ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

রাজস্ব আয়ের লক্ষ্য ৬ লাখ ৯৫০০০ কোটি, ঘাটতি ২ লাখ ৪৩০০০ কোটি


রাজস্ব আয়ের লক্ষ্য ৬ লাখ ৯৫০০০ কোটি, ঘাটতি ২ লাখ ৪৩০০০ কোটি

২০২৬-২৭ অর্থবছরের জন্য ঘোষিত দেশের ৫৫তম বাজেটে রাজস্ব আয়ের জন্য লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এতে বাজেটের ঘাটতি দাঁড়াবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৬ শতাংশ।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদে স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট ঘোষণা করেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী উল্লেখ করেন, প্রস্তাবিত রাজস্ব আয়ের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৯১ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মোট রাজস্ব আয় জিডিপির ১০ দশমিক ২ শতাংশের সমান।

আরও পড়ুন: জামায়াত আমিরের দাবি, মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলায় জড়িত মাদক কারবারিরা

তিনি আরও বলেন, ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা গর্ভের জিডিপির ১৩ দশমিক ৭ শতাংশ। এটি চলতি অর্থবছরের বাজেটের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাবদ ৩ লাখ কোটি টাকার অন্তর্ভুক্তি রয়েছে, মোট উন্নয়ন ব্যয় হিসেবে হিসাব করা হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা। পরিচালন ও অন্যান্য খাতে ব্যয়ের জন্য প্রস্তাব করা হয়েছে ৬ লাখ ২১ হাজার ৯২৫ কোটি টাকা।

সরকার উন্নয়ন ব্যয়ের অংশ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে মোট ব্যয়ের ২৭ দশমিক ২৭ শতাংশ উন্নয়ন খাতে বরাদ্দ থাকলেও আগামী অর্থবছরে তা ৩৩ দশমিক ৭০ শতাংশে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। বিপরীতে, পরিচালন ব্যয়ের অংশ ৭২ দশমিক ৭৩ শতাংশ থেকে কমিয়ে ৬৬ দশমিক ৩০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত বাজেটে অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধের জন্য ১ লাখ ৫ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণের সুদ পরিশোধের জন্য ২২ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব যথাক্রমে করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, সামাজিক সুরক্ষা কর্মসূচি, শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, গবেষণা এবং প্রযুক্তি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সাথে, টেকসই উন্নয়ন ও বিনিয়োগের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বেরোবি এআইএস ক্লাবের নতুন কমিটি, সহসভাপতি রিয়াদ ও সাধারণ সম্পাদক পাপ্পু

বাজেট ২০২৬-২৭: সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো ঘোষণা

খাতভিত্তিক বরাদ্দের মধ্যে সামাজিক অবকাঠামো খাতে ২ লাখ ৭৯ হাজার ১ কোটি টাকা, ভৌত অবকাঠামো খাতে ১ লাখ ৭৪ হাজার ৯৮৮ কোটি টাকা এবং সাধারণ সেবা খাতে ২ লাখ ৪৫ হাজার ১১৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এগুলো যথাক্রমে মোট বাজেটের ২৯ দশমিক ৭৪ শতাংশ, ১৮ দশমিক ৬৬ শতাংশ এবং ২৬ দশমিক ১৩ শতাংশ।

প্রস্তাবিত বাজেট ঘাটতির অর্থায়নের বিষয়ে অর্থমন্ত্রী জানান, মোট ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতির মধ্যে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস এবং ১ লাখ ১৬ হাজার কোটি টাকা বৈদেশিক উৎস থেকে সংগ্রহ করা হবে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে ১ লাখ ১২ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় ৬ হাজার কোটি টাকা কম।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, অতীতে ব্যাপক ঋণ গ্রহণের ফলে বর্তমানে ঋণ ও সুদ পরিশোধের চাপ বেড়েছে। এ কারণে বাজেট ঘাটতিও বৃদ্ধি পেয়েছে। তবে রাজস্ব আহরণ বৃদ্ধি, ঋণ ব্যবস্থাপনা সংস্কার, উচ্চ রিটার্নসম্পন্ন খাতে বিনিয়োগ এবং প্রকল্প বাস্তবায়ন কাঠামো আধুনিকায়নের মাধ্যমে অর্থনীতিতে শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। এসব পদক্ষেপ ভবিষ্যতে রাজস্ব আয় বাড়াতে এবং ধীরে ধীরে বাজেট ঘাটতি কমাতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন: দেশে সারের সংকট নেই, ভবিষ্যতেও হবে না : কৃষিমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়ানগরে সরকারি খাস জমিতে মাছ ধরা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

পিরোজপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


জিয়ানগরে সরকারি খাস জমিতে মাছ ধরা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪
 
পিরোজপুরের জিয়ানগর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের গাজীরহাট কেল্লার পাশের সরকারি খাস জলাশয়ে মাছ ধরা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।
বুধবার দুপুরে বাইজিদ গ্রুপ ও জুয়েল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে জড়িত অধিকাংশই স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
আহতরা হলেন— জুয়েল (৪০), আসলাম (২৫), বাইজিদ (৩৫) ও আরিফ (২২)। আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চণ্ডীপুর বাজারকেন্দ্রিক কয়েকজনকে সঙ্গে নিয়ে বাইজিদের নেতৃত্বে একটি পক্ষ গাজীরহাট কেল্লার পাশের সরকারি খাস জলাশয়ে মাছ ধরতে যায়। এ সময় স্থানীয় কয়েকজন তাদের বাধা দেন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে গ্রামবাসীর উদ্যোগে ওই জলাশয়ে ঝাউল ও বাঁধ দিয়ে মাছ সংরক্ষণ করা হচ্ছে এবং নির্ধারিত সময়ে সবাই মিলে মাছ আহরণ করে থাকেন।
এ সময় স্থানীয়রা বাইজিদদের উদ্দেশে বলেন, “আমরা গ্রামবাসী মিলে মাছ সংরক্ষণের ব্যবস্থা করেছি। আপনারা অন্য এলাকা থেকে এসে এখানে কেন মাছ ধরতে এসেছেন?” এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার বিষয়ে অভিযুক্ত বাইজিদ বলেন, “আমাকে ভূমি অফিস থেকে পাঠানো হয়েছে।” কে পাঠিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, “ভূমি অফিসের পেশকার জাহিদ ভাই পাঠিয়েছেন। এছাড়া মাছ ধরার পর মাছ নিতে ইউএনও অফিসের মামুন ভাই ও রাব্বি ভাই আসার কথা ছিল।”
তবে অভিযোগ অস্বীকার করে ভূমি অফিসের পেশকার মো. জাহিদুল ইসলাম বলেন, “আমি কাউকে মাছ ধরার অনুমতি দেইনি। বিষয়টি দেখার জন্য বলেছিলাম মাত্র।”
এ বিষয়ে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফাইজুল ইসলাম তালুকদার বলেন, “আমি মারামারি ও চিৎকার-চেঁচামেচির খবর শুনে ঘটনাস্থলে যাই। সেখানে বাইজিদের কাছে জানতে চাইলে সে বলে, ‘আমাকে ভূমি অফিসের জাহিদ ভাই পাঠিয়েছেন।’ পরে আমি জাহিদ ভাইকে ফোন দিলে তিনি প্রথমে বিষয়টি স্বীকার করেন। তবে পরে আবার বিষয়টি অস্বীকার করেন।”
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ হোসেন বলেন, “ঘটনার পর উভয় পক্ষই আমার কাছে এসেছিল। আমি সবাইকে বলেছি, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে এবং সবাই মিলেমিশে থাকেন।”
অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান বলেন, “কেউ আমাদের নাম ব্যবহার করে থাকতে পারে। মাছ ধরার জন্য আমরা কাউকে পাঠাইনি। তবে দুই পক্ষের মধ্যে ঝামেলার বিষয়টি শুনেছি। স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি মীমাংসার জন্য বলা হয়েছে।”
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত আলী খান বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইরান ইস্যুতে আলোচনা শেষে তেহরান ছাড়লেন কাতারের আলোচকরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


যুক্তরাষ্ট্র-ইরান ইস্যুতে আলোচনা শেষে তেহরান ছাড়লেন কাতারের আলোচকরা

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা সম্পন্ন হওয়ার পর কাতারের আলোচকরা তেহরান ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার এক কূটনীতিক বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য প্রদান করেন।

এ রকম একটি সময়ের মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যখন যুক্তরাষ্ট্র এবং ইরান আবারও একে অপরের উপর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে।

দুবাই থেকে এএফপি উক্ত খবরটি জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কূটনীতিক আরও বলেছেন, ‘ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে আজ সকালে কাতারের প্রতিনিধিদল তেহরান ত্যাগ করেছে। আলোচনাটি আজ ভোর পর্যন্ত চলেছে।’

তিনি এও বলেন, এই আলোচনা ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই’ পরিচালিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে তৈরি হচ্ছে ‘অস্থায়ী কারাগার’ বিশ্বকাপ ঘিরে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


যুক্তরাষ্ট্রে তৈরি হচ্ছে ‘অস্থায়ী কারাগার’ বিশ্বকাপ ঘিরে

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিতে নিরাপত্তা ব্যবস্থার ওপর নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। টুর্নামেন্ট চলাকালীন ভিড় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে একটি অস্থায়ী কারাগার বা মডুলার কারাগার নির্মাণের পরিকল্পনা করেছে স্থানীয় প্রশাসন। এই উদ্যোগ ইতোমধ্যে ‘বিশ্বকাপ জেল’ হিসেবে পরিচিত হয়ে গেছে।

পরিকল্পনার অংশ হিসেবে, বিশ্বকাপ চলাকালে সম্ভাব্য বিপুল সংখ্যক দর্শনার্থীর চাপ সামলাতে ও শহরের বিদ্যমান আটক ব্যবস্থার সীমাবদ্ধতা মোকাবিলায় এই অস্থায়ী কারাগার নির্মাণ করা হবে। স্থানীয় পর্যটন সংস্থা ‘ভিজিট কেসি’ জানিয়েছে, টুর্নামেন্ট চলাকালে প্রায় ৬ লাখ ৫০ হাজার দর্শনার্থী ক্যানসাস সিটি সফর করবেন।

ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বিশ্বকাপের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে আর্জেন্টিনার একটি গ্রুপ ম্যাচ, পাশাপাশি রাউন্ড অফ ৩২ এবং কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচও রয়েছে। সম্ভাব্য সূচি অনুযায়ী, আর্জেন্টিনা, ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মতো দলেরা শহরটিতে বেস ক্যাম্প স্থাপন করবে।

স্থানীয় কর্তৃপক্ষের দাবি অনুসারে, বড় ইভেন্টে ছোটখাটো অপরাধ, বিশৃঙ্খলা ও আইন লঙ্ঘনের ঘটনা বৃদ্ধি পেতে পারে। এসব পরিস্থিতি সামাল দিতে ১০০ আসনের একটি অস্থায়ী জেল তৈরির প্রস্তাব দেয়া হয়েছে, যা ভবিষ্যতে স্থায়ী কারাগার না হওয়া পর্যন্ত ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

সহকারী সিটি ম্যানেজার জেফ মার্টিন জানিয়েছেন, বিশ্বকাপ শুরুর আগেই এটি চালু করার লক্ষ্য ছিল, কিন্তু কাজ সময়মতো শেষ হয়নি। অন্যদিকে, কাউন্সিলম্যান ওয়েস রজার্স বলেছেন, বড় জনসমাগমের সময় শহরে ভিড়, মদ্যপান ও ছোটখাটো বিশৃঙ্খলা মোকাবিলায় এই ব্যবস্থা প্রয়োজন।

তবে এই পরিকল্পনা নিয়ে সমালোচনাও দেখা দিয়েছে। অভিবাসনবিরোধী কিছু সংগঠন এবং স্থানীয় মহল আশঙ্কা করছে যে, এটি যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই-এর মাধ্যমে আটক কার্যক্রম বাড়াতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে বিভিন্ন পেট্রোলিয়াম পণ্য আমদানির অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে বিভিন্ন পেট্রোলিয়াম পণ্য আমদানির অনুমোদন

২০২৬ সালের জুন-আগস্ট মেয়াদে সারাদেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে সরকার বিভিন্ন পেট্রোলিয়াম পণ্য আমদানির অনুমোদন দিয়েছে।

বুধবার (১০ জুন) বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ২৬তম বৈঠকে এই অনুমোদন উল্লিখিত হয়েছে।

কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গ্যাস অয়েল, জেট এ-১ ফুয়েল, ফার্নেস অয়েল এবং অকটেন আমদানির জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ চারটি পৃথক ক্রয় প্রস্তাব কমিটির সামনে উত্থাপন করে।

অনুমোদিত প্রস্তাবের আওতায়, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ইউনিপেক সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড প্যাকেজ-১ এর অধীনে আনুমানিক ৭ হাজার ৬৭২ দশমিক ৬৬৪ কোটি টাকা ব্যয়ে ০.০০৫ শতাংশ সালফারযুক্ত গ্যাস অয়েল এবং জেট এ-১ ফুয়েল সরবরাহ করবে। একই ক্যাটাগরির জ্বালানি সরবরাহের আরেকটি প্যাকেজ (প্যাকেজ-২) আনুমানিক ৬ হাজার ৭১১ দশমিক ৭৫১ কোটি টাকা ব্যয়ে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড দ্বারা আমদানি করা হবে।

এছাড়া, কমিটি সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা প্রাইভেট লিমিটেড থেকে ১ হাজার ৯০০ দশমিক ০৪৭ কোটি টাকা ব্যয়ে প্যাকেজ-৩ এর আওতায় ফার্নেস অয়েল আমদানির অনুমোদন দিয়েছে। পাশাপাশি, প্যাকেজ-৪ এর অধীনে আনুমানিক ৭৪৮ দশমিক ৯৬১ কোটি টাকা ব্যয়ে গ্যাসোলিন ৯৫ (অকটেন) সরবরাহের জন্য সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডকে নির্বাচন করা হয়েছে।

কর্মকর্তারা বলেছেন, দুটি পৃথক সরবরাহকারীর কাছ থেকে ডিজেল এবং বিমান জ্বালানি (এভিয়েশন ফুয়েল) সংগ্রহ করার ফলে সরবরাহ চেইন বহুমুখী হবে এবং জ্বালানি আমদানিতে বিঘ্ন ঘটার ঝুঁকি হ্রাস পাবে।

বাজেটে যাদের জন্য রেল টিকিটে ২৫ শতাংশ ছাড়। এই আমদানির মূল উদ্দেশ্য হলো অভ্যন্তরীণ ক্রমবর্ধমান চাহিদা মেটানো এবং দেশের জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখা।

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%