০১:৫২ পি.এম
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের জন্য তার মা শুধুমাত্র একজন অভিভাবক নন, বরং জীবনের সবচেয়ে বড় আশ্রয় ও শক্তি। মায়ের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্টের মাধ্যমে এই অভিনেতা তার ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা প্রকাশ করেছেন।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে, অপূর্ব তার মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘ছোটবেলা থেকে আজ অব্দি, আমার জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার আঁচল আমায় ছায়ার মতো আগলে রেখেছে। আমার না বলা কথাগুলো চোখের পলকেই বুঝে ফেলা, আমার একটুখানি কষ্টে তোমার বুক ফেটে যাওয়া.. তোমার এই নিঃস্বার্থ ভালোবাসার ঋণ শোধ করার সাধ্য কার আছে?’
আরও পড়ুন: ঢামেকে ভুয়া চিকিৎসক মো. রাকিব আটক, থানায় হস্তান্তর
অপূর্ব তার জীবনে মায়ের অবদানের কথা উল্লেখ করে আরো লিখেছেন, ‘আমি আজ যা কিছু হয়েছি, যতদূর আসতে পেরেছি, তার পেছনের মূল শক্তি কেবল তোমার দু'আ আর আশীর্বাদ।’
তিনি পোস্টে উল্লেখ করেছেন যে, মায়ের হাসিই তার পৃথিবীকে আলোয় ভরিয়ে দেয়। অপূর্ব লিখেছেন, ‘তুমি হাসলে আমার পৃথিবী আলোয় ভরে যায়।
আল্লাহর কাছে তার একটাই প্রার্থনা, তিনি যেন মাকে সবসময় সুস্থ রাখেন, দীর্ঘায়ু করেন এবং মায়ের মুখের এই সুন্দর হাসিটি চিরকাল বজায় রাখেন।’
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার তিন দাবি
অপূর্ব সবশেষে মায়ের জন্য পৃথিবীর সব সুখ কামনা করে লিখেছেন, ‘পৃথিবীর সব সুখ আর ভালোলাগার অধিকারী হও তুমি আম্মু। আমার জীবনের সেরা উপহার তুমি। শুভ জন্মদিন!’
মায়ের জন্মদিনে অপূর্বর এই আবেগঘন পোস্ট ইতোমধ্যে ভক্তদেরও আবেগাপ্লুত করেছে।
অনেকে প্রিয় অভিনেতার মায়ের জন্য শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করেছেন।
আরও পড়ুন: বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব বিশেষজ্ঞদের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন