০৮:৫৮ পি.এম
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় আদালতের নির্দেশে সরকারি খাস জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামের সিকদারহাট এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন কাঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানি বল। এ সময় অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে দখল ঠেকাতে ওই জমিতে লাল নিশান টানিয়ে দেওয়া হয়।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর চেঁচরী গ্রামের সরকারি খাস জমিতে অনুমতি ছাড়াই স্থাপনা নির্মাণ করেন সুমি বেগম ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতে একটি মামলা (নম্বর: ০৪/২০২৬) করেন।
আরও পড়ুন: খুলনা নগর ভবনে পেট্রল বোমা নিক্ষেপ, বড় ক্ষতি হয়নি
মামলার শুনানি শেষে গত ১ সেপ্টেম্বর আদালত ওই অবৈধ স্থাপনা উচ্ছেদের আদেশ দেন। সেই আদেশ বাস্তবায়নের অংশ হিসেবেই রোববার এ অভিযান পরিচালনা করা হলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন