০৪:৩৩ পি.এম
বাগেরহাটের ফকিরহাটে সরকারি ট্যাগ লাগানো বস্তায় ধান বহন করার অপরাধে পুলিশ সাধন ঘোষ (৩৮) নামে এক ধান ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার সময় ৪৩১ বস্তা ধানসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।
বুধবার (১৭ জুন) সকালে ফকিরহাট মডেল থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সাধন ঘোষ বটিয়াঘাটার ভাদগাতী এলাকার মৃত পরিতোষ ঘোষের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পালেরহাট এলাকা থেকে ট্রাকসহ বস্তাভর্তি ধান জব্দ করা হয়। ট্রাকে থাকা ৪৩১ বস্তায় সরকারি সিল রয়েছে, যা ধানের ব্যবসায়ীর অবৈধ ব্যবহারের প্রমাণ।
আরও পড়ুন: মধুপুর পৌরশহরে ২৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব
ধান ব্যবসায়ী সাধন ঘোষ বিভিন্ন এলাকা থেকে ধান ক্রয় করে বাড়তি সুবিধার জন্য সরকারি বস্তায় ধান নিয়ে খুলনা উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় তাকে গ্রেপ্তার করা হয়। থানার এসআই মো. হাসানুজ্জামান বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছেন।
ফকিরহাট মডেল থানার ওসি শেখ সাইফুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সরকারি বস্তায় ধান বহন করার অপরাধে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা ট্রাকসহ বস্তা ভর্তি ধান খাদ্য গুদামে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন