ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ জেলা প্রশাসকের


সাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ জেলা প্রশাসকের

সাতক্ষীরা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ : দুর্যোগের আগেই সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত করা এবং ঝুঁকিপূর্ণ মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। 

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীলকরণ এবং জলবায়ু ঝুঁকি বীমা কর্মসূচি বিষয়ক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এ কর্মশালার আয়োজন করে। 

আরও পড়ুন: পূর্বধলায় অটোভ্যানের গোপন চেম্বারে ৮৮ বোতল ভারতীয় মদ, আটক ১

জেলা প্রশাসক এসময় বলেন, ঘূর্ণিঝড় বা কোনো বড় ধরনের দুর্যোগ আঘাত হানার আগেই সাইক্লোন শেল্টারগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় মেরামত ও প্রস্তুতি সম্পন্ন করতে হবে। 

দুর্যোগের সময় ক্ষয়ক্ষতি শুরু হওয়ার আগেই ঝুঁকিপূর্ণ মানুষকে নিরাপদে সাইক্লোন শেল্টারে নেওয়ার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

তিনি আরও বলেন, প্রতিটি সাইক্লোন শেল্টারের পূর্ণাঙ্গ তথ্য প্রস্তুত রাখতে হবে। সংশ্লিষ্ট সব কমিটি, সদস্যদের দায়িত্ব ও করণীয়সহ প্রয়োজনীয় তথ্য দ্রুত হালনাগাদ করে উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

কর্মশালায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। এতে দুর্যোগের পূর্বাভাস পাওয়ার পর আগাম সাড়াদান, সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীল করা এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বীমা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আরও পড়ুন: বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলাউদ্দীনসহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। 

এছাড়া দাতা সংস্থার প্রতিনিধি, বিশ্ব খাদ্য কর্মসূচি খুলনার প্রতিনিধি, বাস্তবায়নকারী সংস্থা সুশীলন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনএসসিতে হিসাব দেয়নি বাফুফেসহ ৩৮ ফেডারেশন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫৫ এম


এনএসসিতে হিসাব দেয়নি বাফুফেসহ ৩৮ ফেডারেশন

বাফুফে সহ ৩৮টি ফেডারেশন এনএসসিতে হিসাব জমা দেয়নি।জাতীয় ক্রীড়া পরিষদের নিকট দাখিলের বাধ্যবাধকতা রয়েছে এনএসসি অ্যাক্টের ২৩ নম্বর ধারায়, যেখানে প্রত্যেক জাতীয় ক্রীড়া সংস্থার বার্ষিক আয়-ব্যয় এর হিসাব বিবরণী ও অডিট পরবর্তী বছরের সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। তবে, ৫২ ফেডারেশনের মধ্যে এখন পর্যন্ত মাত্র ১৪টি ফেডারেশন ২০২৪-২৫ অর্থ বছরের প্রতিবেদন জমা দিয়েছে।জাতীয় ক্রীড়া পরিষদের এই আইন দীর্ঘ সময় ধরে বিদ্যমান। এনএসসি ফেডারেশনগুলোকে আর্থিক জবাবদিহিতার আওতায় আনতে সক্ষম হয়নি। সাবেক সচিব মো. আমিনুল ইসলাম ফেডারেশনগুলোর কাছে অডিট রিপোর্টের প্রতিবেদন চেয়েছিলেন।ফেডারেশনগুলো প্রতিবেদন না দেওয়ার কারণে কিছুদিনের জন্য তাদের অনুদান স্থগিত ছিল। তবে পরবর্তীতে সেই কঠোর অবস্থান তুলে নেওয়া হয়েছে।জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (অর্থ) তনময় ইসলাম সকল ফেডারেশন ও এসোসিয়েশনকে ২০২৪-২৫ অর্থ বছরের ব্যয় বিবরণী ও অডিট রিপোর্ট অবিলম্বে প্রদানের নির্দেশনা দিয়েছেন। তিনি ২০২৫-২৬ অর্থ বছরের অডিট প্রতিবেদন সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার অনুরোধও করেছেন।জাতীয় ক্রীড়া পরিষদে ২০২৪-২৫ অর্থ বছরের আয়-ব্যয় বিবরণী ও অডিট রিপোর্ট জমা দিয়েছে কাবাডি, সাঁতার, শুটিং, ভলিবল, বাস্কেটবল, কুস্তি, জিমন্যাস্টিক্স, শরীর গঠন, বিলিয়ার্ড, মহিলা ক্রীড়া সংস্থা, রাগবি, মাউন্টেরিং, প্যারা অলিম্পিক, এবং ক্রিকেট বোর্ড। তবে, ২০২৫-২৬ অর্থ বছরের অডিট ও আয়-ব্যয় এখন পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশ মাউন্টেনিয়ারিং এসোসিয়েশন জমা দিয়েছে।দেশের অন্যতম শীর্ষ ফেডারেশন ফুটবল সরকারের কাছে বিভিন্ন সুবিধার জন্য আবেদন করে চলেছে। কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদে আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি। ফুটবল ফেডারেশন এশিয়ান কাপ বাছাইয়ের তিনটি হোম ম্যাচের গেট মানির অর্থও জাতীয় ক্রীড়া পরিষদের কাছে পরিশোধ করেনি। ঐ ম্যাচগুলোর আয়-ব্যয় এখনো মিডিয়ার সামনে উপস্থাপন করেনি ফুটবল ফেডারেশন।টবলের পাশাপাশি আরচ্যারি, অ্যাথলেটিক্স, দাবা, কারাতে, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সাইক্লিংসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ফেডারেশন জাতীয় ক্রীড়া পরিষদে আয়-ব্যয় বিবরণী ও অডিট প্রতিবেদন জমা দেয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক মামলার বিচারে ১০ জেলায় ২২ ট্রাইব্যুনাল গঠন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০১ এম


মাদক মামলার বিচারে ১০ জেলায় ২২ ট্রাইব্যুনাল গঠন

মাদকদ্রব্য সংক্রান্ত মামলার দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করতে দেশে ১০ জেলায় ২২টি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। একই সঙ্গে এসব ট্রাইব্যুনালের স্থানীয় অধিক্ষেত্রও নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

নতুন অধিক্ষেত্র অনুযায়ী বিচারাধীন মামলাগুলো ৬০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৪৪ অনুযায়ী ট্রাইব্যুনালগুলো গঠন ও তাদের বিচারিক এলাকা নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা জেলা ও ঢাকা মহানগরের জন্য পাঁচটি ট্রাইব্যুনাল রাখা হয়েছে। এর মধ্যে ঢাকা জেলার জন্য একটি এবং মহানগরের বিভিন্ন থানাকে ভাগ করে চারটি পৃথক ট্রাইব্যুনালের অধিক্ষেত্র নির্ধারণ করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে দুটি, চট্টগ্রামে চারটি, কক্সবাজারে তিনটি, কুমিল্লায় দুটি এবং ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, বগুড়া, দিনাজপুর ও যশোরে একটি করে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব হুমায়ূন আহমেদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলো নতুনভাবে নির্ধারিত ট্রাইব্যুনালে স্থানান্তর করতে হবে। কোনো মামলা যে ট্রাইব্যুনালের অধিক্ষেত্রভুক্ত হবে, সেই ট্রাইব্যুনালেই মামলার বিচারকার্য পরিচালিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামগতিতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

‎শোরাফ উদ্দিন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৫ এম


রামগতিতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

‎লক্ষ্মীপুরের রামগতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে হাফেজ নেছার উদ্দিনকে সভাপতি, গাজী ইয়াকুব শরিফকে সিনিয়র সহ-সভাপতি, মো. ইব্রাহিম খলিলকে সহ-সভাপতি, আব্দুর রহিম বিন আজাদকে সেক্রেটারি এবং মাওলানা আনোয়ার হোসেনকে জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রামগতি উপজেলার নূরীয়া হাজিরহাট রাস্তার মাথা মাদরাসার সভাকক্ষে আয়োজিত সম্মেলন শেষে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রামগতি উপজেলা সভাপতি কে. এম. রাকিবের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
‎
‎সম্মেলনে সদ্য বিদায়ী কমিটির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মহিউদ্দিন।
‎
‎প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন। বক্তব্যে তিনি বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ শরিয়তকে গুরুত্ব দিয়ে এ দেশের জনগণের জন্য রাজনীতি করে।”
‎
‎প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মহিউদ্দিন বলেন, “আমাদের রাষ্ট্র কাঠামোতেই সমস্যা। এজন্য চরমোনাই পীর বলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই।
‎তিনি আরও বলেন, “আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন নির্বাচন করে হেরে গেছে। নির্বাচন-পরবর্তীতে আমরা বুঝতে পেরেছি, ইসলামী আন্দোলন হেরে গিয়ে আসলে জিতে গেছে।”
‎
‎সম্মেলন শেষে নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনারগাঁয়ে মহাসড়কে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১৫ এম


সোনারগাঁয়ে মহাসড়কে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে কালো বাজারে বিক্রির উদ্দেশে দুটি গুদামে ১ হাজার ৬৭৫ বস্তা সার মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত সার ডিলার সচিব চন্দ্র সাহাকে ৬০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তার দুটি সার গুদাম সিলগালা করেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় উপজেলার নসরতপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ সজল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এসএম জুয়েল রানা ও যুগ্ম আহ্বায়ক কোরবান আলীসহ নেতারা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চলতি রোপা আমন মৌসুমে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের সার ডিলার মেসার্স মঙ্গল চন্দ্র সাহা ও মেসার্স সচিব চন্দ্র সাহা নামে দুই সার ডিলার ডিএপি, এমওপি ও ইউরিয়া সার তার চাঁপাপুর গুদামে মজুদ না করে নসরতপুর বাজারে পৃথক দুটি গুদামে পাচারের উদ্দেশে ১ হাজার ৬৭৫ বস্তা মজুদ করে রাখে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় জনতা বিষয়টি জানতে পেরে দুটি গুদাম ঘেরাও করে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ও উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম উল্লেখিত গুদামে অভিযান পরিচালনা করেন।

এরপর ভ্রাম্যমাণ আদালত দুটি সার ডিলারের স্বত্বাধিকারী সচিব চন্দ্র সাহাকে ৬০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাণ্ডের আদেশ দেন। এ ছাড়া দুটি সার গুদামে পাচারের জন্য মজুদ রাখা ১ হাজার ৬৭৫ বস্তা সারসহ গুদাম সিলগালা করেন।

বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার জানায়, কৃষকদের সার কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রি বা পাচার করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%