ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় রাফিনিয়ার নতুন চুক্তি


২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় রাফিনিয়ার নতুন চুক্তি

রাফিনিয়া বার্সেলোনার সঙ্গে তার ভবিষ্যৎ আরও সুদৃঢ় করেছেন। কাতালান ক্লাবটির সঙ্গে নতুন চার বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, যার ফলে ২০৩০ সাল পর্যন্ত তাকে বার্সার জার্সিতে দেখা যাবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

২০২২ সালের গ্রীষ্মে লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় যোগ দেন রাফিনিয়া। চার বছর ধরে ক্লাবের আক্রমণভাগের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন এই উইঙ্গার, এবং এবার তিনি ক্যাম্প ন্যুয়ে আরও চার বছরের জন্য থিতু হলেন।

নতুন চুক্তি প্রসঙ্গে রাফিনিয়া তার আবেগ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, "শারীরিকভাবে ফিট থাকলে এবং ক্লাব ও কোচের চাহিদা অনুযায়ী নিজেকে মেলে ধরতে পারলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও কিছুদিন বার্সায় খেলে যেতে চাই।"

আরও পড়ুন: কিংবদন্তী: বালকের স্বপ্ন, যে ঘুমাতে দেয়নি রোনালদোকে

চুক্তি নবায়নের সময় রাফিনিয়ার জন্য আরও আনন্দের কারণ, কারণ তিনি চলতি মৌসুমে অসাধারণ ফর্মে রয়েছেন। এখন পর্যন্ত ১৩ ম্যাচে তার গোল সংখ্যা ১৯, যার মধ্যে ১৫টি এসেছে লা লিগায়, যা দলের মধ্যে সর্বোচ্চ।

বার্সেলোনার হয়ে রাফিনিয়া মোট ৯৪ গোল করেছেন। এই সময়ে তিনি তিনটি লা লিগাসহ মোট সাতটি শিরোপা জিতেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুলবাড়ীতে সুস্বাদু আনারকলি চাষে সফলতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৭ এম


ফুলবাড়ীতে সুস্বাদু আনারকলি চাষে সফলতা

দিনাজপুরের ফুলবাড়ীতে আনারকলি চাষে সফলতার স্বপ্ন দেখছেন আহমেদ রিপন। সুস্বাদু এই ফলের চাষ প্রথমবারের মতো শুরু হওয়ায় ইতোমধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি হয়েছে। ফুলবাড়ী উপজেলার সুজাপুর গ্রামের রায়হান আহমেদ রিপন ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি এই ফল চাষ করে সফলতা অর্জন করেছেন। বর্তমানে তিনি নতুন উদ্যোক্তাদের জন্যও পথপ্রদর্শক হিসেবে কাজ করছেন।

জানা যায়, দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর বানিয়াপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে রায়হান আহমেদ রিপন কয়েক বছর আগে কক্সবাজারে ভ্রমণের সময় রাস্তার পাশে আনারকলি ফল বিক্রি করতে দেখে ৫০ টাকায় একটি ফল ক্রয় করেন। ফলটি খেতে অত্যন্ত সুস্বাদু হওয়ায় তিনি সেই ফলের বীজ নিয়ে এসে বপন করেন।

তবে প্রথমে তিনি তেমন ফল পাননি। কোনো রকমে বীজ থেকে চারা গজালেও গাছ দুর্বল হয়ে মারা যায়। কিন্তু রিপন হাল ছাড়েননি। গত বছরের ডিসেম্বরে কক্সবাজার থেকে ৯০০ টাকায় দুটি চারাগাছ কিনে নিজের জমিতে রোপণ করেন। ইউটিউব দেখে তিনি পরিচর্যা শুরু করেন। দিন দিন আনারকলি গাছ শাখা-প্রশাখায় ভরে ওঠে। মাত্র সাত মাসের মধ্যে গাছে প্রচুর ফল ধরেছে।

সরেজমিনে রিপনের বাড়িতে গিয়ে দেখা যায়, চার শতাংশ জমিতে মাত্র দুটি আনারকলি গাছ লাগানো হয়েছে। লতানো গাছের মাচায় ঝুলছে শত শত আনারকলি। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে উৎসুক ফলপ্রেমী ও উদ্যোক্তারা রিপনের বাড়িতে ভিড় করছেন। দর্শনার্থী ও উদ্যোক্তাদের আনাগোনায় তিনি বিরক্ত নন। হাসিমুখে সবাইকে আনারকলি চাষ সম্পর্কে ধারণা দিচ্ছেন। আগতদের আনারকলি খাইয়ে এর স্বাদ ও উপকারিতা সম্পর্কেও জানাচ্ছেন।

রিপনের প্রতিবেশী মুক্তি চক্রবর্তী জানান, এই এলাকায় আনারকলি চাষ এবারই প্রথম। এটি মূলত পাহাড়ি এলাকার ফল। এখানকার উর্বর মাটিতে গাছটি বেশ হৃষ্টপুষ্ট হচ্ছে এবং ফলনও ভালো হচ্ছে। তিনি মনে করেন, বাণিজ্যিকভাবে এটি লাভজনক হবে।

উদ্যোক্তা রায়হান আহমেদ রিপন বলেন, কক্সবাজারে ভ্রমণের সময় তিনি এই ফল খেয়েছিলেন। গত বছর এর বীজ এনে বপন করেছিলেন, কিন্তু সফলতা পাননি। পরে ডিসেম্বর মাসে পরিচিত একজনের মাধ্যমে ৯০০ টাকা দিয়ে দুটি চারা সংগ্রহ করেন। মাত্র সাত মাসে গাছে প্রচুর ফল ধরেছে। বাজারে এর চাহিদা ব্যাপক। প্রায় প্রতিদিনই ফল কিনতে পাইকাররা বাড়িতে আসছেন। প্রতি পিস ৫০ টাকা দরে কিনতে আগ্রহ প্রকাশ করছেন তারা। তবে তিনি এটিকে বাণিজ্যিকভাবে চাষ করার পরিকল্পনা করছেন।

গাছের পরিচর্যা ও রোগবালাই সম্পর্কে তিনি বলেন, এই ফলে তেমন কোনো রোগবালাই নেই। গাছ রোপণের সময় জৈব সার প্রয়োগ করতে হয়। পরে পাতার পচন রোধে দু-একবার এমিস্টার টপজাতীয় ওষুধ স্প্রে করতে হয়। ফুল এলে মাছি দমনের জন্য ফেরোমোন ফাঁদ দিতে হয়।

ফুল ফুটলে পুরুষ ফুলের পরাগ স্ত্রী ফুলে সংস্পর্শ করাতে হয়। এতে ফলন ৮০ শতাংশ পর্যন্ত হতে পারে। অন্যথায় ৪০ থেকে ৫০ শতাংশ ফুল ফলে পরিণত হতে পারে। শুধু শীতের তিন মাস ছাড়া সারা বছর আনারকলি উৎপাদন করা সম্ভব। একটি গাছ একটানা ১০ বছর ফল দেয়।

বর্তমানে বাজারে প্রতিটি ফল ৫০ এবং প্রতি কেজি ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তিনি বলেন, ‘আমার দুটি গাছে এবারই প্রথম ফল এসেছে। এ পর্যন্ত প্রায় এক হাজার ফল পেয়েছি। গাছে এখনো শত শত আনারকলি রয়েছে।’

নতুন উদ্যোক্তাদের কথা চিন্তা করে নিজেই গাছের চারা উৎপাদন করেছেন বলে জানান রিপন। এ পর্যন্ত ৩০০টির বেশি চারা প্রস্তুত করেছেন। প্রতিটি চারা ৩০০ টাকা দরে বিক্রি করছেন। নিজের এক বিঘা জমিতেও চারা রোপণের প্রস্তুতি নিয়েছেন তিনি। তার মতে, এলাকার মাটি উর্বর হওয়ায় প্রতি বিঘায় ১৫ থেকে ২০টি চারাই যথেষ্ট। এক বিঘা জমি থেকে বছরে ১৫ লাখ টাকা আয় করা সম্ভব।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আবদুল্লাহ মুস্তাফিন বলেন, ফুলবাড়ীর মাটি অত্যন্ত উর্বর। এই মাটিতে এর আগে আনারস, এমনকি সৌদি আরবের খেজুরও বাণিজ্যিকভাবে চাষ হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুরে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি, মাটির নিচে গোপন ট্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ এম


মাধবপুরে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি, মাটির নিচে গোপন ট্যাংক

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে তেল চুরির ঘটনা ঘটেছে। গত দুই দিনে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি করে একটি সংঘবদ্ধ চক্র অবৈধ সংযোগ স্থাপন করে। পরে চুরি করা তেল মাটির নিচে তৈরি গোপন ট্যাংকে মজুদ করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মাধবপুর থানায় সাবেক এক ইউপি সদস্যসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে গ্যাস ট্রান্সমিশন কম্পানি লিমিটেড (জিটিসিএল)।

পুলিশ ও জিটিসিএল সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর নোয়াপাড়া এলাকার রতনপুর ডাক্তার বাড়ির কাছে কনডেনসেট চুরির ঘটনা শনাক্ত করেন জিটিসিএলের নিরাপত্তাকর্মীরা। এ সময় পাইপলাইনের কাছে পাঁচ থেকে ছয়জন সন্দেহভাজন ব্যক্তিকে তারা দেখতে পান। নিরাপত্তাকর্মীরা এগিয়ে গেলে চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করেন। পরে অনুসন্ধানে পাইপলাইন ছিদ্র করে হোসপাইপের মাধ্যমে কনডেনসেট বের করার বিষয়টি ধরা পড়ে।

জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার দুলাল মিয়া জানান, ঘটনার সময় সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনকে ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। তিনি নিরাপত্তাকর্মীদের ঘটনাস্থলে যেতে বাধা দেন।

খবর পেয়ে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সামসু উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় কনডেনসেট চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ছয় ইঞ্চি ব্যাসের একটি ক্ল্যাম্প, এক ইঞ্চি জিআই পাইপ, দুটি বলভালভসহ অন্যান্য সরঞ্জাম। এছাড়া সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনের বাড়ির পুকুর ও আশপাশ থেকে তেল মজুদের কাজে ব্যবহৃত দুটি বড় পানির ট্যাংক উদ্ধার করা হয়। তার বাড়িতে মাটির নিচে কনডেনসেট সংরক্ষণের জন্য বিশেষভাবে তৈরি দুটি গোপন গর্ত বা ট্যাংকের সন্ধানও পাওয়া যায়।

জিটিসিএলের আশুগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক (সিকিউরিটি) মো. মনিরুল ইসলাম জানান, সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এ অপকর্মের সঙ্গে জড়িত বলে তাদের অভিযোগ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জিটিসিএলের উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন জানান, গত দুই দিনে পাইপলাইন থেকে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি হয়েছে। চুরি হওয়া কনডেনসেটের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৬ হাজার ৯২০ টাকা।

প্রতিষ্ঠানটির উপসহকারী প্রকৌশলী মো. শামীম হাসান বলেন, পাইপলাইনে ছিদ্র করে বিশেষ সরঞ্জামের সাহায্যে সুকৌশলে কনডেনসেট বের করে বিভিন্ন স্থানে পাচার করা হতো। এতে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির পাশাপাশি পাইপলাইনের নিরাপত্তা ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ইসলাম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জিটিসিএল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। এসআই সামসু উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা প্রকাশ করল আবহাওয়া অধিদপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪০ এম


ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা প্রকাশ করল আবহাওয়া অধিদপ্তর

রাজধানী ঢাকা এবং এর আশপাশের অঞ্চলে দিনের তাপমাত্রা বৃদ্ধির বিষয়ে তথ্য প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই পূর্বাভাস প্রদান করা হয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেইসাথে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে।

এদিকে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লির ২ স্থানে আগুনে প্রাণ গেল ৪ জনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪০ এম


দিল্লির ২ স্থানে আগুনে প্রাণ গেল ৪ জনের

ভারতের রাজধানী দিল্লিতে শুক্রবার দুটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ঘটনার স্থান করোলবাগের গাফফার মার্কেটের একটি দোকান, যেখানে ভয়াবহ আগুন লেগেছে। অপরদিকে, মঙ্গোলপুরি শিল্প এলাকার একটি জুতা তৈরির কারখানায় আগুনের ফলে অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

ইন্ডিয়া টুডে সূত্রে জানা যায়, শুক্রবার সকালে করোলবাগের গাফফার মার্কেটের ১৩ নম্বর ব্লকের চেইন ওয়ালি গলির পুরি প্লাজায় আগুনের সূত্রপাত ঘটে। এ সময় ভবন থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। আগুন নেভাতে ২২টি ইউনিট কাজ করে। পাশাপাশি, পানি সরবরাহের জন্য অতিরিক্ত গাড়ি ও আলোর সরঞ্জামও ঘটনাস্থলে পাঠানো হয়।

সর্বশেষ খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের নিচতলায় অবস্থিত একটি মোবাইল ফোনের ব্যাটারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অতিরিক্ত চার্জ দেওয়ার কারণে কোনো ব্যাটারি থেকে আগুন লাগতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে ভবন ঠান্ডা করার কাজ সম্পন্ন হলে আগুনের প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দিল্লির মঙ্গোলপুরি শিল্প এলাকার প্রথম ধাপের একটি জুতা তৈরির কারখানায় আগুন লেগেছে। কারখানাটির ঠিকানা বি-২৯৩/২৯৪। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কয়েকটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু হয়।

এ সময় কারখানার ভেতর থেকে ছয়জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় কারখানার ভেতরে ২০ থেকে ২৫ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে ১৮ থেকে ১৯ জন বের হতে সক্ষম হলেও ছয়জন ভেতরে আটকা পড়েন। পরে তাদের উদ্ধার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%