ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

হিন্দু বাল্যবন্ধুর অপলক দৃষ্টিতে মুসলিম বন্ধুর শেষ বিদায়


হিন্দু বাল্যবন্ধুর অপলক দৃষ্টিতে মুসলিম বন্ধুর শেষ বিদায়

ধর্ম আলাদা হলেও বন্ধুত্বের সম্পর্ক ছিল অটুট। জীবনের শেষ বিদায় উপলক্ষে বন্ধুকে একবারের জন্য দেখতে ছুটে আসেন হিন্দু বাল্যবন্ধু সুরেশ। মুসলিম বন্ধু আব্দুল হাকিম ডাকুয়ার জানাজা চলছিল নিচে, আর তিনি ব্রিজের ওপর দাঁড়িয়ে নীরবে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন।

এমন মানবিক সম্পর্কের দৃশ্য স্থানীয়দের হৃদয়কে ছুঁয়ে গেছে।

ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামে ঘটেছে। কৃষক হাকিম ডাকুয়ার (৭০) বার্ধক্যজনিত কারণে মৃত্যু হলে, দীর্ঘদিনের বাল্যবন্ধু বীর মুক্তিযোদ্ধা সুরেশ (৭০) খবর পেয়ে ছুটে আসেন।

আরও পড়ুন: চকরিয়ায় নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল থেকে ৩ জন আটক

বন্ধুর জানাজার স্থানে উপস্থিত থাকলেও ধর্মীয় রীতির প্রতি সম্মান জানিয়ে ব্রিজের ওপর এক পাশে নীরবে দাঁড়িয়ে ছিলেন তিনি।

অপলক দৃষ্টিতে বন্ধুর শেষ বিদায় দেখছিলেন সুরেশ। আপ্লুত কন্ঠে বীর মুক্তিযোদ্ধা সুরেশ বলেন, 'আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। একই সঙ্গে খেলাধুলা করেছি। কত স্মৃতি আমাদের! ধর্ম আলাদা হলেও আমাদের বন্ধুত্বের মধ্যে কখনো কোনো ভেদাভেদ ছিল না। সুখে-দুঃখে সব সময় একে অপরের পাশে ছিলাম। আজ আমার সেই বাল্যবন্ধু আর নেই। ওর মৃত্যুর খবর শুনেই ছুটে এসেছি। জানি, সে আর ফিরে আসবে না। তবুও শেষবারের মতো বন্ধুকে একনজর দেখতে চেয়েছি।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০–৩০ কাউন্টের সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টির দাবি বিটিএমএর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১০ পি.এম


১০–৩০ কাউন্টের সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টির দাবি বিটিএমএর

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ১০–৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা অব্যাহত রাখার দাবি জানিয়েছে। সংগঠনটি স্থানীয় স্পিনিং ও টেক্সটাইল শিল্পের সুরক্ষার জন্য সব ধরনের সুতা ও কাপড় আমদানিতে বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা চালুর প্রস্তাবও দিয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় কমিটির সভায় বিটিএমএ এই দাবি ও প্রস্তাব তুলে ধরেছে। সভায় সংগঠনটির সভাপতি শামীম ইসলাম, সহসভাপতি চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব, পরিচালক মো. বাদশা মিয়া, সাবেক সহসভাপতি হোসেন মেহমুদ এবং সাবেক পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার উপস্থিত ছিলেন। সভায় বিজিএমইএ, বিকেএমইএ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও ছিলেন।

বিটিএমএর প্রতিনিধিরা সভায় বলেন, দেশের স্থানীয় স্পিনিং ও টেক্সটাইল শিল্পের সক্ষমতা, বিনিয়োগ, কর্মসংস্থান ও উৎপাদন কার্যক্রম সুরক্ষিত রাখতে ১০–৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বজায় রাখা অপরিহার্য। তাঁরা সব ধরনের সুতা ও কাপড় আমদানিতে বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টির আওতায় আমদানির বিধান চালুর প্রস্তাব দেন।

এছাড়া, ব্যাংক গ্যারান্টি প্রদানের প্রক্রিয়া সহজ করা এবং আমদানি কার্যক্রমের বিদ্যমান জটিলতা দূর করার ওপর গুরুত্ব দেন বিটিএমএর প্রতিনিধিরা।

সভায় ব্যবসা পরিচালনার সুবিধার্থে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) অর্থ বরাদ্দে সমতা প্রতিষ্ঠা, তহবিলের আকার বৃদ্ধি এবং পার্টি অ্যাকসেপ্ট্যান্স প্রদান সহজ করার মতো বিভিন্ন বিষয়ও উত্থাপন করা হয়। সংগঠনটির প্রতিনিধিরা এসব বিষয়ে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান।

সভায় বিস্তারিত আলোচনা শেষে সরকারের পক্ষ থেকে জানানো হয়, ১০–৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে বিদ্যমান বিধানসংক্রান্ত বিষয়টি বর্তমানে হাইকোর্ট বিভাগে বিচারাধীন। তাই বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।

সভায় উত্থাপিত অন্যান্য প্রস্তাব ও দাবি সার্বিক দিক বিশ্লেষণ করে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬-এর নিবন্ধন ১৭ নভেম্বর পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১১ পি.এম


সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬-এর নিবন্ধন ১৭ নভেম্বর পর্যন্ত

সারাদেশের সকল ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে একটি অনন্য উদ্যোগের আওতায় আয়োজিত হতে যাচ্ছে 'সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬'। এটি দেশের তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এবারের আয়োজক সংগঠন হিসেবে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।

বুধবার (১১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনুষ্ঠানটির বিস্তারিত তথ্য জানিয়ে দেন সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬ এর সদস্য সচীব ও চবিসাসের যুগ্ম সম্পাদক মুহাম্মাদ মুনতাজ আলী। আগ্রহী প্রতিনিধিরা নিবন্ধনের জন্য আগামী ১৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময় পাবেন। নিবন্ধন ফি জনপ্রতি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।

‘With Truth, Courage, and Struggle’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০টি সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন। তরুণ ক্যাম্পাস সাংবাদিকদের একত্রিত করার পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক ঐক্য ও সংহতি জোরদার করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে।

দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে ‘Best National Campus Journalist Award’, সেমিনার, প্যানেল আলোচনা, স্টোরিটেলিং সেশন, নির্বাচিত সংবাদ প্রদর্শনী, ঐতিহ্যবাহী পিঠা উৎসব এবং সাংস্কৃতিক সন্ধ্যা ও কনসার্ট।

‘Best National Campus Journalism Award’-এর আওতায় দুটি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে ইনভেস্টিগেটিভ নিউজ বিভাগে গভীর অনুসন্ধান ও গবেষণাভিত্তিক প্রতিবেদন এবং ফিচার নিউজ বিভাগে সৃজনশীল, তথ্যবহুল ও মানবিক গল্পভিত্তিক প্রতিবেদনকে স্বীকৃতি দেওয়া হবে। সেমিনারে সাংবাদিকতার সমসাময়িক বিষয়, চ্যালেঞ্জ ও নতুন প্রবণতা নিয়ে আলোচনা হবে। প্যানেল আলোচনায় গণমাধ্যমের বিশিষ্ট সাংবাদিক ও ব্যক্তিত্বরা অংশগ্রহণ করবেন। স্টোরিটেলিং সেশনে সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ গল্প তুলে ধরা হবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের নির্বাচিত সংবাদ প্রদর্শনের ব্যবস্থা থাকবে।

উৎসবটি সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে একটি কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ এবং আটটি উপকমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় পরিচালনা পর্ষদে সমন্বয়ক হিসেবে রয়েছেন চবিসাসের সভাপতি রেফায়েত উল্যাহ রুপক, আহ্বায়ক হিসেবে রয়েছেন চবিসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা এবং সদস্যসচিবের দায়িত্ব পালন করছেন চবিসাসের যুগ্ম সম্পাদক মুনতাজ আলী।

অন্যদিকে, আটটি উপকমিটির দায়িত্বে রয়েছেন করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড স্পনসর টিমের আজিমুল ইসলাম, লজিস্টিকস অ্যান্ড ভেন্যু ম্যানেজমেন্ট টিমের রেদ্ওয়ান আহমদ, ট্রান্সপোর্ট, অ্যাকোমোডেশন অ্যান্ড ডিসিপ্লিন টিমের আতিকুর রহমান, আইটি, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ডকুমেন্টেশন টিমের গোলাম রব্বি, ম্যাগাজিন অ্যান্ড পাবলিকেশন টিমের মহসিন, ডেলিগেট কো-অর্ডিনেশন টিমের জাহিদুল হক, ফুড অ্যান্ড হসপিটালিটি টিমের মো. ফুয়াদ মন্ডল এবং প্রেস, মিডিয়া অ্যান্ড অ্যাওয়ার্ড টিমের দায়িত্বে আছেন মোঃ শামীম হোসাইন।

উৎসবের আয়োজন প্রসঙ্গে সদস্যসচিব মুন্তাজ আলী মন্তব্য করেন, “জাতীয় ক্যাম্পাস সাংবাদিকতা উৎসব শুধুমাত্র একটি উৎসব নয়; এটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের একত্রিত হওয়ার, অভিজ্ঞতা বিনিময়ের এবং নিজেদের পেশাগত দক্ষতা শাণিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমরা চাই, এই আয়োজনের মাধ্যমে তরুণ সাংবাদিকদের মধ্যে সত্যনিষ্ঠা, সাহসিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা আরও শক্তিশালী হোক। দেশের প্রায় ৬০টি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের অংশগ্রহণে উৎসবটি একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে বলে আমরা আশাবাদী। আয়োজনটি সফল করতে সকল ক্যাম্পাস সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা অংশগ্রহণ কামনা করছি।”

আগ্রহী প্রতিনিধিরা নির্ধারিত নিবন্ধন ফরম (https://forms.gle/ymXbsYzR4LsTvQ8w6) পূরণের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা মেডিকেলে দালাল ধরতে অভিযান, ১১ জন আটক, ৭ জনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১২ পি.এম


ঢাকা মেডিকেলে দালাল ধরতে অভিযান, ১১ জন আটক, ৭ জনের কারাদণ্ড

রোগী ও তাদের স্বজনদের হয়রানি প্রতিরোধের উদ্দেশ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেছে স্পেশাল র‌্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি-৩)। এই অভিযানের ফলে ১১ জনকে আটক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত চারজনকে মোট ২৩ হাজার টাকা জরিমানা এবং সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে।

বুধবার বিকেল থেকে রাতের মধ্যে এই অভিযান চলছিল।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এসআরবি-৩-এর মেজর নাঈমের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান শুরু হয়। রাত সাড়ে ৭টা পর্যন্ত হাসপাতালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়। পরে এসআরবি ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আটক ব্যক্তিদের জন্য বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।

আটকদের মধ্যে আলামিন (৩২) এক মাস, মোয়াজ্জেম (৫০) সাত দিন, ইমন (২৮) ১৫ দিন, সাদ্দাম (৩৫) তিন দিন, শহিদুল মোল্লা (৩৭) সাত দিন, সিফাত (২২) তিন দিন এবং হেলাল (৩২) ছয় মাসের কারাদণ্ড পেয়েছেন। মাহমুদুল (৩৯) ও আল শাহরিয়ার হোসেন বাপ্পি (৩০) প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। শাকিল (২২) তিন হাজার এবং নূরনবী (২৭) ১০ হাজার টাকা জরিমানা পেয়েছেন। চারজনের জরিমানার মোট পরিমাণ ২৩ হাজার টাকা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি হাসপাতাল পরিদর্শনকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান দালালদের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। রোগীর স্বজনের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে এক দালাল উধাও হওয়ার অভিযোগও উঠে এসেছে। সরকারি হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য প্রতিরোধে এর আগে বিভিন্ন সংস্থা অভিযান পরিচালনা করেছে। তবে অভিযানের পরেও দালালদের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ৪-০ গোলে শ্রীলঙ্কাকে পরাজিত করে গ্রুপসেরা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১২ পি.এম


বাংলাদেশ ৪-০ গোলে শ্রীলঙ্কাকে পরাজিত করে গ্রুপসেরা

বাংলাদেশ ৪-০ গোলে শ্রীলঙ্কাকে পরাজিত করে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা হয়েছে। বাংলাদেশ দুইটি ম্যাচ জিতে ‘এ’ গ্রুপে পূর্ণ ছয় পয়েন্ট অর্জন করেছে। সেমিফাইনালে উঠতে শ্রীলঙ্কার জন্য এই ম্যাচে অন্তত এক পয়েন্ট প্রয়োজন ছিল। বাংলাদেশ ৪ গোল করার ফলে শ্রীলঙ্কা গোল ব্যবধানে ভুটানের চেয়ে পিছিয়ে পড়েছে।

এই কারণে শ্রীলঙ্কার পরিবর্তে ভুটান গ্রুপের রানার্স আপ হিসেবে সেমিফাইনালে স্থান পেয়েছে। যদি শ্রীলঙ্কা দুই গোলের ব্যবধানে পরাজিত হত, তাহলে ভুটান সেমিফাইনালে উঠতে পারত। এই পরিস্থিতিতে বাংলাদেশ ৪ গোল দিয়ে শ্রীলঙ্কাকে টুর্নামেন্ট থেকে বিদায় করেছে।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%