ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভান্ডারিয়ায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত


ভান্ডারিয়ায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরের ভান্ডারিয়ায় বেসরকারি সংগঠন রূপান্তর এর “সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চলসমুহের পলিথিন ও প্লাষ্টিক দূষণ কমানো এবং বাস্তুসংস্থান উন্নয়ন” প্রকল্পের পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার সুমা এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ ইমরান হোসেন, যুব উন্নয়ন অফিসার সৈয়দ আজমল হোসেন, সমাজসেবা অফিসার মোঃ মতিউর রহমান, মৎস অফিসার সৈয়দ নজরুল ইসলাম, সমবায় অফিসার মোঃ মঈনুল হাসান, রূপান্তরের প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়া, শিক্ষক নয়ন পাল, যুব সংগঠক সালমান খান বাদশাহ প্রমুখ।

আরও পড়ুন: রংপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ জন

সমন্বিত প্রচারাভিযানের মাধ্যমে প্লাষ্টিক ও পলিথিন বর্জের ক্ষতিকর প্রভাব এবং দূষণ প্রতিরোধ সচেতনীকরণ এবং সরকারি বেসরকারি সংগঠনসমুহ এবং স্থানীয় সরকারের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে সুন্দরবন ইমপ্যাক্ট জোনের সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উন্নয়ন করা এই প্রকল্পের মূল লক্ষ্য।

এসময় উপজেলার যুব ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, বনজীবী, মৎস্যজীবী, সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে বিতরণের আগেই উধাও সাড়ে ৭ টন সরকারি চাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


সিরাজগঞ্জে বিতরণের আগেই উধাও সাড়ে ৭ টন সরকারি চাল

বন্যা, নদী ভাঙন ও অসহায়ের মধ্যে বিতরণের জন্য সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসপুকুরিয়া ও বাঘুটিয়া ইউনিয়নে সরকারি বরাদ্দকৃত জিআরের প্রায় সাড়ে ৭ টন চালের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিব অপূর্ব সরকার জানান, বুধবার ইউনিয়ন পরিষদের মাধ্যমে মাথাপিছু ৩০ কেজি করে ৬০০ মানুষের মধ্যে চাল বিতরণের পরিকল্পনা ছিল। ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কাউকে না জানিয়ে চালগুলো উত্তোলন করে বিনানই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে ৫২০ বস্তা চাল মজুদ করেন। বিষয়টি জানাজানি হলে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান শাকিল বুধবার সকালে ঘটনাস্থলে এসে ৮০ বস্তা চাল কমের সত্যতা পান। এ ঘটনার পর ৮০ বস্তা বা দুই হাজার চারশ কেজি চালের কোনো হদিস না পাওয়ায় বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেন ইউএনও। একই দিন খাসপুখুরিয়া ইউনিয়নে জিআরের ৫ টন চালের কোনো হদিস পাওয়া যায়নি। এ খবরে এলাকাজুড়ে চাঞ্চল্য ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে খাসপুকুরিয়ার চেয়ারম্যান মিজানুর রহমান ও বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান শাকিল বলেন, বাঘুটিয়া এবং খাসপুখুরিয়া ইউনিয়নে বরাদ্দকৃত প্রায় সাড়ে ৭ টন জিআরের চাল গোডাউনে সংরক্ষিত নেই। ঘটনাটি নিশ্চিত হওয়ার পর বিষয়টি জেলা প্রশাসককে অবগত করা হয়েছে।

তিনি আরো বলেন, ঘটনার পর থেকে ওই দুই ইউপি চেয়ারম্যান গা-ঢাকা দিয়েছেন। তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ঊর্ধ্বতনদের পরামর্শে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজু আহমেদ হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক আহমেদ কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


রাজু আহমেদ হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক আহমেদ কারাগারে

রাজধানীর মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জননী কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদ (২৪) হত্যার মামলায় তদন্তের অংশ হিসেবে নেত্রকোনা-১ এর সাবেক এমপি মোশতাক আহমেদ ওরফে রুহিকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে নেতা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন মাজিস্ট্রেট কামাল উদ্দীন তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. জাহিদুল ইসলাম কবির আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এর আগে, গতকাল বিকেলে পুলিশ তাকে রাজধানীর মোহাম্মদপুর থানার একটি বাসা থেকে গ্রেপ্তার করে।

এদিন আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আসামির জামিন বাতিল চেয়ে আটক রাখার পক্ষে শুনানি করেন। অপরদিকে, আসামিপক্ষে মোস্তাফিজুর রহমান তালুকদার দিপুসহ অন্যান্য আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ ও আটক রাখার আবেদন অনুযায়ী, ২৪ জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে জননী কুরিয়ার সার্ভিসের সামনে আন্দোলন দেখারত অবস্থায় রাজু আহমেদ গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। রাজুর পিতা মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে সাবেক এমপিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তদন্ত কর্মকর্তা এ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যানচেস্টার ইউনাইটেডের নজরে জেসুস, মেগা অফার প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


ম্যানচেস্টার ইউনাইটেডের নজরে জেসুস, মেগা অফার প্রস্তুতি

ম্যানচেস্টার ইউনাইটেড একটি বিশাল মেগা অফার তৈরি করছে বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহাকে দলে ভেড়ানোর জন্য। জানুয়ারির দলবদলের বাজারে এই ব্রাজিলিয়ান তারকাকে দলে টানার জন্য ক্লাবটি প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ফিচাহেসের রিপোর্ট অনুযায়ী, মাইকেল ক্যারিকের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড রাফিনহাকে তাদের আক্রমণভাগের প্রধান অস্ত্র হিসেবে দেখতে চায়। তাকে রাজি করানোর জন্য ইউনাইটেড একটি অবিশ্বাস্য রেকর্ড-ব্রেকিং প্রস্তাবের পরিকল্পনা করছে।

রাফিনহার জন্য প্রায় ১২০ মিলিয়ন ইউরোর বিশাল বিড প্রস্তুত করছে ম্যানচেস্টার ইউনাইটেড, যা হতে পারে তাদের ইতিহাসের অন্যতম রেকর্ড দলবদল।

ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি রাফিনহাকে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় বানানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এমনকি ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডের চেয়েও তাকে বেশি সাপ্তাহিক বেতন দেওয়ার প্রস্তাবের কথাও ভাবা হচ্ছে।

আলভারেজকে পেতে বড় বাধা সরে গেল আর্সেনালের। বার্সা কোচ হান্সি ফ্লিকের অধীনে রাফিনহা অসাধারণ ফর্মে রয়েছেন, যেখানে তাকে স্ট্রাইকার ও উইঙ্গার উভয় ভূমিকায় খেলাতে দেখা গেছে। টানা হ্যাটট্রিকসহ গোল বন্যা করার জন্য তিনি পরিচিত। এই ঐতিহাসিক মেগা চুক্তিটি সম্পন্ন হওয়া অনেকটাই নির্ভর করছে ম্যানচেস্টার ইউনাইটেডের আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করার ওপর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলায় এনসিপির জেলা কমিটি ঘোষণার এক ঘণ্টার মধ্যে রশিদ আহমেদের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


ভোলায় এনসিপির জেলা কমিটি ঘোষণার এক ঘণ্টার মধ্যে রশিদ আহমেদের পদত্যাগ

ভোলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটি ঘোষণার এক ঘণ্টার মধ্যেই সাংগঠনিক সম্পাদক রশিদ আহমেদ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর যৌথ স্বাক্ষরিত দলীয় প্যাডে ১০ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করা হয়। পরে এই কমিটি এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। ঘোষণার এক ঘণ্টার মধ্যে রশিদ আহমেদ ব্যক্তিগত কারণ দেখিয়ে নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

নবগঠিত ১০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে অ্যাডভোকেট জিয়াউর রহমানকে আহ্বায়ক, মো. মাকসুদুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শরীফ হাওলাদার সাগরকে সদস্যসচিব এবং রশিদ আহমেদকে ২ নম্বর সাংগঠনিক সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়। এ ছাড়া আগামী ৩ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটি থেকে পদত্যাগ করা রশিদ আহমেদ বলেন, "জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভোলা জেলা আহ্বায়ক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য আমি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।" তিনি আরও বলেন, "বিগত দিনে দলের প্রতি ভালোবাসা ও আস্থা থেকেই অর্পিত দায়িত্ব সর্বদা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি। তবে সদ্যঘোষিত কমিটিতে থেকে ব্যক্তিগত ও সাংগঠনিক কারণে বর্তমানে এই পদটির দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হবে না। তাই আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে এনসিপির ভোলা জেলার আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছি।"

তিনি উল্লেখ করেন, "ইতিমধ্যে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের নিকট আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি কেবল জেলা কমিটির পদ থেকে সরে দাঁড়িয়েছি, দল থেকে নয়।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%