ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ


নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
নোয়াখালী সদর উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। 
 
আজ শুক্রবার (৫ জুন) বিকেল চারটার দিকে উপজেলার বাঁধেরহাট বাজারে ওই কর্মসূচি পালন করা হয়। মিছিলকালে বাজার এলাকায় পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত থাকলেও তারা সংখ্যায় বেশি হওয়ায় মিছিলকারীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনটির স্থানীয় নোয়ান্নই ইউনিয়নের সাবেক সভাপতি আশরাফুল করিম ওরফে বাবুর নেতৃত্বে বিকেল চারটার দিকে সংগঠনটির হাজারো নেতাকর্মী বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তারা এ সময় সংক্ষিপ্ত একটি সমাবেশ করে। মিছিলকারীরা এ সময় মব সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। এর আগে দুপুর থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাজার খানেজ নেতাকর্মী দুপুরে বাঁধেরহাট বাজার এলাকায় জড়ো হন। 
 
নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের কথা স্বীকার করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুর রহমান। তিনি বলেন, মিছিলের খবর পেয়ে তারা আগেই বাঁধেরহাট বাজারে পুলিশ মোতায়েন করেছেন। এ কারণে যখন বিক্ষোভ করার কথা, তখন তারা করতে পারেনি। পরে তারা বিকেলে বাজারের বাহিরে মিছিল করেছে। মিছিলকারীদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১১:৩১ পি.এম


টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

কক্সবাজারের টেকনাফে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলের দিকে শতাধিক সমর্থকের অংশগ্রহণে এই আয়োজনটি ঘিরে পুরো এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

দুপুর ২টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এই কর্মসূচির সূচনা হয়। আর্জেন্টিনার পতাকা, জার্সি ও নানা সাজসজ্জায় সজ্জিত মোটরসাইকেল নিয়ে সমর্থকরা সক্রিয়ভাবে শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রাটি টেকনাফ স্থলবন্দর এলাকা থেকে শুরু করে মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে স্লোগান, করতালি এবং উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে এলাকা।

পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কক্সবাজারের জনপ্রিয় শিল্পী ইফতি ও তার সংগীত দল গান পরিবেশন করেন। এতে উপস্থিত দর্শক ও ফুটবলপ্রেমীরা আনন্দঘন সময় কাটান।

আয়োজক প্রতিনিধি হেলাল উদ্দিন জানান, তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ইতিবাচক বিনোদন চর্চাকে উৎসাহিত করতেই এই আয়োজন করা হয়েছে। খেলাধুলা ও সংস্কৃতির সমন্বয়ে এমন উদ্যোগ সামাজিক বন্ধনকে আরো শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

স্থানীয়দের মতে, ফুটবলকে ঘিরে এই ধরনের আয়োজন টেকনাফে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রি ট্রান্সফারে টটেনহ্যামে রবার্টসন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১১:৩৪ পি.এম


ফ্রি ট্রান্সফারে টটেনহ্যামে রবার্টসন

ফ্রি ট্রান্সফারে টটেনহ্যামে যোগ দিলেন স্কটল্যান্ড ফুটবল দলের অধিনায়ক অ্যান্ডি রবার্টসন।

লিভারপুলের সঙ্গে এই গ্রীষ্মে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে তার। ৩২ বছর বয়সি এই ফুটবলার আগেই ঘোষণা দিয়েছেন যে গ্রীষ্মে তার চুক্তির মেয়াদ শেষ হলে লিভারপুল ছাড়বেন।

লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ ৩০ জুন পর্যন্ত। ১ জুলাই থেকে তিনি আনুষ্ঠানিকভাবে টটেনহ্যামের খেলোয়াড় হয়ে যাবেন।

টটেনহ্যাম অনেক আগেই রবার্টসনকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল। তখন দলটির কোচ ছিলেন থমাস ফ্রাঙ্ক। বর্তমানে দলটির কোচ রবার্তো ডি জারবি। তিনি রবার্টসনের প্রশংসায় পঞ্চমুখ।

জারবি বলেন, ‘অ্যান্ডি এমন এক খেলোয়াড়, আমি যার বহু বছর ধরে প্রশংসা করি। সে আমাদের দলে অসাধারণ কারিগরি দক্ষতা, অভিজ্ঞতা, নেতৃত্ব ও জয়ের মানসিকতা নিয়ে আসবে। দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে সফল হওয়ার প্রমাণ দিয়েছে। মাঠে এবং মাঠের বাইরে, দুই জায়গাতেই সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসাবে কাজ করতে পারে।’

রবার্টসন ২০১৭ সালে হুল সিটি থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ৩৭৮টি ম্যাচ খেলেছেন। তিনি দুটি প্রিমিয়ার লিগ শিরোপা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এছাড়া তিনি দুইবার কারাবো কাপ ও এফএ কাপ জয় করেছেন। স্কটল্যান্ডের হয়ে তিনি ৯২টি ম্যাচ খেলেছেন। এই বিশ্বকাপেও স্কটল্যান্ড তার নেতৃত্বেই খেলবে।

টটেনহ্যামের স্পোর্টিং ডিরেক্টর জন লেঞ্জ বলেন, ‘ওর গুণমান, ব্যক্তিত্ব এবং নেতৃত্বের ক্ষমতা পুরো ক্যারিয়ারজুড়েই স্পষ্ট ছিল। সে নিয়মিতভাবে বড় বড় শিরোপার জন্য লড়েছে ও জিতেছে। অ্যান্ডির পেশাদারিত্ব ও নিষ্ঠা আমাদের স্কোয়াডের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্লাবে আবার সাফল্য ফিরিয়ে আনার যে লক্ষ্য ও দৃঢ়সংকল্প আমাদের রয়েছে, সে সেটির সঙ্গে সম্পূর্ণভাবে একমত।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১১:৩৯ পি.এম


বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আটক করা হয়েছে দুই বাংলাদেশি নাগরিককে। ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে কাকরমনি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করেছে বলে জানা যায়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের মো. সুবাহান আলীর ছেলে মো. আলিমুল ইসলাম (৪৫) এবং কাদিরসুখা গ্রামের কুরবান আলীর ছেলে মো. করিম (৩৫)।

সীমান্ত সূত্র জানাচ্ছে, আটককৃত মো. করিম ভারতের একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তারা দুজনেই ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় হরিপুর বিওপির (বর্ডার আউটপোস্ট) বিপরীতে ভারতের অভ্যন্তরে ওত পেতে থাকা কাকরমনি বিএসএফ ক্যাম্পের একটি টহল দল তাদের হাতেনাতে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির ভারপ্রাপ্ত সিও মেজর আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে বিএসএফের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। এ ছাড়া আটকদের পরিবারও আমাদের সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পীরগঞ্জে ৬০০ ফিট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১১:৪৩ পি.এম


পীরগঞ্জে ৬০০ ফিট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস এবং প্রিয় দলের প্রতি ভালোবাসার এক অনন্য প্রকাশ ঘটেছে রংপুর জেলার পীরগঞ্জে। আজ শুক্রবার বিকেলে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে ৬০০ ফিট দীর্ঘ একটি আর্জেন্টিনার পতাকা নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শোভাযাত্রায় শত শত আর্জেন্টিনা সমর্থক অংশগ্রহণ করেন। তারা আর্জেন্টিনার জার্সি পরিধান করে, বাঁশি বাজিয়ে বাদ্যযন্ত্রসহ বিভিন্ন স্লোগানে ব্যানার নিয়ে মিছিলে অংশ নেন।

দীর্ঘ ৬০০ ফিট পতাকাটি বহন করে সমর্থকরা উপজেলায় গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে দেখান, যা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

শোভাযাত্রাটি পীরগঞ্জের কেন্দ্রস্থল পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনা এবং বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেন।

আয়োজকদের মতে, ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এবং প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে এই ব্যতিক্রমী অনুষ্ঠানটি করা হয়েছে।

তারা জানান, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহী করে।

শোভাযাত্রা উপলক্ষে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। বিভিন্ন বয়সের মানুষ এ অনুষ্ঠান উপভোগ করেন এবং অনেকেই দীর্ঘ পতাকা ও শোভাযাত্রার ছবি ও ভিডিও ধারণ করেন। শান্তিপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আয়োজক ছিলেন মাহমুদুল হাসান সোহেল, কাজল, পাপ্পু, জাকির, সানি প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%