প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি দূতাবাসের রিলিজিয়াস অ্যাটাশে অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হিফজুল কোরআন চূড়ান্ত প্রতিযোগিতা-২০২৬-এ বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছে ১৫ বছর বয়সী হাফেজ মো. খালিদ মোল্লা। তার এই অসাধারণ সাফল্যে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের মাদ্রাসায়ে আবু হুরায়রায় এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। পুরস্কার হিসেবে খালিদ পেয়েছে দুই লাখ টাকা। বুধবার (২৮ অক্টোবর) ঢাকায় সৌদি দূতাবাসে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রথম স্থান অর্জন করে সে।
ওই দিন রাত ১১টার দিকে মাদ্রাসায় ফিরে আসার পর শিক্ষক-শিক্ষার্থী, রাজনীতিবিদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। খালিদ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের মাদ্রাসায়ে আবু হুরায়রার শিক্ষার্থী। তার বাড়ি পাশের চিতলমারী উপজেলার নালুয়া গ্রামে। সে ওই গ্রামের ওবায়দুল ইসলামের ছেলে। খালিদের এই সাফল্যে মাদ্রাসার শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। গভীর রাতেও তাকে অভিনন্দন জানাতে মাদ্রাসায় উপস্থিত হন শুভাকাঙ্ক্ষীরা।
তাদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় মুখর হয়ে ওঠে মাদ্রাসা প্রাঙ্গণ। পবিত্র কোরআন হিফজের প্রতিযোগিতায় দেশসেরা হওয়ার মাধ্যমে খালিদ তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এলাকার জন্য গৌরব বয়ে এনেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, তার এই অর্জন ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদেরও কোরআন শিক্ষায় অনুপ্রাণিত করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন