০২:২১ পি.এম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই চোরাকারবারি ভারতের নেশাজাতীয় সিরাপ ও মোটরসাইকেল ফেলে পালিয়েছে।
মঙ্গলবার বিকেলে সোনামসজিদ বিওপির আওতাধীন ট্রাক টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে। পরে মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে ২৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় ইসকাফ সিরাপ ও একটি ১৬০ সিসি অ্যাপাচি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করেন।
বুধবার সকালে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানায়। মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: জিয়ানগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ
তিনি আরও বলেন, সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন