ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সব চেয়ে ভালো সেও আলেম, আর সব চেয়ে খারাপ সেও আলেম -ছারছীনার পীর ছাহেব


সব চেয়ে ভালো সেও আলেম, আর সব চেয়ে খারাপ সেও আলেম -ছারছীনার পীর ছাহেব
আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- সমাজে আলেমদের মর্যাদা অত্যন্ত উচ্চ। কারণ তাঁরা নবীদের উত্তরসূরি হিসেবে মানুষের কাছে দ্বীনের সঠিক শিক্ষা পৌঁছে দেন। একজন আদর্শ আলেম তাঁর জ্ঞান, আমল, তাকওয়া ও উত্তম চরিত্রের মাধ্যমে সমাজকে আলোকিত করেন। আবার কোনো আলেম যদি তাঁর দায়িত্ব থেকে বিচ্যুত হন, ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেন বা তাঁর জ্ঞানের যথাযথ আমল না করেন, তাহলে সমাজে তার নেতিবাচক প্রভাবও অনেক বেশি পড়ে। এককথায় বলা যেতে পারে ‘সব চেয়ে ভালো সেও আলেম, আর সব চেয়ে খারাপ সেও আলেম।

পীর ছাহেব কেবলা আরও বলেন, এই কথার উদ্দেশ্য আলেম সমাজকে হেয় করা নয়; বরং তাঁদের দায়িত্ব ও জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরা। একজন প্রকৃত আলেম মানুষের জন্য রহমত, পথপ্রদর্শক ও নৈতিকতার আদর্শ। তাই আলেমদের উচিত কুরআন ও সুন্নাহর আদর্শ অনুসরণ করে সততা, ন্যায়পরায়ণতা, বিনয় ও তাকওয়ার সঙ্গে সমাজকে নেতৃত্ব দেওয়া। আমাদের প্রত্যেককে ইলমের মর্যাদা রক্ষা করতে হবে এবং এমন চরিত্র গড়ে তুলতে হবে, যাতে মানুষ আলেমদের দেখে ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে পারে। ব্যক্তি নয়, সত্য ও ন্যায়ের অনুসরণই একজন আলেমের হোক প্রকৃত পরিচয়।

১৮ জুলাই শনিবার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাধীন আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ও অঙ্গসংগঠন ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব কেবলা মুজাদ্দিদে জামান, বাহরে শরীয়ত, শাইখুল মাশায়েখ শাহ্ সূফি হযরত মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) ২য় ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ঈছালে ছাওয়াব মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

বাদ আছর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলমান উক্ত মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরতম মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়ায়ে নেছারীয়া দীনিয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হোসাইন, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর অতিরিক্ত নাজেমে আ’লা মাওলানা মোঃ আলী আকবর, চট্টগ্রাম জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মোহম্মদ খোরশেদ আলম, চাঁদপুর জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওলানা মোঃ সাইফুদ্দীন খন্দকার প্রমূখ।  
 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণ-হত্যার মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে বিএনপি সবসময়ই আপসহীন: প্রিন্স

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


ধর্ষণ-হত্যার মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে বিএনপি সবসময়ই আপসহীন: প্রিন্স

ময়মনসিংহের ধোবাউড়ার গোয়াতলায় ইউনিয়নে ধর্ষণ ও হত্যার শিকার শিশু নিসা মনির বাবা রাজু মিয়ার কর্মসংস্থানের জন্য বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স একটি অটোরিকশা প্রদান করেছেন।

শনিবার দুপুরে ধোবাউড়া জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে আয়োজিত একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি রাজু মিয়ার হাতে অটোবাইকের চাবি তুলে দেন।

অটোবাইক পাওয়ার পর রাজু মিয়া আবেগাপ্লুত হয়ে মন্তব্য করেন, মেয়েকে হারানোর শোক কোনোদিনই কাটবে না। তবে তিনি পরিবারের জীবিকা নির্বাহের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নিসা মনির ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করার জন্য তাঁর আন্তরিক উদ্যোগ ও সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা জানান।

এসময় এমরান সালেহ প্রিন্স গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‌ধর্ষণ, হত্যা, নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য এবং অমানবিক অপরাধের বিরুদ্ধে বিএনপি সব সময়ই আপসহীন অবস্থানে রয়েছে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হচ্ছে।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগান ‌‌‘একটু উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা’ উল্লেখ করে প্রিন্স বলেন, ‘আজকের এই ছোট্ট উদ্যোগ যদি নিসা মনির পরিবারের জীবনে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারে, যদি রাজু মিয়া সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারেন, তবে সেটিই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’-এই রাষ্ট্রদর্শন বাস্তবায়নের একটি ক্ষুদ্র প্রয়াস।

এসময় ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, গোয়াতলা ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার টোটন, আব্দুল মোমেন শাহীন, গোয়াতলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনসার আলী তুলা প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমিকার কাছ থেকে প্রেমিককে ছিনিয়ে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


প্রেমিকার কাছ থেকে প্রেমিককে ছিনিয়ে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

যশোরের অভয়নগরে প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে প্রেমিকাকে (১৬) ধর্ষণের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) রাতে প্রেমিক ইজিবাইকচালক লিমন হাওলাদার বাদী হয়ে ৬ জনের নামসহ অজ্ঞাতপরিচয় ৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষণসহ চাঁদা দাবির মামলা করার পর তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ২টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে মনিরুল ইসলামের দোকানের পাশে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের আরজান গাজী (৩০), হাসান মোড়ল (৩৮), সাজ্জাদ সরদার (৩৮), সাজিদ হোসেন (২৪), মামুন গাজী ওরফে ভুট্টো গাজী (৪১) ও শফিক মোল্যা (৪৪)।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাদী তার প্রেমিকাকে নিয়ে ইজিবাইক চালিয়ে শংকরপাশা গ্রামে ঘোরাঘুরি করছিলেন। এক পর্যায়ে এজাহার নামীয় ৬ জনসহ অজ্ঞাতপরিচয় ২/৩ জন ইজিবাইক থামিয়ে তাকে মারপিট করে তার প্রেমিকা ও ইজিবাইক ছিনিয়ে নেয় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরবর্তীতে রাত ২টার দিকে শংকরপাশা গ্রামের মনিরুল ইসলামের দোকানের পাশে নিয়ে অভিযুক্ত আরমান গাজী এজাহার নামীয় আসামিসহ অজ্ঞাতদের সহযোগিতায় তার প্রেমিকাকে ধর্ষণ করেন।

মামলার বাদী বলেন, ন্যায় বিচার পাওয়ার আশায় ৬ জনের নামসহ অজ্ঞাতপরিচয় ২/৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষণসহ চাঁদ দাবির মামলা করেছি।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ধর্ষণসহ চাঁদা দাবির মামলায় এজাহার নামীয় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘নাটক কম করেন প্রিয়’-প্রধানমন্ত্রীকে নাহিদ ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


‘নাটক কম করেন প্রিয়’-প্রধানমন্ত্রীকে নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থানের কর্মসূচিতে যাওয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছেন। এই সময়ে তিনি প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, ‘প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বললেও তা করা হচ্ছে না। নাটক কম করেন প্রিয়।’

মো. নাহিদ ইসলাম বরিশাল বিভাগীয় সমাবেশে শনিবার দলের এগারো দলীয় জোটের পক্ষ থেকে এসব কথা বলেন, যেখানে তিনি জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থা এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবি তোলেন। তিনি এসময় বলেছেন, ‘আমরা সারাদেশে কর্মসূচি করছি। সবশেষ ঢাকায় সমাবেশ হবে। এর মধ্যে যদি সরকার গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে আমরা গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো। এই মুহূর্তে আমরা কঠোর কর্মসূচি দিতে চাই না, কিন্তু সরকার ক্রমশই পরিস্থিতি সেদিকে নিয়ে যাচ্ছে।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো কথা বলেন। প্রধানমন্ত্রী গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। কিন্তু নির্বাচনের ফলাফলের পরে সত্তর শতাংশ মানুষ এর রায় দেওয়ার পরও তিনি জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। অন্যদিকে মুখে বলছেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। জুলাইয়ে একটি স্লোগান ছিল, নাটক কম করো প্রিয়, তারেক রহমানকে বলছি, নাটক কম করেন প্রিয়।’

তিনি বিএনপিকে গণতন্ত্রবিরোধী দল হিসেবে উল্লেখ করে বলেন, ‘বিএনপি কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না। তারা লড়াই করেছিল ক্ষমতার জন্য। নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা কুক্ষিগত করেছে। এখন আর পরিবর্তনের কথা বলে না। একত্রিশ দফার কথা বলে না। তারা নাকি কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি। অথচ একত্রিশ দফার প্রথম দফা ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন করা। সংবিধান সংশোধনের নামে যে প্রহসন সরকার করছে, এটা এ দেশের মানুষ মেনে নেবে না। সংবিধান সংশোধনের প্রহসন করে শেখ হাসিনা দিল্লিতে আছে।’

বাংলাদেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম জানান, ‘বরিশালে কর্মসংস্থান নেই। বরিশালের মানুষ ঢাকায় গিয়ে কষ্ট করছে। পাঁচ মাসে কোনো কর্মসংস্থান হয়নি। হয়েছে চাঁদাবাজদের কর্মসংস্থান। আমরা কর্মসংস্থানের জন্য, বিদ্যুতের জন্য, সীমান্তের সুরক্ষার জন্য, চাঁদাবাজি-দুর্নীতি নির্মূলের জন্য সংগ্রাম করছি। আমরা যারা চব্বিশে গণঅভ্যুত্থান করেছি, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদান স্মরণ করে তিনি বলেন, ‘আঠারো জুলাই শত শত শিক্ষার্থী নিহত হয়েছেন। যখন পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা আন্দোলনকে গণঅভ্যুত্থান থেকে বিপ্লবে রূপান্তরিত করেছিল। আজকের এই সমাবেশ থেকে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই-বোনদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা ওয়াদা করছি, শহীদদের স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করব।’

সমাবেশের প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জাতীয় নারীশক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু এমপি, এনপিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীনসহ এগারো দলীয় জোটের কেন্দ্র ও আঞ্চলিক নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পই বিশ্বের সবচেয়ে বড় বিপদ, ইরান নয়!

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


ট্রাম্পই বিশ্বের সবচেয়ে বড় বিপদ, ইরান নয়!

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনার পথ বন্ধ হয়ে গেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এক সপ্তাহ ধরে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে ভয়াবহ হামলা-পাল্টা হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বারবার বিশ্বের জন্য শান্তির ক্ষেত্রে একটি হুমকি হিসেবে উপস্থাপন করতে চেষ্টা করে যাচ্ছেন।

তবে, ব্রিটিশ প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের কলামিস্ট সিমন টিসডলের মতে, ইরান নয়, ট্রাম্পই বিশ্বের জন্য সবচেয়ে বড় বিপদ। তিনি এই কলামে ট্রাম্পকে একাই এক বিধ্বংসী অস্ত্র হিসেবে উল্লেখ করেছেন।

শনিবার (১৮ জুলাই) দ্য গার্ডিয়ানে প্রকাশিত কলামে সিমন টিসডল লিখেন, ট্রাম্পের পক্ষে নিজের শুরু করা বিপর্যয়কর যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো উপায় খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে না। মার্কিন সামরিক বাহিনী বর্তমানেও ইরান এবং এর বেসামরিক অবকাঠামোর ওপর প্রচণ্ড আঘাত হানছে। ট্রাম্পের এই বেআইনি কর্মকাণ্ড কট্টরপন্থী শাসনের প্রতিরোধকে আরও শক্তিশালী করেছিল। এই সপ্তাহে ট্রাম্প দাবি করেছেন যে তিনি ‘বড় জয়’ পাচ্ছেন, কিন্তু অনেকেই তাকে বিশ্বাস করতে রাজি নন।

বিশ্ব তার নির্বুদ্ধিতা ও অক্ষমতাকে নিয়ে উপহাস করছে। ট্রাম্পের যুদ্ধংদেহী মনোভাবের কারণে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন হোয়াইট হাউসের সীমিত লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তার নেতৃত্ব মার্কিন বাহিনীকে অকার্যকর করে তুলেছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে নয়। সিমন টিসডল আরও লেখেন, ট্রাম্পের ভারতীয় সার্বভৌমত্ব নিয়ে কোনোকিছু করার সাহস নেই, যার জন্য বিশ্ব ধন্যবাদ জানাতে প্রস্তুত রয়েছে।

তবে তিনি এটা স্বীকার করবেন না যে, তিনি একটি লড়াই বেপরোয়াভাবে শুরু করেছেন, যা শেষ করতে পারবেন না। তার ভুল স্বীকার করা বাদ দিয়ে তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করে বেসামরিক নাগরিক এবং মার্কিন সেনাদের একটি চিরস্থায়ী যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছেন। যদিও, তার এই কৃষ্ণযুদ্ধের স্পষ্ট দীর্ঘমেয়াদী কৌশল নেই।

জর্জ ডব্লিউ বুশ যখন ভাবলেন ইরাক একটি ঝুঁকি, তখন তিনি ১ লাখ ৭০ হাজার সৈন্য নিয়ে আক্রমণের সিদ্ধান্ত নেন। তা ছিল একটি অতিমহান বিপর্যয়। কিন্তু অন্তত বুশের সাহস ছিল। ট্রাম্প এখন হাঁটুর ব্যথায় যন্ত্রণার সম্মুখীন হয়ে ইরানের বিরুদ্ধে কোনো শক্তিশালী পদক্ষেপ নিতেও সাহস দেখাচ্ছেন না, যা নিশ্চিতভাবে বিশ্বের জন্য একটি আশীর্বাদ। যুদ্ধ আবারও শুরু করার চেষ্টা করা হলে গাজার অঞ্চলে শান্তির পক্ষে কিছুই থাকছে না।

ট্রাম্পের ইরান-বিষয়ক ব্যর্থতার কারণে সৃষ্ট ক্ষতি শূন্যে সীমাহীন এবং এটি বিশ্বকে অভূতপূর্ব পরিস্থিতির মুখোমুখি করেছে। তিনি যেভাবে নিয়মিত বোমা হামলা চালাচ্ছেন, এতে শাসনব্যবস্থা আরও অস্থিতিশীল হয়ে উঠছে। ট্রাম্প যদি ঐতিহাসিকভাবে কোনো সমাধানে আসতে না পারেন তবে তা শুধু তার জন্য নয়, সভ্যতার জন্যও বিপজ্জনক পরিণতি বয়ে নিয়ে আসবে।

ট্রাম্পকে কি কেউ থামাবে? কংগ্রেস তাকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে, কিন্তু তিনি তা উপেক্ষা করছেন। জনমত জরিপে দেখা গেছে যে, অধিকাংশ আমেরিকান তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে। যদিও কংগ্রেসের সদস্যরা তাকে ঠেকানোর সাহস করে না। পোপ লিও তাকে সাহায্য করতে চেষ্টা করছেন।

এখন সময় এসেছে সময়ের মতো আমেরিকান জনগণের মুক্তির। বিশ্বকে বহন করা এক বড় বোঝা নিয়ে তার কর্তব্য পূর্ণ করতে হবে। ভোটাররাই ট্রাম্পকে নির্বাচিত করেছে এবং তাদের মধ্যেই তার সমাধানের সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%