ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

চুয়াডাঙ্গায় দেশের প্রথম বৈজ্ঞানিক এগ্রিভোলটাইক পাইলট প্রকল্পের উদ্বোধন


চুয়াডাঙ্গায় দেশের প্রথম বৈজ্ঞানিক এগ্রিভোলটাইক পাইলট প্রকল্পের উদ্বোধন

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ : কৃষিজমি সংরক্ষণের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে চুয়াডাঙ্গা সদরে দেশের প্রথম বৈজ্ঞানিক কাঠামোভিত্তিক ও গ্রিড-সংযুক্ত এগ্রিভোলটাইক পাইলট প্রকল্প উদ্বোধন করেছে বিদ্যুৎ বিভাগ।

আজ (বুধবার) উদ্বোধন হওয়া এ প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জার্মানির ফেডারেল মন্ত্রণালয় ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএমজেড)-এর সহ-অর্থায়নে জিআইজেড বাস্তবায়িত ‘গ্রিন এনার্জি ট্রানজিশন-পলিসি অ্যাডভাইজরি পার্টনারশিপ (গেট-প্যাপ)’ প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে। এই প্রকল্পটির ৪৯ দশমিক ৬ কিলোওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে এবং এখানে বর্তমানে কাঁচা মরিচের চাষ হচ্ছে। আগামী মৌসুমে ধান ও অন্যান্য মৌসুমি সবজির আবাদের পরিকল্পনাও রয়েছে।

জার্মানির ফ্রাউনহোফার ইনস্টিটিউট ফর সোলার এনার্জি সিস্টেমসের (আইএসই) কারিগরি সহায়তায় প্রকল্পটির মডেলিং, প্রযুক্তিগত নকশা, স্থাপন এবং স্থানীয় সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় কৃষক, শিক্ষক, গবেষক, প্রকৌশলী ও সিস্টেম অপারেটরদের জন্য হাতে-কলমে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল, যেখানে সৌরব্যবস্থার রক্ষণাবেক্ষণ, ছায়া-সহনশীল ফসল চাষ এবং ডিজিটাল তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: উখিয়ার অগ্নিকাণ্ডে নাহিদ ও তার পরিবারের খোঁজ নেই, হতাহতদের তালিকা নেই

প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ বিভাগের এনার্জি এফিশিয়েন্সি অ্যান্ড কনজারভেশন শাখার যুগ্ম সচিব মুহাম্মদ খালেকুজ্জামান বলেন, ভূমির বহুমুখী ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা ও খাদ্য নিরাপত্তার সঙ্গে আপস না করেই দেশের টেকসই জ্বালানি লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

অনুষ্ঠানে ঢাকায় জার্মান দূতাবাসের উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান উলরিখ স্টেপম্যান এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের ‘গ্রিন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট’ কর্মসূচির ব্যবস্থাপক তানজিনা দিলশাদ বক্তব্য দেন।

বিদ্যুৎ বিভাগ জানায়, প্রকল্পের অবকাঠামো ব্যয়ের ৮০ শতাংশ জার্মানির কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) মাধ্যমে সরবরাহ করা হয়েছে। স্থানীয় প্রতিষ্ঠান ওয়েভ ফাউন্ডেশন প্রকল্পের স্পন্সর হিসেবে সৌরচালিত সেচকেন্দ্রে এটি স্থাপন করেছে।

সরকার ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে দেশের মোট বিদ্যুতের ২০ শতাংশ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে।

আরও পড়ুন: কক্সবাজারে নিখোঁজ নাহিদুরের স্ত্রী ও দুই মেয়ের সন্ধান চায় পরিবার

বিদ্যুৎ বিভাগের মতে, চুয়াডাঙ্গার এ পাইলট প্রকল্প থেকে প্রাপ্ত বৈজ্ঞানিক তথ্য, কৃষি উৎপাদনের ফলাফল এবং বাস্তবায়ন অভিজ্ঞতা ভবিষ্যতে জাতীয় নীতিমালা প্রণয়ন এবং দেশে এগ্রিভোলটাইক প্রযুক্তির সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড় দুর্ঘটনার হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পেল ভিয়েতনামের বিমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


বড় দুর্ঘটনার হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পেল ভিয়েতনামের বিমান

ভিয়েতনাম এয়ারলাইন্সের একটি বিমান বড় ধরনের দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছে। টেক অফ রোলের সময় দুইবার বিমানটির গতি কমে যাওয়ায় এটির নির্ধারিত টেক অফ প্রক্রিয়া বিঘ্নিত হয়েছিল। তবে, টেক অফ না করে ফিরে আসার জন্য পর্যাপ্ত রানওয়ে অবশিষ্ট ছিল না। শেষ মুহূর্তে রানওয়ের মাত্র ৯১ মিটার বাকি থাকতে বিমানটি সফলভাবে উড়তে পারে।

গত ১৫ আগস্ট জার্মানির মিউনিখ বিমানবন্দরে এ ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি দুই ঘণ্টা আকাশে চক্কর দিয়ে আবার মিউনিখ বিমানবন্দরের দিকে ফিরে আসে।

এ ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়েছে ভিয়েতনামের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তাদের দেওয়া তথ্যমতে, ১৫ আগস্ট স্থানীয় সময় দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে ২৭১ জন যাত্রী এবং ১৬ জন ক্রু নিয়ে ফ্লাইট ভিএন৩৪ হ্যানয়ের উদ্দেশ্যে মিউনিখ বিমানবন্দর ত্যাগ করছিল। উড্ডয়ন প্রক্রিয়ার মাঝামাঝি সময়ে বিমানটির গতি দুই সেকেন্ডের জন্য থমকে গিয়েছিল এবং পরে এটি আবার গতি ফিরে পায় এবং উড্ডয়নের চূড়ান্ত সিদ্ধান্তের গতিতে পৌঁছে।

কিন্তু এর পরপরই গতি আবারও কমে যায় বলে জানা গেছে। তখন পাইলটরা বুঝতে পারেন যে, উড্ডয়ন বাতিল করার মতো পর্যাপ্ত রানওয়ে আর অবশিষ্ট নেই। ফলে তারা টেক অফ করার সিদ্ধান্ত নেন এবং ইঞ্জিনের ক্ষমতা সর্বোচ্চ স্তরে নিয়ে যান। শেষপর্যন্ত, রানওয়ের একেবারেই শেষ প্রান্তে এসে মাত্র ৯১ মিটার বাকি থাকতে বোয়িং ৭৮৭ বিমানটি সফলভাবে আকাশে উড়ে যায়। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি উড্ডয়নের আগে রানওয়ের প্রায় পুরো অংশ ব্যবহার করেছে এবং এর পেছনে ধূলিঝড় তৈরি হয়েছে।

বিমানের রানওয়ে ছাড়ানোর পর বিমানের লেজ রানওয়েতে ঘষা লাগার আশঙ্কা ও টায়ারের চাপ সম্পর্কে সতর্কবার্তা জারি করা হয়। বিমানের ক্রুরা তাৎক্ষণিকভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানান এবং মিউনিখে ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করেন। অবতরণের সময় বিমানের ওজন কমানোর জন্য জ্বালানি বা ফুয়েল ডাম্প করতে হয়, ফলে বিমানটি প্রায় দুই ঘণ্টা আকাশে ৯ হাজার ফুট উচ্চতায় চক্কর দেয়। এর পর মিউনিখে এটি নিরাপদে অবতরণ করে।

অবতরণের পর বিমানটিতে টেইল স্ট্রাইক এবং চারটি চাকা ফেটে যাওয়ার মতো বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ফিরে আসার ভিডিও ফুটেজে অবতরণের সময় বিমানটির ল্যান্ডিং গিয়ারের চারপাশে ধোঁয়া দেখা যায়। অবতরণের পরে ভ্রাম্যমাণ সিঁড়ি ব্যবহার করে সকল যাত্রীকে নিরাপদে নামিয়ে টার্মিনালে নিয়ে যাওয়া হয়। এই নাটকীয় ঘটনা এবং বিমানের ক্ষতি হওয়ার সত্ত্বেও সৌভাগ্যবশত বিমানে থাকা ২৮৭ জন যাত্রী এবং ১৬ জন ক্রু সবাই অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন।

এরপর ১৬ আগস্ট বিকেলের মধ্যে ফ্লাইটের সকল যাত্রীকে ভিয়েতনাম এয়ারলাইন্স ও অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে বিকল্প ভ্রমণের ব্যবস্থা করা হয়। যেসব যাত্রীর ভ্রমণের সময়সূচী পরিবর্তনের প্রয়োজন হবে, তাদের জন্য উপযুক্ত বিকল্প ব্যবস্থার সহায়তা প্রদান করেছে বিমান সংস্থাটি। অন্যদিকে, বিকল্প ফ্লাইটের জন্য অপেক্ষার সময় যাত্রীদের থাকার ব্যবস্থা, খাবার, পরিবহন এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা আায়ারলাইন্স কর্তৃপক্ষ প্রদান করেছে।

জার্মানি ও ভিয়েতনামের বিমান চলাচল কর্তৃপক্ষ খতিয়ে দেখছে কেন উড্ডয়নের সময় বিমানটির গতি দুইবার কমে যায় এবং এর পেছনে কোনো কারিগরি ত্রুটি ছিল কিনা। ভিয়েতনাম এয়ারলাইন্স জানিয়েছে যে, বিমানটিতে কারিগরি সমস্যা দেখা দিয়েছিল এবং ক্রু সদস্যরা নির্ধারিত নিরাপত্তা বিধি অনুসরণ করেছিলেন। এই ঘটনার তদন্তে বিমান সংস্থাটি বোয়িং এবং বিমানের ইঞ্জিন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরার আওয়ামীলীগ নেতা এখন সাতক্ষীরা জেলা এনসিপির আহবায়ক

আন্তর্জাতিক ডেস্ক

মামুন বিল্লাহ (সাতক্ষীরা)

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


সাতক্ষীরার আওয়ামীলীগ নেতা এখন সাতক্ষীরা জেলা এনসিপির আহবায়ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী (০৬) মাসের জন্য ১১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলার আংশিক আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে। এনসিপির সদস্য সচিব জাতীয় সংসদের সদস্য আকতার হোসেন এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক জাতীয় সংসদের সদস্য হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত করে কমিটিতে অধ্যক্ষ আখতারুজ্জামানকে আহবায়ক এবং কামরুজ্জামান বুলুকে সদস্য সচিব করা হয়।

গত সোমবার ( ৯ আগোষ্ট) সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সাথে উক্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূনাংগ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু সাতক্ষীরা জেলার আহবায়ক কমিটি ঘোষণার পরের দিন (১০ আগোষ্ট) আহবায়ক আখতারুজ্জামানের বিরুদ্ধে সংগঠনের জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৭২ ঘন্টার আলটিমেটাম দেয়া হয়। যদি তাকে কমিটি থেকে বাদ না দেওয়া হয়, তবে গণপদত্যাগের ও হুমকি দেন সংগঠনের সদস্য সচিবসহ বেশিরভাগ নেতারা।

তথ্যানুসন্ধানে জানা গেছে, আহবায়ক আখতারুজ্জামান শহরের (০১) ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। শুধু তাই নয়, তিনি সাতক্ষীরা জেলার শিক্ষাদুস্য নামে পরিচিত। এ্যাড : আবদুর রহমান কলেজ থেকে দুর্নীতির দায়ে উভয়সহ তিনি এবং তার ন্ত্রীকে কলেজের গভারনিং বডির জরুরি সভায় চাকুরী থেকে বহিষ্কার করা হয়।

আরও খোঁজ নিয়ে জানা গেছে, এ্যাড: আবদুর রহমান কলেজের অধ্যক্ষ থাকাকালে জাল জালিয়াতির দায়ে সহ তিনি এবং তার ন্ত্রীকে চাকুরী থেকে বহিষ্কার করা হয়। এছাড়া একই সাথে প্রতারণা করে কলেজের এফডিআর এর টাকা আত্মাসাৎ করার অপরাধে তার বিরুদ্ধে মামলা হয়।

উক্ত মামলায় আখতারুজ্জামান চার্জশীটভুক্ত আসামী এবং বর্তমানে মামলাটি চলমান। ২০১৬ সালে শিক্ষাদুস্য খ্যাত শিরোনামে একাধিক মিডিয়ায় তার বিরুদ্ধে নিউজ হয়। তিনি তার নিজের ন্ত্রীর একাডেমি সার্টিফিকেট জাল করে আবদুর রহমান কলেজে চাকুরী দেন। পরে অডিটে জাল-জালিয়াতি প্রমাণিত হওয়ায় শিক্ষামন্ত্রণালয় তার সমুদয় বেতন ফেরতের জন্য ২০১৭ সালে কলেজকে চিঠি দেয়।

চিঠিতে চাকুরী থেকে বহিষ্কার করার সাথে সাথে পিডিআর এ্যাকটে মামলা করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসারের সীল সই জাল করার অভিযোগ রয়েছে।

এনসিপির খুলনা বিভাগীয় সংগঠক ফরিদুল ইসলাম বলেন, যদি নৈতিক স্খলন বা আর্থিক অনিয়মের প্রমাণ থাকে তবে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

এবিষয়ে অভিযুক্ত আখতারুজ্জামানের ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার ভারতে খেলতে আসছেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


এবার ভারতে খেলতে আসছেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা!

আগামী ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। কিন্তু এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পূর্বেই বিশ্বকাপের চমক জাগানো দল কেপ ভার্ডেকে ভারতে আনার চেষ্টা করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

সবকিছু ঠিক থাকলে, ব্রাজিলের পর ভারতের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে কেপ ভার্দেকে। আর সেই দলের গোলপোস্টে থাকবে এবারের বিশ্বকাপের অন্যতম আলোচিত গোলকিপার ভোজিনহা।

ফেডারেশন সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি দৈনিক জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে কেপ ভার্ডের বিপক্ষে ভারতের একটি ম্যাচ আয়োজনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

সূত্রটি জানিয়েছে, কথাবার্তা চলছে এবং এখনও কিছুই চূড়ান্ত হয়নি। তবে ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে কেপ ভার্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

কেপ ভার্ডে এবারই প্রথমবার বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছিল। তাদের অভিষেক বিশ্বকাপে তারা নকআউটে উঠতে সক্ষম হয়ে নজর কাড়ে। শুরুতেই তাদের সামনে ছিল তারকায় ঠাসা স্পেন।

সেই ম্যাচে স্পেনকে আটকে দিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে তারা। তবে শেষ পর্যন্ত সেই স্পেনই বিশ্বকাপের শিরোপা জয় করে। গ্রুপ পর্বে উরুগুয়ের সঙ্গেও ড্র করে কেপ ভার্ডে। কিন্তু বিশ্বকাপে তাদের সবচেয়ে আলোচিত ম্যাচটি ছিল আর্জেন্টিনার বিপক্ষে।

শেষ ৩২-এর সেই লড়াইয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল তারা। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গোল হজম করে বিদায় নিতে হয় কেপ ভার্ডেকে। তবে ফলাফলের বাইরেও দলটির গোলকিপার ভোজিনহা সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠেছেন।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬৪ নম্বরে থাকা কেপ ভার্ডের গোলপোস্টে দাঁড়িয়ে একের পর এক দুর্দান্ত সেভ করে তিনি বিশ্বকাপের আলোচিত মুখ হয়ে উঠেছেন। আর্জেন্টিনার বিপক্ষেও বেশ কয়েকটি নিশ্চিত গোল তিনি ঠেকিয়েছেন। স্পেনের বিপক্ষে তার পারফরম্যান্স ছিল ম্যাচের অন্যতম আলোচনার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃহস্পতিবার যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


বৃহস্পতিবার যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নতুন ৩৩ কেভি লাইনের রক্ষনাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) নাটোরের কিছু এলাকায় সকাল থেকে ১১ ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১৯ আগস্ট) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, নতুন ৩৩ কেভি লাইনের তার করন ও রক্ষনাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নং এবং ৮ নং (আংশিক) ফিডারের আওতাধীন বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া আংশিক, কলা কান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া, কায়েমকোলা, বড়বড়িয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এদিন উক্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকবে না। বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এছাড়া বাস্তব কাজে বিদ্যুৎ বন্ধের সময়কাল কিছু কম-বেশি হতে পারে বলেও নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%