ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

কম্বোডিয়া থেকে ৩৮ বাংলাদেশি দেশে ফিরছেন কাল


কম্বোডিয়া থেকে ৩৮ বাংলাদেশি দেশে ফিরছেন কাল

কম্বোডিয়ার বিভিন্ন স্কাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া ৩৮ জন বাংলাদেশি আগামীকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেশে ফিরবেন। তাদের দেশে ফেরার জন্য থাই এয়ারওয়েজের TG-321 ফ্লাইটটি দুপুর ১২টা ১০ মিনিটে বাংলাদেশে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।

ফেরত আসা ভুক্তভোগীদের মধ্যে ৫ জন মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মামলা করার ইচ্ছা প্রকাশ করেছেন। তাদের অভিযোগ হলো, কম্বোডিয়ায় অবস্থানরত কিছু বাংলাদেশি মানবপাচারকারী তাদের দেশে ফেরার পথে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, চাপ প্রয়োগ এবং দেশে ফেরত না যাওয়ার জন্য নানা ধরনের চেষ্টা করেছেন।

ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, স্কাম কম্পাউন্ডে তাদের আটক রেখে প্রতারণামূলক সাইবার কার্যক্রমে যুক্ত হতে বাধ্য করা হয়েছিল। দেশে ফেরার পর তাদের নিরাপত্তা, আইনি সহায়তা, মানসিক সহায়তা এবং পুনর্বাসন নিশ্চিত করার পাশাপাশি অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।

আরও পড়ুন: জামায়াতের দাবি, আইজিপির বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোগীর মৃত্যু ঘিরে চিকিৎসক-স্বজন সংঘর্ষ, কর্মবিরতির ঘোষণা ইন্টার্ন চিকিৎসকদের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


রোগীর মৃত্যু ঘিরে চিকিৎসক-স্বজন সংঘর্ষ, কর্মবিরতির ঘোষণা ইন্টার্ন চিকিৎসকদের

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনা নিয়ে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১২ জন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। এর ফলে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় রোগী ও তাদের স্বজনরা ভোগান্তিতে পড়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে হামলাকারীদের গ্রেপ্তার এবং চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে কলেজ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সংবাদ সম্মেলনে ডা. রিতুল মণ্ডল স্নিগ্ধ চারটি দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে—হামলাকারী ও দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা এবং মামলার দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা; দেশের প্রতিটি হাসপাতালে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ‘আর্মড আনসার’ বা সমমানের নিরাপত্তাব্যবস্থা চালু করা; শয্যা সংখ্যার সর্বোচ্চ এক-তৃতীয়াংশের বেশি অতিরিক্ত রোগী ভর্তি না করা এবং প্রয়োজনীয় জনবল বৃদ্ধি ছাড়া হাসপাতালের ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি বন্ধ করা; হাসপাতালের রোগীর সঙ্গে একাধিক স্বজন বা দর্শনার্থীর অবস্থান নিষিদ্ধ করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিকিৎসক প্রতিনিধি ডা. অর্পণ দত্ত, ডা. রিদোয়ান উদ্দিন, ডা. এ কে এম আহসান জারিফ এবং ডা. মেহেরুপ হোসেন পৃথিবী।

চিকিৎসক প্রতিনিধি ডা. রিদোয়ান উদ্দিন জানান, হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলতে থাকবে।

এদিকে আকস্মিক কর্মবিরতির ফলে হাসপাতালের ইনডোর ও আউটডোর সেবা ব্যাহত হচ্ছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা দুর্ভোগে পড়েছেন। তাদের অভিযোগ, ইন্টার্ন চিকিৎসকদের সেবা বন্ধ রাখার কারণে চিকিৎসা নিতে এসে সমস্যায় পড়তে হচ্ছে।

এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে শজিমেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের সপ্তম তলায় চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক (৫০) মারা যান। তিনি বগুড়া সদর উপজেলার রাজাপুর গ্রামের মো. রাজিবুল ইসলামের ছেলে। অ্যাজমার জটিলতা ও তীব্র শ্বাসকষ্ট নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

নিহতের স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে। তবে চিকিৎসকদের দাবি, সর্বাত্মক চিকিৎসাসেবা দেওয়ার পরও রোগীর মৃত্যু হলে স্বজন ও তাদের সঙ্গে থাকা বহিরাগত ব্যক্তিরা কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলা চালান। এতে ইন্টার্ন ও মিড-লেভেলের অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে ছয়জন চিকিৎসক গুরুতর আহত হয়েছেন বলে দাবি চিকিৎসকদের।

হামলা ও সংঘর্ষের ঘটনায় পুলিশ চারজন স্থানীয় ছাত্রদল নেতাসহ রোগীর আহত ও ঘটনাস্থলে উপস্থিত ছয়জন স্বজনকে হেফাজতে নিয়েছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিসর সফরে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


মিসর সফরে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শি জিনপিং

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা কাঠামো পুনর্গঠন এবং বাহ্যিক হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়ে মিসর সফরে গিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এটি চার বছরের মধ্যে মধ্যপ্রাচ্যে তার প্রথম সফর। ওয়াশিংটন ও ইরানের মধ্যে চলমান সামরিক সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন প্রভাবের অনিশ্চয়তার মধ্যে বেইজিং এ অঞ্চলে নিজেদের কূটনৈতিক ও অর্থনৈতিক অবস্থানকে দৃঢ় করতে চায়।

বুধবার কায়রোতে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট। বিমানবন্দরে শি জিনপিংকে লাল গালিচা সংবর্ধনা ও সামরিক কুচকাওয়াজের মাধ্যমে স্বাগত জানানো হয়।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৈঠকে শি অঞ্চলের দেশগুলোকে নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে তিনি মধ্যপ্রাচ্যে একটি নতুন ‘নিরাপত্তা স্থাপত্য’ গড়ে তোলার প্রস্তাব দেন। সাম্প্রতিক সংঘাতের কারণে সুয়েজ খাল, বাব আল-মানদেব প্রণালি এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার প্রেক্ষিতে, সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বেইজিং।

বার্ষিক প্রায় ১৩০ কোটি ডলারের মার্কিন সামরিক সহায়তা পাওয়া মিসর ঐতিহ্যগতভাবে ওয়াশিংটনের অন্যতম প্রধান প্রতিরক্ষাসঙ্গী হিসেবে পরিচিত। তবে সম্প্রতি কায়রো চীনের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক ক্রমশ বৃদ্ধি করছে। বৈশ্বিক রাজনৈতিক শক্তির লড়াইয়ের মধ্যে মিসর একটি কৌশলগত ভারসাম্য বজায় রাখার নীতি গ্রহণ করেছে বলে সফরসূচির আগে প্রেসিডেন্ট সিসি জানিয়েছেন। সাবেক মিসরীয় কূটনীতিকদের মতে, কায়রো চায় বিশ্বের অন্যান্য প্রধান শক্তিগুলোর সঙ্গে নিজেদের সম্পর্কের পরিধি বৃদ্ধি করতে, যা চীনের বর্তমান ভূ-রাজনৈতিক ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যবিপ্রবিতে দাবা-ক্যারাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


যবিপ্রবিতে দাবা-ক্যারাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) তিন দিনব্যাপী আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতা-২০২৬। বুধবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। 

প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। গত ৩১ আগস্ট শুরু হওয়া এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা-১৭ আসনে বর্ণাঢ্য র‌্যালি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা-১৭ আসনে বর্ণাঢ্য র‌্যালি

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা-১৭ আসনের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিটি আজ বিকেল ৩টায় রাজধানীর বনানী কবরস্থান রোড থেকে শুরু হয়। পরে এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহাখালী বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

ঢাকা-১৭ আসনের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালির চলাকালে নেতাকর্মীরা দলের প্রধান ও প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্রিক নানা স্লোগান দেন।

র‌্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মূল চেতনা তুলে ধরেন। এ সময় তারা গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনর্বহালের সংগ্রামকে আরো বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%