ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং
টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি)’র

মাধবপুরে প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত


মাধবপুরে প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি)-এর উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি পৌর প্রশাসক মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং নিবার্হী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তৃতা দেন থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, সহকারি প্রকৌশলী ববি মজুমদার, পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাপ খান, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, শিক্ষা কর্মকর্তা এম জাকিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জ আহম্মদ, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর কবির, পৌর বিএনপির সিনিয়র সভাপতি মাসুক মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান, জনি পাঠান, এমদাদুল হক সুজনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় পৌর এলাকার উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন: ঝালকাঠিতে সড়কের দুই পাশে ১৬ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পাশাপাশি আগামী অর্থবছরের বাজেটে জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে পৌরসভার জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় নাগরিকরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, একটি বাস্তবমুখী ও জনবান্ধব বাজেট প্রণয়নের জন্য জনগণের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নাগরিকদের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হলে পৌরসভার সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুর সীমান্তে ভারতীয় পুশব্যাক ঠেকাতে বিজিবির টহল জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


মাধবপুর সীমান্তে ভারতীয় পুশব্যাক ঠেকাতে বিজিবির টহল জোরদার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সম্ভাব্য ভারতীয় পুশব্যাক কার্যক্রম মোকাবিলায় টহল ও নজরদারি জোরদার করেছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবির সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করে চলেছেন এবং পুরো পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।

জানা গেছে, হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তানজিলুর রহমান উল্লেখ করেছেন যে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশব্যাকের আশঙ্কা বিবেচনায় নিয়ে ৫৫ ব্যাটালিয়নের অধীনে সকল বিওপির সীমান্ত সংলগ্ন এলাকায় অতিরিক্ত টহল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়। স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

সীমান্তের বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হয়েছে। যদি কোনো অপরিচিত ব্যক্তি, সন্দেহজনক চলাচল কিংবা অস্বাভাবিক কর্মকাণ্ড লক্ষ্য করা যায়, তবে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতা থাকলে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ করা আরও সহজ হবে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানিয়েছেন যে, ইতিমধ্যে সীমান্ত এলাকায় পুশব্যাক মোকাবেলা করতে সকল জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সীমান্ত এলাকার বাসিন্দারাও বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দেশের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

১১:৫৪ পি.এম


মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত ৫

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের সময় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করা হয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত চারটি বসতঘরে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ ওঠে।

বৃহস্পতিবার সকালে ৯টার দিকে সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের বাহেরান্দি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে অনেকে মাদারীপুরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, বাহেরান্দি গ্রামের বাবুল শেখ এবং ইমদাদ মাতুব্বরের পক্ষের সঙ্গে একই এলাকার বাচ্চু মোড়ল ও লাভলু মোড়লের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের ফলে বৃহস্পতিবার সকালে শেখ ও মোড়ল বংশের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের সময় দুই পক্ষই এলাকায় আতঙ্ক ছড়াতে শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এছাড়া উভয় পক্ষের চারটি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এদিকে, সংঘর্ষের কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বিভিন্ন বয়সী মানুষ টেঁটা ও বড় লাঠিসোঁটা হাতে প্রতিপক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। এক পক্ষ ইটপাটকেল এবং ককটেল নিক্ষেপ করে প্রতিপক্ষকে প্রতিহত করার চেষ্টা করছে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, শেখ ও মোড়ল বংশের লোকজন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর নিয়ামতপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

১১:৫৬ পি.এম


নওগাঁর নিয়ামতপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের পাইকড়া গ্রামে মহররম উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) বিকালে কাঁঠালবাড়ী গ্রামের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় বাদ্যযন্ত্রের তালে তালে লাঠিয়ালরা বাঙালি সংস্কৃতি ও গ্রামীণ জনজীবনের নানা দিক প্রদর্শন করেন। খেলাখেলা দেখার সময় প্রতিপক্ষের আঘাত থেকে নিজেকে রক্ষা করার পাশাপাশি পালটা আঘাত করার অসাধারণ দৃশ্য খেলাটিকে আরও আকর্ষণীয় করে তোলে।

প্রায় হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো দর্শক উপস্থিত হন। দর্শকদের করতালি আর হৈ-হুল্লোড়ে খেলার আসর জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে।

আয়োজক কমিটির রেজাউল ইসলাম বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই লাঠিখেলা প্রায় হারিয়ে যেতে বসেছে। তাই ঐতিহ্য ধরে রাখতেই গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। খেলায় গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোয়ালন্দে বয়লার বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

১১:৫৭ পি.এম


গোয়ালন্দে বয়লার বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক

রাজবাড়ীর গোয়ালন্দে একটি বিটুমিন উৎপাদনকারী কারখানায় বয়লার বিস্ফোরণের কারণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার সকালে, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বিশ্বনাথপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকদের মধ্যে রয়েছেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ছুনু মণ্ডলের ছেলে শাওন মণ্ডল (১৬) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সামসুদ্দিনের ছেলে মো. সোহেল রানা (২৪)।

জানা গেছে, কারখানায় পুরোনো গাড়ির টায়ার পুড়িয়ে বিটুমিন উৎপাদন কার্যক্রম চলছিল। এই সময় বয়লারে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুই শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হন।

স্থানীয়দের সহায়তায়, প্রথমে তাদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে, তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

ঘটনা শুনে, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পাওয়া গেলে প্রযোজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%