ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

কলকাতার হোটেলে নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত


কলকাতার হোটেলে নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় ছয়জনের পরিচয় পাওয়া গেছে। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক এবং একজন ঝাড়খণ্ডের বাসিন্দা রয়েছেন।

দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়া জেলা থেকে চারজন মৃত্যুবরণ করেছেন। তাদের নাম হলো—শর্ণশিষ দত্ত, আফসানা শিম্মিন, দেবাশিস দত্ত ও মো. আকরাম আলী। এছাড়া ঢাকার সাভারের আহমেদ বাবু নামে একজন নিহত হয়েছেন। ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাসিন্দা সন্দীপ পাসওয়ানেরও পরিচয় নিশ্চিত করা হয়েছে।

এখন পরিচয় নিশ্চিত হওয়া ছয়জনের বিস্তারিত তথ্য উপস্থাপন করা হলো:

আরও পড়ুন: তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ

১. শর্ণশিষ দত্ত

জন্ম: ২০ ডিসেম্বর ২০২৩

পিতা: দেবাশিস দত্ত

ঠিকানা: আরুয়াপাড়া, ১৯/১, বাহাদুর আলী বিশ্বাস, কুষ্টিয়া মডেল, মোহিনী মিল, কুষ্টিয়া।

আরও পড়ুন: লিবিয়ায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, আতঙ্কে প্রবাসীরা

২. আফসানা শিম্মিন

জন্ম: ৬ জানুয়ারি ১৯৯৯

পিতা: মো. আকরাম আলী

ঠিকানা: আরুয়াপাড়া, ১৯/১, বাহাদুর আলী বিশ্বাস, কুষ্টিয়া মডেল, মোহিনী মিল, কুষ্টিয়া।

আরও পড়ুন: ভিয়েতনামের সঙ্গে ইউরোপের চার দেশের মুক্ত বাণিজ্য চুক্তি সই

৩. দেবাশিস দত্ত

জন্ম: ১৩ ফেব্রুয়ারি ১৯৮৭

পিতা: দিলীপ কুমার দত্ত

ঠিকানা: আরুয়াপাড়া, ১৯/১, বাহাদুর আলী বিশ্বাস, কুষ্টিয়া মডেল, মোহিনী মিল, কুষ্টিয়া।

আরও পড়ুন: মকবুল হত্যা মামলায় সুলতান মনসুর ও মঈনউদ্দিনকে গ্রেপ্তার দেখাল আদালত

৪. মো. আকরাম আলী

জন্ম: ১৬ জুন ১৯৬২

পিতা: ইয়াসিন আলী

ঠিকানা: থানাপাড়া, ৪, মনহুম বদরুদ্দোজা রোড, কুষ্টিয়া মডেল, কুষ্টিয়া হেড পোস্ট অফিস, কুষ্টিয়া।

আরও পড়ুন: পাকিস্তানের বেলুচিস্তানে ভারত সমর্থিত আট সন্ত্রাসী নিহত

৫. আহমেদ বাবু

জন্ম: ২৬ ফেব্রুয়ারি ২০২৩

পিতা: আদম আলী

ঠিকানা: বেগুনবাড়ি, সাভার, আমিনবাজার, ঢাকা–১৩৪৮।

আরও পড়ুন: জাতীয় নিরাপদ সড়ক দিবসে চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা ও বিনা মূল্যে চশমা বিতরণ শুরু

৬. সন্দীপ পাসওয়ান

বয়স: ১৯ বছর

পিতা: প্রয়াত পাসওয়ান ভুবনেশ্বর

ঠিকানা: গ্রাম পিলমউ, পোস্ট খারিওডিহ, থানা হেরোডিহ, জেলা গিরিডি, ঝাড়খণ্ড–৮১৫৩১৪।

এখনো নিহত তিনজনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

এদিকে, এই ঘটনার পর প্রশাসন কঠোর মনোভাব প্রকাশ করেছে। খবর পাওয়ার পর দ্রুত দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ সরকারের তিন মন্ত্রী— পৌর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় এবং রাজ্য মন্ত্রীসভার সদস্য পূর্ণিমা চক্রবর্তী।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করেছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়। তিনি জানান, বেআইনি কার্যকলাপ ও সুরক্ষাবিধি অমান্য করার ব্যাপারে সরকার বিন্দুমাত্র আপস করবে না। গণমাধ্যমের সামনে তাপস রায় বলেন, এ ধরনের মর্মান্তিক বা বিপজ্জনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, শহরের আনাচে-কানাচে শতাধিক ও হাজার হাজার বাড়ি ও গেস্ট হাউস চলমান রয়েছে। এগুলোর মধ্যে প্রয়োজনীয় পারমিশন, লাইসেন্স বা অগ্নিনির্বাপক ছাড়পত্র আছে কি না, তা খতিয়ে দেখা হবে। নিয়ম অমান্য করে বেআইনিভাবে চলা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এবং জড়িতদের গ্রেফতার করা হবে।

কলকাতা পৌরসভা ও স্থানীয় প্রশাসনের গাফিলতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, পৌরসভা বা মেয়রের যদি কোনো ভুল বা গাফিলতি থাকে, তবে সেটাও চাপা দেওয়ার সুযোগ নেই। যার বিরুদ্ধে গাফিলতির প্রমাণ মিলবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি অভিমত দেন।

এসময় ঘটনাস্থলে উপস্থিত পৌর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী সংকট খতিয়ে দেখার পাশাপাশি দ্রুত ত্রাণ, উদ্ধারকার্য ও তদন্তপ্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য, বুধবার ভোররাতে মির্জা গালিব স্ট্রিটের হোটেলটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও পুলিশের দীর্ঘ তৎপরতায় প্রায় ৮০ জনকে উদ্ধার করা হয়। তবে ৯ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্যারোলে আবেদন, কারাগারে দীপু মনির সঙ্গে দেখা করতে গেলেন মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


প্যারোলে আবেদন, কারাগারে দীপু মনির সঙ্গে দেখা করতে গেলেন মেয়ে

মা দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন তাদের মেয়ে তানি দীপাবলী নাওয়াজ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মৃত্যুর পর। এর আগে, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে তৌফিক নেওয়াজ মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন ডা. দীপু মনির আইনজীবী মো. ফয়সাল হোসেন। তিনি জানান, তৌফিক নেওয়াজ মৃত্যুর খবর শোনার পর বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ কারাগারে আটক ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করতে যান তানি দীপাবলী নাওয়াজ। পাশাপাশি, মায়ের প্যারোলে মুক্তির আবেদনের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে কারাগারে তিনি গেছেন। মো. ফয়সাল হোসেন বলেন, ‘ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে প্যারোলে মুক্তির উদ্দেশ্যে তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসা হয়েছে। প্যারোলে মুক্তির সময় এবং কত সময়ের জন্য আবেদন করা হবে, সে বিষয়ে আলোচনা করতেই তার মেয়েকে কারাগারের ভেতরে পাঠানো হয়েছে।’ আইনজীবী আরও বলেন, ‘প্যারোলে মুক্তির আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র তারা সঙ্গে নিয়ে এসেছেন। কারাগারের ভেতরে ডা. দীপু মনির পরামর্শ নেয়ার পর আবেদনের বিষয়টি চূড়ান্ত করা হবে। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আবেদনপত্র দাখিল করা হবে।’ তিনি জানান, ‘ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাৎ ও তার পরামর্শ পাওয়ার পরই প্যারোলে মুক্তির পরবর্তী সময়সূচি এবং আবেদনের বিষয়টি নির্ধারণ করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউএইতে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


ইউএইতে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান

ইরান সংযুক্ত আরব আমিরাত-ইউএই'র দিকে ব্যালাস্টিক মিসাইল ছোঁড়ার অভিযোগ ‘দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান’ করেছে।

দেশটি সংযুক্ত আরব আমিরাতের এই অভিযোগকে ভিত্তিহীন এবং আঞ্চলিক আস্থা ও নিরাপত্তা প্রচেষ্টার জন্য ক্ষতিকর বলে অভিহিত করেছে।

মঙ্গলবার, সংযুক্ত আরব আমিরাত পারস্য উপসাগরে চলাচলকারী জাহাজের দিকে ইরানের দুটি ব্যালাস্টিক মিসাইল ছোঁড়ার অভিযোগ আনে। আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে, সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবার গভীর রাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সাথে সমস্ত বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত ঘোষণা করেছিল।

এধরনের হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অবস্থান প্রকাশ করে জানায়, ‘সৎ প্রতিবেশীসুলভ আচরণের নীতি হিসেবে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ এড়ানো উচিত।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেন, ‘তেহরান সংযুক্ত আরব আমিরাতের এই দাবিকে দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে এবং এধরনের দাবি আঞ্চলিক শান্তি জোরদার করার চলমান প্রচেষ্টাকে ব্যাহত করে।’

মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বিবৃতিতে বাঘাই বলেন, ‘এই আচরণ সৎ প্রতিবেশীসুলভ নীতির পরিপন্থী এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে আস্থা জোরদার করার ও অঞ্চলে নিরাপত্তাহীনতার বিস্তার রোধে চলমান প্রচেষ্টাকে ব্যাহত করে।’

এছাড়া, তিনি আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তেহরানের বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করা থেকে বিরত থাকতে হবে।

তিনি আরও বলেন, ‘আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কর্মকাণ্ডের কারণে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ইতিমধ্যে জটিল হয়ে উঠেছে।’

অবশ্যই, ইরান সতর্ক করে দিয়েছে যে, শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘সংযুক্ত আরব আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে দেশের দিকে উৎক্ষেপণ করা দুটি ব্যালাস্টিক মিসাইল শনাক্ত করেছে।’

অতঃপর, পরবর্তীতে প্রকাশিত দ্বিতীয় এক বিবৃতিতে বলা হয়, ‘ব্যবহারিক ও তদন্তের ফলে দেখা গেছে যে, ইরান থেকে ধেয়ে আসা শনাক্ত হওয়া মিসাইল দুটি মূলত সামুদ্রিক নৌচলাচলকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল এবং সেগুলো সাগরে গিয়ে পড়েছে।’

এর আগে, গত জুন মাসে একটি ভুল অ্যালার্ট এবং জুলাই মাসে একটি হামলার সতর্কবার্তার মধ্যে এটিই ছিল প্রথম মিসাইল সতর্কতা দেয়া। গত ২৮ ফেব্রুয়ারি, যখন মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হয়, তখন ইরান সংযুক্ত আরব আমিরাতকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইমরানের ঠাকুরমাও ছিলেন বলিউডের অভিনেত্রী! তাঁর সঙ্গে সম্পর্কিত আলিয়া ভট্টও, কী ভাবে?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


ইমরানের ঠাকুরমাও ছিলেন বলিউডের অভিনেত্রী! তাঁর সঙ্গে সম্পর্কিত আলিয়া ভট্টও, কী ভাবে?

ইমরান এবং আলিয়ার পারিবারিক যোগসূত্রের পেছনে রয়েছন ইমরানের ঠাকুরমা, অভিনেত্রী পূর্ণিমা। পূর্ণিমার আসল নাম ছিল মেহেরবানু মহম্মদ আলী।

‘আওয়ারাপন ২’-এর মুক্তির সময় থেকে ইমরান হাশমী সাফল্য উপভোগ করছেন। এই ছবিটি ১৪ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির পর মাত্র চার দিনে ছবিটি ৯০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। ফলে ইমরান নতুন করে আলোচনায় এসেছেন। এই পরিস্থিতিতে জানা যাচ্ছে, আলিয়া ভট্টের সঙ্গে ইমরানের পারিবারিক সম্পর্ক রয়েছে। যদিও সম্পর্কটি কাছের হলেও বলিউডের বাইরে এটি নিয়ে খুব বেশি আলোচনা হতে দেখা যায় না।

ইমরান এবং আলিয়ার পারিবারিক যোগসূত্রের পেছনে রয়েছে ইমরানের ঠাকুরমা, অভিনেত্রী পূর্ণিমা। তাঁর আসল নাম ছিল মেহেরবানু মহম্মদ আলী। মেহেরবানুর বোন শিরীন মহম্মদ আলী ছিলেন পরিচালক মহেশ ভট্টের মা। আর মহেশের কন্যা হচ্ছেন আলিয়া।

ইমরানের বাবা আনোয়ার হাশমী এবং মহেশ ভট্ট হলেন খুড়তুত ভাই। এ কারণে ইমরান ও আলিয়াও তুতো ভাই-বোন। তাঁরা একই বর্ধিত পরিবারের সদস্য।

ইমরানের ঠাকুমা পূর্ণিমা, অর্থাৎ মেহেরবানু মহম্মদ আলী, নিজেও ছিলেন একটি পরিচিত অভিনেত্রী সেই সময়। তিনি চল্লিশের দশক থেকে হিন্দি ছবিতে কাজ করেছেন এবং একাধিক ছবিতে অভিনয় করেছেন। তাঁর মধ্যে অমিতাভ বচ্চন অভিনীত জনপ্রিয় ছবি ‘জ়ঞ্জীর’-এও তাঁকে দেখা গিয়েছিল।

ব্যক্তিগত জীবনেও মেহেরবানুর জীবনে নানা ওঠাপড়া ঘটেছে। প্রথমে ইমরানের ঠাকুরদা সৈয়দ শওকত হাশমীকে বিয়ে করেছিলেন তিনি। পরে তাদের দাম্পত্যে ছন্দপতন ঘটলে, মেহেরবানু প্রযোজক-পরিচালক ভগবান দাস বর্মাকে বিয়ে করেছিলেন।

উল্লেখ্য, ইমরানকে সম্প্রতি ‘আওয়ারাপন ২’ ছবিতে দেখা গেছে। এটি ২০০৭ সালের সফল ছবি ‘আওয়ারাপন’-এর সিকুয়েল। ছবিটি পরিচালনা করেছেন নীতিন কক্কর। ছবিতে ইমরানের সঙ্গে রয়েছেন দিশা পটানী, শবানা আজ়মী-সহ আরও অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও শিক্ষার ওপর প্রভাব, কুড়িগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও শিক্ষার ওপর প্রভাব, কুড়িগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত

উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে চরম তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পড়াশোনার ওপর ক্ষতিকর প্রভাব এবং তা মোকাবিলায় করণীয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম টাউন হল মার্কেটের দি গ্র্যান্ড অ্যাসেমব্লি হলরুমে ব্র্যাক শিক্ষা কর্মসূচি এবং ব্র্যাক জেপিজি এসপিএইচ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলার সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী।

এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন, তানভীর হাসান, প্রফেসর ব্র্যাক জেপিজি এসপিএইচ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

সভাপতিত্ব করেন ব্র্যাকের কুড়িগ্রাম জেলা কো-অর্ডিনেটর সৈয়দ ফাহিদ হাসান।

আরও উপস্থিত ছিলেন, শিরিনা পারভীন, ডেপুটি ম্যানেজার, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন ইউনিট ব্র্যাক প্রধান কার্যালয়, মোঃ শফিকুল ইসলাম, ডিভিশনাল ম্যানেজার, ব্র্যাক শিক্ষা কর্মসূচি, গাইবান্ধা, তপন কুমার সরকার, ফিল্ড কো-অর্ডিনেটর, হিট মেডিকেশন প্রজেক্ট, কুড়িগ্রাম, মোঃ মিজানুর রহমান, উপজেলা ম্যানেজার, কুড়িগ্রাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের ফলে শিক্ষার্থীদের মধ্যে পানিশূন্যতা, অতিরিক্ত ক্লান্তি, মাথাব্যথা, মনোযোগের ঘাটতি ও অসুস্থতার ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে বিদ্যালয়ে পর্যাপ্ত বিশুদ্ধ পানি, বায়ু চলাচল ও তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকলে শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ব্যাহত হওয়ার পাশাপাশি শ্রেণিকক্ষে মনোযোগ ও শেখার সক্ষমতাও কমে যেতে পারে।

তারা আরও বলেন, অতিরিক্ত গরমের কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যেতে পারে এবং নিয়মিত পাঠদান ও মূল্যায়ন কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। ফলে জলবায়ু পরিবর্তন ও তাপপ্রবাহের মতো ক্রমবর্ধমান ঝুঁকিকে শিক্ষাব্যবস্থার অংশ হিসেবে বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগাম প্রস্তুতি ও তাপ-সহনশীল ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি তাপপ্রবাহ মোকাবিলায় শিক্ষক, অভিভাবক, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%