ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

‘নির্বাচন ছাড়া ক্ষমতা বদলের পাঠ নিতে বিদেশে যান রাহুল’


‘নির্বাচন ছাড়া ক্ষমতা বদলের পাঠ নিতে বিদেশে যান রাহুল’

ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছে ক্ষমতাসীন বিজেপি। দলটি দাবি করেছে যে, রাহুল গান্ধী বিদেশে গিয়ে কোনো নির্বাচন ছাড়াই ক্ষমতা পরিবর্তনের পাঠ নিচ্ছেন।

বুধবার বিজেপি জানায়, রাহুল গান্ধী বিদেশ থেকে পরামর্শ নিচ্ছেন এবং তিনি কোনো নির্বাচন ছাড়া ‘ক্ষমতা পরিবর্তনের’ ষড়যন্ত্রে লিপ্ত আছেন।

বিজেপির মুখপাত্র সমবিত পাত্র অভিযোগ করেন, “দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে, যার উদ্দেশ্য হলো রাহুল গান্ধীকে নতুন করে সামনে নিয়ে আসা। তিনি এর আগেও বহুবার ব্যর্থ হয়েছেন।”

আরও পড়ুন: কংগ্রেসকে পরজীবী ও রাহুলকে ব্যর্থ পণ্য আখ্যা দিলেন নরেন্দ্র মোদি

বিজেপি নেতার দাবি, রাহুল গান্ধী বিদেশে গিয়ে ধনকুবের বিনিয়োগকারী জর্জ সোরোস ও তার সহযোগীদের সঙ্গে দেখা করেছেন, যাতে ভারতকে অস্থিতিশীল করার এবং নির্বাচন ছাড়াই ‘ক্ষমতা পরিবর্তন’ করার বিষয়ে পরামর্শ নেওয়া যায়।

তিনি আরও বলেন, “নেহা বোরা, প্রশান্ত ভূষণ এবং সঞ্জয় রাউত—তারা নিজেরাই নিজেদের উদ্দেশ্য স্পষ্ট করেছেন: ক্ষমতা পরিবর্তন। আর এই লক্ষ্য অর্জনে যদি সহিংসতার প্রয়োজন হয়, তবে কিছু মানুষ তার সমর্থনেও এগিয়ে এসেছেন।”

এর আগে বিজেপি দাবি করে যে, রাহুল গান্ধী আবারও বিদেশ সফরে গেছেন। একটি উড়োজাহাজের ভেতরের ভিডিও প্রকাশ করে দলটি জানায়, রাহুল গান্ধী ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করেছেন। সূত্র: পিটিআই

আরও পড়ুন: পাকিস্তানের গোয়াদরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩ সন্ত্রাসী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
 
রাজশাহীর মোহনপুরের রায়ঘাটি ইউনিয়নের (ইউপি) হাটরামুকিমপুর গ্রামের মুন্তাজ আলীর পুত্র শফিকুল ইসলামের ব্যক্তি মালিকানাধীন  জমিতে দেয়াল নির্মাণ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে।গ্রামবাসির অভিযোগ,যাতায়াতের প্রয়োজনীয় রাস্তা না দিয়ে শফিকুল প্রাচীর নির্মাণ কাজ শুরু করেন। এসময় রাস্তার দাবি করে গ্রামবাসি নির্মাণ কাজে বাধা দেন। এবং বিষয়টি মিমাংসার জন্য বিএনপি নেতা রতনের সরণাপন্ন হয়।গত বুধবার (২১অক্টোবর) সকালে উপজেলার রায়ঘাটি ইউনিয়নের (ইউপি) হাটরামুকিমপুর মৌজায় এই ঘটনা ঘটে। 
এদিকে দেয়াল নির্মাণের ঘটনায় 
মুকিমপুর গ্রামের আকবর আলীর পুত্র যুবদল নেতা আফজাল হোসেন রতনের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অথচ এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই। গ্রামবাসির ডাকে তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। কিন্ত্ত উদ্দেশ্যেপ্রণোদিতভাবে একটি গোষ্ঠী যুবদল নেতার বিরুদ্ধে মব সৃষ্টি করে কাজ বন্ধ করার গায়েবী অভিযোগ তুলে অপপ্রচার করেছে।
শফিকুল ইসলামের দাবি গত ৮ জুন একই জমিতে নির্মাণকাজ চলাকালে যুবদল নেতা রতন লোকজন নিয়ে এসে কাজে বাঁধা দেন।এ ঘটনায়  শফিকুল ইসলাম মোহনপুর থানায় গত ১০ জুন ২০২৬ তারিখে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে শহিদুল ইসলাম, বাবুল হোসেন, রতন হোসেন, আলমগীর, আবু সাঈদ, সেফাতুল্লাহ, মুনতাজ আলী, শফিউল ইসলাম, আব্দুল খালেক ওরফে মোনারুল, মোনারুল ইসলামসহ অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অনেকে জানান, জমির মালিকেরা চলাচলের জন্য চার ৪ ফিট রাস্তা দিতে চাই, তবে ৬ ফুট রাস্তা দেয়া প্রয়োজন,কারণ তা না হলে ভ্যান-ভুটিভুটি যাতায়াত করতে পারবে না, আবার রাস্তার দু'পাশেই তাদের জমি রয়েছে।
জমির মালিক শফিকুল ইসলামের অভিযোগ, তাঁদের নিজস্ব পৈত্রিক জমিতে চলাচলের জন্য ৪ ফুট প্রশস্ত পায়ে হাঁটার রাস্তা রেখে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। এ সময় মুকিমপুর গ্রামের আকবর আলীর ছেলে যুবদল নেতা রতন লোকজন নিয়ে এসে নির্মাণকাজে বাধা দেন এবং কাজ বন্ধ করে দেন। তিনি আরো অভিযোগ করেন, রায়ঘাটি ইউনিয়ন (ইউপি) যুবদল নেতা আফজাল হোসেন রতন পর্যায়ক্রমে এর আগেও একাধিকবার এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করছেন।
এবিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আফজাল হোসেন রতন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, প্রয়োজনীয় রাস্তা না দিয়ে প্রাচীর নির্মাণ করায় গ্রামবাসী রাস্তার দাবি করে নির্মাণ কাজে বাধা দিয়েছেন।কিন্ত্ত তাকে সামাজিকভাবে হেয়ওপ্রতিপন্ন করতে একটি গোষ্ঠী তার বিরুদ্ধে অপপ্রচার করছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার রোধে জরুরি পদক্ষেপের আহ্বান আনোয়ার ইব্রাহিমের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার রোধে জরুরি পদক্ষেপের আহ্বান আনোয়ার ইব্রাহিমের

গাজায় চলমান গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনিদের শান্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে, লেবাননের দক্ষিণাঞ্চলে নির্বিচার বোমা হামলার বিরোধিতা করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের বিস্তার ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে আনোয়ার ইব্রাহিম বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, ফিলিস্তিনিদের শান্তি ও ন্যায়বিচারের দাবিতে মালয়েশিয়া অবিচল রয়েছে। গাজায় গণহত্যার নিন্দা জানানোর পাশাপাশি দক্ষিণ লেবাননে নির্বিচার বোমা হামলার বিরোধিতা করছে তার দেশ।

মধ্যপ্রাচ্যজুড়ে ক্রমবর্ধমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, সংকট যাতে আরো বিস্তৃত না হয়, সে জন্য দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি জানান, এ পরিস্থিতিতে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানিসহ উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে।

আনোয়ার ইব্রাহিমের ভাষ্য, আঞ্চলিক নেতাদের সঙ্গে এসব আলোচনা চলমান সংকটের গুরুত্ব এবং সংঘাতের বিস্তার ঠেকানোর জরুরি প্রয়োজনীয়তাকেই তুলে ধরে।

মালয়েশিয়া দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়ে আসছে। গাজায় ইসরাইলি সামরিক অভিযান এবং ফিলিস্তিনি বেসামরিক মানুষের দুর্ভোগ নিয়ে দেশটির সরকার বারবার উদ্বেগ প্রকাশ করেছে।

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার ঠেকাতে কূটনৈতিক উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন আনোয়ার ইব্রাহিম। তার বক্তব্যে ফিলিস্তিনিদের ন্যায়বিচারের দাবির পাশাপাশি লেবাননের বেসামরিক মানুষের সুরক্ষা এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর ও আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপি সরকার গঠন করলে কে কোন মন্ত্রণালয় পাবেন, জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


এনসিপি সরকার গঠন করলে কে কোন মন্ত্রণালয় পাবেন, জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকার গঠন করলে স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সম্প্রতি তিনি একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে নিজের পছন্দের দুইটি মন্ত্রণালয়ের নাম উল্লেখ করেন।

এছাড়া, সরকারের দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে দলের অন্যান্য নেতাদের সম্ভাব্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েও তিনি নিজের মতামত তুলে ধরেন। এনসিপির এই নেতা জানান, "আমাদের যদি সরকার আমরা যখন গঠন করবো আমাদের মধ্যে কমরেডশিপটা অনেক বেশি আরকি। অর্থাৎ প্রত্যেকে আলোচনা এখানে কোন একজন ব্যক্তি কোন কিছু নিয়ন্ত্রণ করে না। এবং যদি আসি ইনশাল্লাহ সেখানে আমার দুইটা জায়গায় আমি বেশি খেদমত করতে পারবো বলে ধারণা করি।"

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যেকটা পলিটিক্যাল কমিউনিটিকে ডিল করতে হয়। এবং সেই পলিটিক্যাল কমিউনিটির এক্সপেরিয়েন্সটা আমার আছে।"

অন্যদিকে, ব্যবসায় শিক্ষার পটভূমি এবং ব্যবসা-বাণিজ্য সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখার কারণে বাণিজ্য মন্ত্রণালয় পরিচালনার জন্য তিনি উপযুক্ত বলে মনে করেন। পাটওয়ারী বলেন, "আমি যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছি এবং জব করেছি। এবং বাংলাদেশের সকল বিজনেস সম্পর্কে আমি নলেজ প্রতিদিন রাখার চেষ্টা করি ফলেতো বাণিজ্য মন্ত্রণালয় আমি চালাইতে পারব।"

সাক্ষাৎকারে এনসিপির অন্যান্য নেতাদের সম্ভাব্য দায়িত্ব নিয়েও আলোচনা করেন পাটওয়ারী। তার মতে, হাসান জনপ্রশাসন মন্ত্রণালয়, আখতার হোসেন আইন মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। পরিবহণ খাতেও দলের এক নেতার সম্পৃক্ততার কথা উল্লেখ করেন তিনি।

দলের মহাসচিব কে হবেন এমন প্রশ্নের জবাবে পাটওয়ারী বলেন, "দ্রুত বর্তমান দায়িত্ব ছেড়ে নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দিতে চাই। রাজনীতি থেকে আগেভাগেই অবসরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা রাজনীতিতে একটু আগেভাগেই অবসরে যেতে চাই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে দুই যাত্রী নিহত, চালক আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


মানিকগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে দুই যাত্রী নিহত, চালক আহত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুই যাত্রী প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ইজিবাইকের চালক গুরুতর আহত হয়েছেন, তবে তার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহতদের মধ্যে একজন হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মো. সাহানের ছেলে ইয়াসিন (২২) এবং অপরজন একই গ্রামের মোজাহারের ছেলে বাবলু (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেলফি পরিবহনের একটি বাস পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঘিওর উপজেলার মৌহালী থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাচ্ছিল ব্যাটারিচালিত ইজিবাইকটি। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন যাত্রী নিহত হন। অপর যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু ঘটে। গুরুতর আহত চালককে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।

বরংগাইল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%