০৩:৪৮ পি.এম
সংগীতশিল্পী আসিফ আকবরের স্ত্রী বেগম সালমা আসিফ জানিয়েছেন, প্রেমের সময় কিংবা বিয়ের পর তাদের একসঙ্গে ঘুরে বেড়ানোর, সিনেমা দেখার কিংবা পার্কে যাওয়ার সুযোগ খুব কমই হয়েছে। এমনকি একসঙ্গে বাইরে খেতে যাওয়া বা কেনাকাটা করার সুযোগও ছিল সীমিত।
সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো একটি ছবি শেয়ার করে স্বামীর সঙ্গে কাটানো সেই বিশেষ দিনগুলোর স্মৃতিচারণ করেছেন।
বুধবার (১১ নভেম্বর) সালমা তার ফেসবুক অ্যাকাউন্টে ২০২১ সালের একই দিনের একটি স্মৃতি তুলে ধরেন। ছবিতে দেখা গেছে আসিফ আকবর ও তার স্ত্রীকে, তাদের দুই সন্তানকে নিয়ে।
আরও পড়ুন: আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল
পোস্টে সালমা আসিফ লিখেছেন, ‘আমি আর আসিফ আকবর প্রেম করার সময় অন্য প্রেমিক-প্রেমিকার মতো ঘোরাঘুরি করার মতো সুযোগ পাইনি। দূরে থাক সিনেমা দেখা পার্কে যাওয়া।’
তিনি বলেন, স্বামীর জনপ্রিয়তা ও ব্যস্ততার কারণে পরবর্তী সময়ে একসঙ্গে সময় কাটানোর সুযোগ খুব একটা হয়নি। এ প্রসঙ্গে সালমা উল্লেখ করেন, ‘আর গায়ক পদবি বা পরিচিত হওয়ার পর আরো হয়ে ওঠেনি বিভিন্ন কারণে। তবে রণ-রুদ্র (দুই ছেলে) মিস করত। বিভিন্নভাবে অনেক বুঝিয়ে তাদের ইচ্ছাকে দমিয়ে রাখতাম। ২১ সালের আজকের দিন আমাদের একসঙ্গে পাসপোর্ট রিনিউ করতে যাওয়ায় একটু সুযোগ হয়ে গেল।’
পুরনো সেই ছবির পেছনের গল্প জানাতে গিয়ে সালমা বলেন, ২০২১ সালের ১১ নভেম্বর আসিফ আকবরের সঙ্গে একসঙ্গে পাসপোর্ট নবায়ন করতে গিয়েছিলেন তিনি। সেই কাজের সুবাদেই সেদিন কিছুটা সময় একসঙ্গে কাটানোর সুযোগ হয়েছিল তাদের। আর সেই মুহূর্তেই চার বছর পর স্মৃতির পাতায় তুলে ধরলেন শিল্পীর স্ত্রী।
আরও পড়ুন: দীর্ঘ বিরতি ভেঙে ‘নসীব’ সিনেমার গানে কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন