ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে বিশ্বস্ত দালালের মাধ্যমে ঘুষ বাণিজ্য করছেন এস ও রতন ও সার্ভেয়ার ফারুক।


বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে বিশ্বস্ত দালালের মাধ্যমে ঘুষ বাণিজ্য করছেন এস ও রতন ও সার্ভেয়ার ফারুক।

বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে বিশ্বস্ত দালালদের মাধ্যমে ঘুষ বাণিজ্য কার্যক্রম পরিচালনা করছেন এসও রতন ও সার্ভেয়ার ফারুক।

বরিশাল নগরীর পোর্ট রোড এলাকায় অবস্থিত বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিস।

এটি ভূমি জরিপ, খতিয়ান বা পর্চা তৈরি, এবং মাঠ পর্যায়ের রেকর্ড যাচাই-বাছাই করার জন্য দায়বদ্ধ, কিন্তু বর্তমানে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী ও দালাল চক্রের সক্রিয়তা এবং ঘুষ বাণিজ্যের কারণে এই অফিসটি অনেক সমালোচনার মুখে পড়েছে। সেবাগ্রহীতাদের অভিযোগ রয়েছে যে, টাকা ছাড়া এখানে পর্চা বা রেকর্ড সংশোধনসহ বিভিন্ন দাপ্তরিক কাজের সেবা পাওয়া কঠিন।

আরও পড়ুন: নাচোলের মানুষের দুর্ভোগ লাঘবে ৪টি যুগান্তকারী পদক্ষেপ নিয়ে মাঠে নামলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আসগার হাসান

গ্রাম থেকে আসা সহজ সরল মানুষদের ভুমি সংক্রান্ত জটিলতার সুযোগ নিয়ে, অসাধু সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা বাদী-বিবাদী আপিল শুনানির রায় পক্ষে দেওয়ার জন্য সর্বোচ্চ অর্থ চুষে নিচ্ছে। ভোলা বোরহান উদ্দিনের কিছু আপিল শুনানির কেসের দায়িত্ব নিয়েছেন সহকারি সেটেলমেন্ট অফিসার (চলতি দায়িত্ব) মোঃ ওয়াহিদুজ্জামান রতন। তার পেশকার হিসেবে ছিলেন মোঃ ফারুক হোসেন, সার্ভেয়ার। স্যারদের কিছু খরচ দিলেই রায় পক্ষে দেওয়ার অফার প্রদান করেছেন বিশ্বস্ত দালাল আইয়ুব আলীর মাধ্যমে। ২,৫০,০০০ টাকা ঘুষ গ্রহণ করে রতন ও ফারুক ভুক্তভোগীরা সংবাদ কর্মীদের ভিডিও সাক্ষাৎকারে জানান এবং তথ্য-প্রমাণ দেয়। মৌখিকভাবে রায় দিলেও কাগজে কলমে তা তারা প্রদান করেননি। ভুক্তভোগীরা মনে করেন যে, পরবর্তী শুনানিতে তাদের কোনও ক্ষতি হতে পারে।

মোঃ ফারুক হোসেন, যিনি সার্ভেয়ার হিসেবে বানারিপাড়ায় পোস্টিং পাওয়া সত্ত্বেও, ঘুষের টাকা ভাগ- বাটোয়ারা করার কিছু কেস বাকি থাকার কারণে মাঝেমধ্যে বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে দেখা দিচ্ছেন। সার্ভেয়ার মোঃ ফারুক হোসেনের সাথে যে সকল আপিল কেস বর্তমানে শুনানি চলছে, সেগুলোর মোটা অংকের ঘুষ বিশ্বস্ত দালাল মোঃ বাশেদ হাওলাদার ও আইয়ুব আলীর মাধ্যমে আদায় করা হচ্ছে, যার বেশিরভাগই নিজের পিয়ন মোঃ রাকিব হোসেনের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

আকাশ হোটেলে চিহ্নিত দালালদের সাথে খাবার টেবিলে পর্চা দেওয়ার জন্য দরকষাকষি হয় এবং পিয়ন ও নিরাপত্তা প্রহরী যেখানে রাতের বেলায় ঘুমান, সেই রুমের মধ্যে দরজা আটকে মোটা অংকের ঘুষ আদায় করা হয়। পহেলা এপ্রিল বুধবার দুইটি কেসের শুনানি শেষে, ভুক্তভোগীরা অভিযোগ করেছেন যে, পর্চা নিতে হলে একেকটি পর্চায় পঞ্চাশ হাজার টাকা করে দুইটি পর্চায় এক লক্ষ টাকা দাবি করা হয়। দর-কষাকষির পরে, ২০ হাজার টাকা করে রফা-দফায় আসে। দুইটির জন্য আক্রান্তদের দাবি চল্লিশ হাজার টাকা এমনটাই অভিযোগ।

এ বিষয়ে ওয়াহিদুজ্জামান রতনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ২,৫০,০০০ টাকা অভিযোগের কেসটা তদন্ত করছে সার্ভেয়ার ফারুক, তাই আমি এই বিষয়ে কিছু জানি না। কিন্তু এই কেসের দায়িত্ব আপনার কাছে, রিপোর্ট ও পর্চা তো আপনার অনুমতিতে দেওয়া হয় এবং আপনি পিয়ন রাকিবকে বিভিন্ন স্থানে পাঠিয়ে পর্চার বিনিময়ে মোটা অংকের ঘুষ গ্রহণ করেন। সংবাদ কর্মীদের এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি রতন।

আরও পড়ুন: আলফাডাঙ্গায় ১৬১ অসহায় পরিবার পেল হাঁস-মুরগি, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন

এ বিষয়ে জোনাল সেটেলমেন্ট অফিসার মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম যখন সংবাদ কর্মীদের ঘুষ বাণিজ্য অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয়, তিনি জানান যে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদ ভবন এলাকায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


সংসদ ভবন এলাকায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ

সংসদ ভবন এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের লাঠিচার্জের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়।

এর আগে, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে অবস্থান নেয়।

মঙ্গলবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন শেষে শিক্ষার্থীরা বিকাল পৌনে ৬টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের সামনে চলে যান।

এর আগে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করেন। এদিন সকালে সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফের উত্তপ্ত পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর, পুলিশের গুলিতে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


ফের উত্তপ্ত পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর, পুলিশের গুলিতে নিহত ৬

পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের রাওয়ালকোটের নিউ বাস টার্মিনাল এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। ঘটনাটা ঘটে মঙ্গলবার, যখন পুলিশের গুলি পড়ে ৬ জন প্রাণ হারায়। ৯ জুন থেকে চলমান আন্দোলনে সরকারি হিসেবে এখন পর্যন্ত ২৬ জন প্রাণ হারানোর খবর পাওয়া গেছে। তবে বিক্ষোভকারীদের হিসাবে মৃতের সংখ্যা ৪০ জনেরও বেশি।

পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর দীর্ঘদিন ধরেই অশান্ত। ২০২৩ ও ২০২৫ সালে দুটি দফায় আন্দোলনের আয়োজন করা হয়েছিল যেখানে নিত্যপণ্যের দাম কমানো এবং বিদ্যুতের দামে ভর্তুকির দাবি উঠেছিল। এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি নামের একটি অরাজনৈতিক সংগঠন, যা বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্মের সমন্বয়ে গঠিত।

নতুন দফার আন্দোলন শুরু হয়েছে ৩৮ দফা দাবির ভিত্তিতে। আন্দোলনকারী নেতারা বারবার আলটিমেটাম দিলেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। আন্দোলনের দাবির মধ্যে রয়েছে আটা-ময়দাসহ নিত্যপণ্যের দাম কমানো, বিদ্যুতের দামে ভর্তুকি এবং ভিআইপিদের প্রটোকল বাতিল করা। আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনের আগে, আন্দোলনকারীদের প্রধান দাবি হলো বিধানসভায় কাশ্মীরের বাইরের কাশ্মীরি শরণার্থীদের জন্য ১২টি সংরক্ষিত আসন বাতিল করা।

আন্দোলনকারীদের অভিযোগ, সরকার এই সংরক্ষিত আসনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কাশ্মীরের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। তারা বলছেন, পাকিস্তান সরকার দাবি মানার পরিবর্তে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। দমননীতি হিসেবে খাদ্য, জ্বালানি এবং জীবনরক্ষাকারী পণ্যের প্রবেশ সীমিত বা বন্ধ করে দেওয়া হয়েছে।

পাকিস্তান সরকারের দমন-পীড়নের পাশাপাশি ইন্টারনেট ও স্যাটেলাইট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। গণমাধ্যমের ওপরও নিয়ন্ত্রণ চালানো হচ্ছে। তবুও আন্দোলন তীব্র হচ্ছে এবং রাজপথে আজাদির দাবি উঠেছে। আন্দোলনকারীরা ভারতকে মানবিক সহায়তা নিশ্চিত করার জন্য হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন। তারা পুঞ্চ ও ডোডা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা খুলে দেওয়ার দাবি জানিয়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সাহায্য পৌঁছানোর জন্য পদক্ষেপ নিতে বলছেন।

অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে চলমান আন্দোলনে সহিংসতার তীব্র সমালোচনা করেছে। মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে চলমান এই বিক্ষোভ মূলত পাকিস্তানের কয়েক দশক ধরে চালানো পদ্ধতিগত শোষণের ফল।’ মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তানের বর্বরতার জন্য আক্রমণ করেন এবং জানান, আন্তর্জাতিক সম্প্রদায়কে উচিত পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনা। এদিকে, সোমবার যুক্তরাষ্ট্রে কাশ্মিরীরা হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললো ভারত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললো ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টিকে 'আইনি' ইস্যু হিসেবে উল্লেখ করে ভারত বলেছে, এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'এই নির্দিষ্ট বিষয়ে আমাদের অবস্থান পরিবর্তন হয়নি। যেকোনো প্রত্যর্পণই আইনি বিষয় এবং এ বিষয়টিও সে অনুযায়ীই পরিচালিত হবে।'

ভারতীয় এক সাংবাদিক শেখ হাসিনার রয়টার্সকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন।

ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, তিনি এবং আওয়ামী লীগের অন্যান্য নেতারা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন।

২০২৪ সালের আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্যান্য নেতারা ভারতে অবস্থান করছেন।

মানবতাবিরোধী অপরাধ ও হত্যাসহ বিভিন্ন মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে একাধিকবার ভারতের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্পগুলো অগ্রগতির 'অভাবের' কারণে স্থগিত করা হতে পারে—গণমাধ্যমের এমন প্রতিবেদনের বিষয়ে মন্তব্য জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, 'বাংলাদেশে আমাদের যে উন্নয়ন প্রকল্প কর্মসূচি রয়েছে, তা বাংলাদেশ সরকারের সঙ্গে পারস্পরিক পরামর্শের ভিত্তিতেই নেওয়া হয়েছে এবং সেগুলো এখনও সেইভাবেই চলছে।'

প্রসঙ্গত, এসব উন্নয়ন প্রকল্পের সবগুলোই ২০২৪ সালের আগস্ট পর্যন্ত শেখ হাসিনার সরকারের দীর্ঘ শাসনামলে এসব প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন শুরু করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রয়্যাল ফুটওয়্যারের আইকিউআইও অনুমোদন দিল বিএসইসি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


রয়্যাল ফুটওয়্যারের আইকিউআইও অনুমোদন দিল বিএসইসি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রয়্যাল ফুটওয়্যার পিএলসির ইনিশিয়াল কোয়ালিফায়েড ইনভেস্টর অফার (আইকিউআইও) অনুমোদন করেছে। একই সঙ্গে, কমিশন পুঁজিবাজারে স্ক্রিপ্ট নেটিং বা ইনট্রাডে ট্রেডিং চালুর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি দিয়েছে।

আজ মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০২০ তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, রয়্যাল ফুটওয়্যার পিএলসি আইকিউআইওর মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের ১ কোটি ২০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১২ কোটি টাকা সংগ্রহ করবে।

প্রসপেক্টাস অনুযায়ী, সংগৃহীত অর্থ ব্যাংক ঋণ পরিশোধ, পরিবেশবান্ধব খাদ্য গ্রহণাগার ও কাঁচামাল ক্রয় এবং আইকিউআইও-সংক্রান্ত ব্যয় নির্বাহে ব্যবহার করা হবে।

কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৭ দশমিক ৫৪ টাকা, পুনর্মূল্যায়ন ছাড়া এনএভি ছিল ১৫ দশমিক ৯৪ টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ০ দশমিক ৮২ টাকা।

এই ইস্যুর ইস্যু ব্যবস্থাপক হিসেবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি এবং ইসি সিকিউরিটিজ লিমিটেড দায়িত্ব পালন করবে।

এছাড়া, কমিশন সভায় পুঁজিবাজারে লেনদেন ব্যবস্থা আরও গতিশীল, দক্ষ ও আধুনিক করতে স্ক্রিপ্ট নেটিং বা ইনট্রাডে ট্রেডিং চালুর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি প্রদান করা হয়েছে।

এ ছাড়াও সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মৌল) বিধিমালা, ২০২৫-এর সংশোধনী প্রস্তাব (খসড়া) অনুমোদন করা হয়। খসড়াটি জনমত গ্রহণের জন্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ ছাড়াও, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান-এর ১০ বছর মেয়াদপূর্তিতে ফান্ডটির মেয়াদ বৃদ্ধি এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির আবেদন অনুযায়ী সংশ্লিষ্ট সম্মতি প্রদানের সিদ্ধান্তও কমিশন সভায় গৃহীত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%