ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

রিয়াদ বিমানবন্দরে হামলায় ঢাকা-রিয়াদ রুটের ৮ ফ্লাইটে বিঘ্ন


রিয়াদ বিমানবন্দরে হামলায় ঢাকা-রিয়াদ রুটের ৮ ফ্লাইটে বিঘ্ন

ঢাকা, ১১ অক্টোবর, ২০২৬ : সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে ঢাকা থেকে আসা-যাওয়ার ৮টি ফ্লাইটের কার্যক্রম বিঘ্নিত হয়েছে। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এতে ২ হাজার ৯৫১ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত যাত্রীদের মধ্যে কেউ বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, আবার কেউ সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরার জন্য প্রস্তুত ছিলেন।

তারা আরও জানিয়েছেন, বিঘ্নিত ৮টি ফ্লাইটের মধ্যে ২টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, ১টি ইউএস-বাংলা এয়ারলাইন্সের, ৩টি সৌদিয়া এয়ারলাইন্সের এবং ২টি রিয়াদ এয়ারওয়েজের অন্তর্ভুক্ত ছিল।

আরও পড়ুন: মুম্বাইয়ে বাংলাদেশি স্ত্রী সোনিয়া খাতুনকে হত্যা: স্বামী রঞ্জিত গ্রেপ্তার

এর আগে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় যে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাদের নির্ধারিত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইট স্থগিত থাকবে। একইসাথে যাত্রীদের বিমানবন্দরে না গিয়ে সহায়তার জন্য কল সেন্টার অথবা নিকটস্থ সেলস অফিসে যোগাযোগ করার অনুরোধ করা হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আজ সৌদি আরবের বিমানবন্দরগুলো থেকে দূরে থাকার জন্য এয়ারলাইন্স, যাত্রী ও বিমানবন্দর কর্মীদের সতর্ক করেছে। এর আগের দিন রিয়াদের বিমান স্থাপনায় হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন।

সৌদি আরব ওই হামলাকে ‘পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’ হিসেবে চিহ্নিত করে এর বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

তবে সর্বশেষ হামলার দায় এখনও হুতিরা স্বীকার করেনি।

আরও পড়ুন: বিএনপি নেতার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে অব্যাহতি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৃণমূল থেকে খেলোয়াড় বাছাই কঠিন: পিটার বাটলার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


তৃণমূল থেকে খেলোয়াড় বাছাই কঠিন: পিটার বাটলার

বাফুফের নারী ফুটবলের প্রতিভা অন্বেষণ কর্মসূচির সিলেট পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী চলা এই প্রতিযোগিতার রোমাঞ্চকর ফাইনালে ভৈরবগঞ্জ এফএকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা উঁচিয়ে ধরেছে রাজীব রাবেয়া বানু ফুটবল একাডেমি। তবে আয়োজকদের মতে, টুর্নামেন্টের মূল সাফল্য শিরোপা জয়ে নয়, বরং দেশজুড়ে তৃণমূল পর্যায় থেকে ভবিষ্যতের সম্ভাবনাময় নারী ফুটবলারদের খুঁজে বের করায়।

সিলেটের তীব্র গরমে প্রতিভা অন্বেষণের কাজটি সম্পন্ন করা বেশ চ্যালেঞ্জিং হলেও স্থানীয়দের উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলার। স্কাউটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে রসিকতার সুরে তিনি বলেন, ‘তীব্র গরমে কাজটা বেশ কঠিন ছিল। তৃণমূল থেকে খেলোয়াড় বাছাই করা তো আর অ্যামাজন বা আইকিয়া থেকে অনলাইনে পছন্দমতো কেনাকাটা করার মতো সহজ নয়! কাজটা সত্যিই কঠিন, তবে আমার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।’

নতুনদের পারফরম্যান্সের বস্তুনিষ্ঠ মূল্যায়ন করতে গিয়ে বাফুফে কোচ জানান, ‘কয়েকজন ফুটবলার বেশ ভালো পারফর্ম করেছে, আবার অনেকের মান ছিল গড়পড়তা। তবে এই পর্যায়ে এমনটা হওয়াই স্বাভাবিক। সব মিলিয়ে প্রক্রিয়াটি আমার প্রত্যাশা অনুযায়ীই হয়েছে—ফুটবলের ভাষায় যাকে বলা যায় হিট অ্যান্ড মিস।’

নারী ফুটবলের ভিত মজবুত রাখতে এ ধরনের ট্যালেন্ট আইডেন্টিফিকেশন প্রোগ্রাম নিয়মিত আয়োজনের ওপর জোর দিয়েছেন বাটলার। পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি পরামর্শ দেন, কোন বয়সভিত্তিক দলের জন্য ফুটবলার প্রয়োজন তা মাথায় রেখে প্রতি ছয় মাস পরপর এমন আঞ্চলিক প্রতিভা অন্বেষণ ক্যাম্প আয়োজন করা উচিত। এতে করে তৃণমূল থেকে নতুন নতুন প্রতিভা নিয়মিত জাতীয় দলের পাইপলাইনে যুক্ত হওয়ার সুযোগ পাবে।

আটটি আঞ্চলিক একাডেমির অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্ট থেকে একাধিক নজরকাড়া ফুটবলারকে স্কাউট করা হয়েছে। মূলত অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের পাইপলাইন আরও শক্তিশালী ও সমৃদ্ধ করার লক্ষ্যেই এই উদ্যোগ। বাছাই করা এই উদীয়মান খেলোয়াড়রা আগামী ১৩ থেকে ১৯ অক্টোবর ঢাকার বাফুফে ভবনে আয়োজিত একটি নিবিড় আবাসিক ক্যাম্পে অংশ নেবেন। পুরো ক্যাম্পটি পরিচালিত হবে জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার জেমস বাটলারের অধীনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেডে শৃঙ্খলা ও পেশাদারিত্বের গুরুত্বারোপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪১ পি.এম


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেডে শৃঙ্খলা ও পেশাদারিত্বের গুরুত্বারোপ

রাজশাহী, ১১ অক্টোবর, ২০২৬ : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় মেট্রোপলিটন পুলিশ লাইন্সে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

এ সময় প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সালামি ও অভিবাদন গ্রহণ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

প্যারেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন বোয়ালিয়া অপরাধ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নাসিদ ফরহাদ।

প্যারেড পরিদর্শনের সময় পুলিশ কমিশনার পুলিশ সদস্যদের টার্নআউট, শৃঙ্খলা, কর্মদক্ষতা ও পেশাদারিত্বের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। তিনি মোটরযান শাখা, লজিস্টিকস শাখা ও অস্ত্রাগারও পরিদর্শন করেন।

মাস্টার প্যারেডে পুলিশ কমিশনার আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

তিনি উল্লেখ করেন, মাস্টার প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের পাশাপাশি কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়।

তিনি পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে নীতি-নৈতিকতা বজায় রাখার পাশাপাশি লোভ-লালসা পরিহারের ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন।

তিনি আরও বলেন, পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য শারীরিক ও মানসিকভাবে সক্ষম থাকার পাশাপাশি দক্ষতা ও পেশাদারিত্বের উন্নয়ন অব্যাহত রাখতে হবে।

সাধারণ মানুষের সঙ্গে উত্তম আচরণ, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের মাধ্যমে জনগণের আস্থা, শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করতে হবে।

জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠায় প্রতিটি পুলিশ সদস্যকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মাস্টার প্যারেডে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত ডিআইজি, বিভিন্ন জোনের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারগণ, সকল থানার অফিসার ইনচার্জসহ আরএমপির অন্যান্য পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হৃদযন্ত্রের সমস্যা গোপন রেখে ৩০ বছর ফুটবল খেলেছেন শেইখু কুয়াতে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪১ পি.এম


হৃদযন্ত্রের সমস্যা গোপন রেখে ৩০ বছর ফুটবল খেলেছেন শেইখু কুয়াতে

ফুটবল মাঠে তাকে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে দেখা গেছে, দলের জন্য সর্বস্ব উজাড় করে দিতে। কিন্তু মাঠের বাইরের এক লড়াইয়ের কথা তার পরিবারের সদস্যরাও জানতেন না।

জন্ম থেকেই হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছিলেন সেনেগালের সাবেক ফুটবলার শেইখু কুয়াতে। অথচ সেই সমস্যা গোপন রেখেই তিনি বছরের পর বছর পেশাদার ফুটবল খেলেছেন। অবশেষে চিকিৎসকের পরামর্শে তাকে থামতে হয়েছে।

১৯৯৬ সালে ফুটবলে যাত্রা শুরু করে ২০২৬ সালে এসে ক্যারিয়ারের ইতি টেনেছেন শেইখু কুয়াতে। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হাম ইউনাইটেড, ক্রিস্টাল প্যালেস ও নটিংহাম ফরেস্টের মতো ক্লাবে তিনি খেলেছেন। তবে তার ফুটবলজীবনের পেছনে লুকিয়ে ছিল এমন এক শারীরিক সমস্যা, যা নিয়ে তিনি কাউকে কিছু জানাতে চাননি।

সম্প্রতি নিজের হৃদ্যন্ত্রের সমস্যার কথা প্রকাশ করে কুয়াতে জানান, ইংল্যান্ডে খেলার সময় প্রতি ছয় মাস পর পর তার শারীরিক পরীক্ষা করতেন চিকিৎসকেরা। পরীক্ষায় বারবার সমস্যাটি ধরা পড়লেও তিনি খেলা চালিয়ে গেছেন। এমনকি ঝুঁকির দায় নিজের বলে মেনে নিয়ে বিমাসংক্রান্ত কাগজপত্রেও সই করেছিলেন।

কুয়াতের ভাষায়, ‘প্রতিবার পরীক্ষা করানোর সময় সমস্যাটি আবার ধরা পড়ত। চিকিৎসকেরা সব সময় আমাকে সমস্যাটির কথা জানাতেন। কিন্তু আমি নিজেই এর দায় নিয়েছিলাম।’

শুধু পরীক্ষার ফলেই নয়, মাঠেও শারীরিক কষ্টের মুখোমুখি হতে হতো কুয়াতেকে। উষ্ণ আবহাওয়ায় খেলতে গিয়ে বুকে তীব্র ব্যথা অনুভব করতেন। ম্যাচ শেষ হওয়ার পরও দীর্ঘ সময় ধরে পেশিতে খিঁচুনি চলত।

এ ব্যাপারে কুয়াতে বলেন, ‘আমি কখনো কাউকে কিছু বলিনি। আমি চাইনি, আমাকে আগেভাগেই ফুটবল ছাড়তে বাধ্য করা হোক। আমি আমার পরিবারকে কখনো বলিনি, এমনকি জাতীয় দলের চিকিৎসকদেরও না। তারা আমার সমস্যার কথা জানতেন না।’

এ বছর বেলজিয়ামের ক্লাব আন্ডারলেখটে যোগ দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করার সম্ভাবনা তৈরি হয়েছিল ৩৬ বছর বয়সী কুয়াতের। কিন্তু মেডিক্যাল পরীক্ষার পর চিকিৎসক তাকে মাঠের খেলা সংক্রান্ত সব কিছু বন্ধ করার পরামর্শ দেন। সেখানেই শেষ হয় ফুটবলের সঙ্গে তার পথচলা।

দীর্ঘদিনের পরিচিত মাঠ, দর্শকদের উল্লাস আর প্রতিযোগিতামূলক ফুটবল থেকে সরে দাঁড়াতে হলেও কুয়াতের গল্প রেখে গেছে গুরুত্বপূর্ণ এক বার্তা—খেলার প্রতি ভালোবাসা যত গভীরই হোক, স্বাস্থ্যের ঝুঁকিকে উপেক্ষা করা যায় না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭৫ লাখ টাকা দেনমোহর নিয়ে বিয়েতে রাজি না হওয়ায় যুবকের বিরুদ্ধে ৬ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪২ পি.এম


৭৫ লাখ টাকা দেনমোহর নিয়ে বিয়েতে রাজি না হওয়ায় যুবকের বিরুদ্ধে ৬ মামলা

যশোর পৌরসভার পূর্ব বারান্দীপাড়া এলাকায় ৭৫ লাখ টাকা দেনমোহর নিয়ে বিয়েতে রাজি না হওয়ার কারণে এক যুবকের বিরুদ্ধে ৬টি মামলা ফাঁসানোর অভিযোগ উঠেছে। একইসঙ্গে, ওই যুবকের ওপর হামলা, বাড়িতে ভাঙচুর এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী।

রোববার (১১ অক্টোবর) দুপুরে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তুলে ধরেন তামিম আবু উমামা। তিনি তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিচারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তামিম জানান, তিনি যশোরের পূর্ব বারান্দীপাড়া মোল্লাপাড়া, ঢাকা রোড এলাকার স্থায়ী বাসিন্দা। শহরের পূর্ব বারান্দীপাড়া কদমতলা এলাকার আনোয়ার হোসেন, তার মেয়ে এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে একের পর এক মামলা, অপপ্রচার, হামলা এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করেন। তামিমের দাবি, এসব ঘটনার কারণে তাদের পারিবারিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

তামিমের অভিযোগ, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১টা ৫ মিনিটে অফিসে যাওয়ার পথে নীলগঞ্জ ভিসা অফিসের সামনে আনোয়ার হোসেনের লোকজন তার গাড়ির গতিরোধ করেন। এ সময় তারা ভুক্তভোগীর ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনার ভিডিও তার মুঠোফোন ও গাড়ির ড্যাশ ক্যামেরায় ধারণ করা আছে বলেও তিনি দাবি করেন।

তামিম জানান, প্রায় আড়াই বছর আগে আনোয়ার হোসেনের মেয়ের সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ের আলোচনা হয়েছিল। তবে আনোয়ার হোসেন ৭৫ লাখ টাকা দেনমোহর দাবি করায় তারা বিয়ের প্রস্তাব থেকে সরে আসেন। এরপর থেকেই আনোয়ার হোসেন তাদের ওপর প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন এবং ধারাবাহিকভাবে হয়রানি শুরু করেন।

তামিমের ভাষ্য, গত আড়াই বছরে তার বিরুদ্ধে ৬টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৪টি মামলা আদালতে মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, বাকি মামলাগুলোও মিথ্যা প্রমাণিত হবে।

তিনি আরও অভিযোগ করেন, গত ৭ অক্টোবর সন্ধ্যায় আনোয়ার হোসেন ও তার লোকজন তাদের বাড়িতে হামলা চালান। এ সময় পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ক্ষতিসাধন করা হয়। তখন কয়েকজন স্থানীয় সাংবাদিকও সেখানে উপস্থিত ছিলেন বলে দাবি করেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংবাদ সম্মেলনে তামিম যশোর সদর থানায় করা একটি মামলার উল্লেখ করেন। তার দাবি, ২০২৫ সালের ২৯ জুন দায়ের করা ওই মামলায় তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে। এছাড়া তাদের করা একটি মানহানির মামলা তুলে নিতে এক প্রভাবশালী আত্মীয় পুলিশ কর্মকর্তার মাধ্যমে চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তামিম। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, যে কোনো সময় তার ও পরিবারের সদস্যদের ওপর প্রাণঘাতী হামলা হতে পারে।

তামিম স্থানীয় প্রশাসনের কাছে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একইসঙ্গে মিথ্যা মামলা ও হয়রানির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনিব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

ভুক্তভোগীর এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%