ভিত্তিতে এলপিজির দাম নির্ধারণ করবে বিইআরসি


আইন ও মতামতের ভিত্তিতে এলপিজির দাম নির্ধারণ করবে বিইআরসি

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণের প্রক্রিয়া আইন ও বিধিবিধান, আবেদনকারীদের প্রস্তাব, কারিগরি মূল্যায়ন দলের প্রতিবেদন এবং সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে সম্পন্ন হবে।

তিনি উল্লেখ করেন, এলপিজির দাম নিয়ে গণশুনানির পর লিখিত মতামত ও প্রস্তাব আগামী ১ নভেম্বর পর্যন্ত কমিশনে জমা দেওয়া যাবে।

আজ বিইআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বেসরকারিভাবে বাজারজাতকৃত এবং সরকারিভাবে সরবরাহিত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ভোক্তা পর্যায়ের দাম পুনর্নির্ধারণের উদ্দেশ্যে এই গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের সংঘাতে শেলের লাভ দ্বিগুণ, পরিবেশবাদীদের অসন্তোষ

আজ রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৬) ধারা অনুযায়ী এ শুনানির আয়োজন করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুনানিতে রাষ্ট্রায়ত্ত এলপি গ্যাস পিএলসি, বেসরকারি আবেদনকারী, অপারেটর, পরিবেশক, খুচরা বিক্রেতা এবং অটোগ্যাস স্টেশনের প্রতিনিধিরা তাদের প্রস্তাব উপস্থাপন করেন। কমিশন গঠিত কারিগরি মূল্যায়ন দলও তাদের মূল্যায়ন প্রতিবেদন তুলে ধরেন।

কারিগরি মূল্যায়ন কমিটির পক্ষ থেকে ভোক্তা পর্যায়ে দাম নির্ধারণের আইনি দিক, কমিশনের দায়িত্ব এবং দাম নির্ধারণে বিবেচ্য বিষয়গুলো ব্যাখ্যা করা হয়।

এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বিভিন্ন শ্রেণি-পেশার ভোক্তা এবং অন্যান্য অংশীজন তাদের মতামত শুনানিতে উপস্থাপন করেন।

আরও পড়ুন: বোয়িংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কেলি অর্টবার্গ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোরেলগঞ্জে সৌরশক্তিচালিত নিরাপদ পানি সরবরাহ নেটওয়ার্ক উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০১:১৩ এম


মোরেলগঞ্জে সৌরশক্তিচালিত নিরাপদ পানি সরবরাহ নেটওয়ার্ক উদ্বোধন

মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মধ্য আমুরবুনিয়া গ্রামে পাইপ লাইন ভিত্তিক সৌরশক্তিচালিত নিরাপদ পানি সরবরাহ নেটওয়ার্কের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। ২৮ অক্টোবর বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রকল্পের উদ্বোধন করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা বাগেরহাটে ভূগর্ভস্থ পানিতে লবণাক্ততা ক্রমশ বেড়ে যাচ্ছে। এর ফলে স্থানীয় জনগণের জন্য সুপেয় পানির অভাব এবং বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এই সংকট মোকাবেলার জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ‘চ্যারিটি ওয়াটার’-এর অর্থায়নে, ‘হেলভেটাস বাংলাদেশ’-এর সহযোগিতায় এবং ‘ডরপ’ এর বাস্তবায়নাধীন ‘ওডিঅবও’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হাবিবুল্লাহ বলেন, "জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট দিন দিন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নারী ও শিশুরা এই সংকটের সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ডরপের এমন জনকল্যাণমূলক উদ্যোগ উপকূলের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এবং জীবনযাত্রার মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি স্থানীয় এলাকাবাসীকে প্রকল্পের সঠিক রক্ষণাবেক্ষণ ও ব্যবহার নিশ্চিত করতে এগিয়ে আসার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আমুরবুনিয়া গ্রামের উপকারভোগী ও ‘মা সংসদ’-এর নেতৃবৃন্দের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, হেলভেটাস বাংলাদেশ এর প্রকৌশলী মো. নাসির উদ্দিন, ডরপ এর প্রকল্প ম্যানেজার নুরেফা আরজু, উপজেলা কো-অর্ডিনেটর সওকাত চৌধুরী, মনিটরিং কো-অর্ডিনেটর মো. হুমায়ুন কবির, প্রজেক্ট ইঞ্জিনিয়ার শামীম আহমেদ, পানি ব্যবহারকারী কমিটির সদস্য এবং ডরপের অন্যান্য কর্মীবৃন্দ।

উদ্যোক্তারা জানান, সৌরশক্তিচালিত পাম্পিং প্রযুক্তির মাধ্যমে পুকুরের পানি পরিশোধন করে সরবরাহের এই ব্যবস্থায় গ্রামের বিভিন্ন স্থানে ১৬টি ট্যাপস্ট্যান্ড স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে এই গ্রামের ২৫০টি পরিবারের প্রায় ১২শ মানুষ রান্নাবান্না, খাওয়া ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি রক্ষার জন্য সহজে নিরাপদ পানি ব্যবহার করতে পারবে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের সুপেয় পানির চাহিদা মেটানোর পাশাপাশি পানিজনিত রোগের ঝুঁকি হ্রাস এবং জনস্বাস্থ্য উন্নয়নে এই মহৎ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিবৃন্দরা আশা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশসেরা খালিদ, মাদ্রাসায় ফুলেল সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০১:১৪ এম


হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশসেরা খালিদ, মাদ্রাসায় ফুলেল সংবর্ধনা

সৌদি দূতাবাসের রিলিজিয়াস অ্যাটাশে অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হিফজুল কোরআন চূড়ান্ত প্রতিযোগিতা-২০২৬-এ বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছে ১৫ বছর বয়সী হাফেজ মো. খালিদ মোল্লা। তার এই অসাধারণ সাফল্যে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের মাদ্রাসায়ে আবু হুরায়রায় এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। পুরস্কার হিসেবে খালিদ পেয়েছে দুই লাখ টাকা। বুধবার (২৮ অক্টোবর) ঢাকায় সৌদি দূতাবাসে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রথম স্থান অর্জন করে সে।

ওই দিন রাত ১১টার দিকে মাদ্রাসায় ফিরে আসার পর শিক্ষক-শিক্ষার্থী, রাজনীতিবিদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। খালিদ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের মাদ্রাসায়ে আবু হুরায়রার শিক্ষার্থী। তার বাড়ি পাশের চিতলমারী উপজেলার নালুয়া গ্রামে। সে ওই গ্রামের ওবায়দুল ইসলামের ছেলে। খালিদের এই সাফল্যে মাদ্রাসার শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। গভীর রাতেও তাকে অভিনন্দন জানাতে মাদ্রাসায় উপস্থিত হন শুভাকাঙ্ক্ষীরা।

তাদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় মুখর হয়ে ওঠে মাদ্রাসা প্রাঙ্গণ। পবিত্র কোরআন হিফজের প্রতিযোগিতায় দেশসেরা হওয়ার মাধ্যমে খালিদ তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এলাকার জন্য গৌরব বয়ে এনেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, তার এই অর্জন ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদেরও কোরআন শিক্ষায় অনুপ্রাণিত করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩১ অক্টোবর খুলনায় দুটি জনসভা ও ৬টি পথসভায় জনসমুদ্রের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০১:১৪ এম


৩১ অক্টোবর খুলনায় দুটি জনসভা ও ৬টি পথসভায় জনসমুদ্রের প্রস্তুতি

আগামী ৩১ অক্টোবর, ১১ দলীয় ঐক্যের আহ্বানে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে দুটি জনসভা এবং ৬টি পথসভা অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির জন্য রাজপথে জনসমুদ্রের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ৭ দফা দাবির ভিত্তিতে এই কর্মসূচি সফল করার জন্য খুলনায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ১৭টি উপ-কমিটি এবং বিভাগভিত্তিক অর্পিত দায়িত্ব সফলভাবে পালন শুরু করেছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে খুলনা প্রেসক্লাবে এক প্রেসব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমীর ও ঐক্য জোট নেতা মাহফুজুর রহমান এই তথ্য তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, লং মার্চের আওতায় খুলনার বাবরী চত্বর (শিবাবাড়ী) ও ফুলতলা বাসস্ট্যান্ডে পৃথক দুটি পথসভা অনুষ্ঠিত হবে। ওই দিন সকালে ঢাকার বায়তুল মোকররম মসজিদের সামনে জনসভা দিয়ে কর্মসূচির সূচনা হবে। পথিমধ্যে ৬টি পথসভা এবং কুষ্টিয়ায় আরেকটি জনসভার মাধ্যমে তৃতীয় দফার লং মার্চ কর্মসূচি শেষ হবে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, আসন্ন লংমার্চের গাড়ি বহরে এক হাজারের অধিক পাজেরো, হাইয়েস, মাইক্রোসহ অন্যান্য গুরুত্বপূর্ণ গাড়ি যুক্ত থাকবে। খুলনার প্রবেশ পথ থেকে শুরু করে ফুলবাড়িগেট পর্যন্ত ১৭ পয়েন্টে লং মার্চকে স্বাগত জানানো হবে। শিববাড়ী মোড় ও আশপাশের এলাকায় ২০০ মাইকের হর্ণ থাকবে। এছাড়া ২০টি তোরণ, একশ’টি বড় সাইজের বিলবোর্ড, সাড়ে ১৩ হাজার প্যানা প্রস্তুত করা হয়েছে। লং মার্চের সফলতার লক্ষ্যে প্রায় তিন লাখ লিফলেট ও পর্যাপ্ত ফেষ্টুন তৈরি করা হয়েছে। শিববাড়ী মোড়ের পথসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে এবং নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, এই পথসভাটি জনসভায় রূপান্তরিত হবে। কর্মসূচির সফলতায় ১২শ’ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। পথসভা সুন্দর ও সফল করার লক্ষ্যে মূল পথসভাস্থলে ৪৫/২৪ বর্গফুট বিশাল আকৃতির একটি মঞ্চ নির্মাণের কাজ বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, এনসিপির মহানগর আহবায়ক আহমদ হামিম রাহাত, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সভাপতি মুফতি শরীফ সাইদুর রহমান, লেবার পার্টির সভাপতি অধ্যক্ষ মো. সাইফুদ্দোহা, বিডিপির মহানগর সভাপতি এডভোকেট মো. হানিফ উদ্দিন, জাগপার সভাপতি খান মো. রাশেদ, মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শৈলকুপায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০১:১৫ এম


শৈলকুপায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়েছে। এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে আজ বিকালে শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য প্রদান করেন শৈলকুপা থানা বিএনপির সভাপতি আবুল হোসেন, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া এবং বিশিষ্ট দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উসমান আলী বিশ্বাস। এছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবু ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

এ সময় বিএনপি ও যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%