ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

এবার ভারতে খেলতে আসছেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা!


এবার ভারতে খেলতে আসছেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা!

আগামী ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। কিন্তু এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পূর্বেই বিশ্বকাপের চমক জাগানো দল কেপ ভার্ডেকে ভারতে আনার চেষ্টা করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

সবকিছু ঠিক থাকলে, ব্রাজিলের পর ভারতের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে কেপ ভার্দেকে। আর সেই দলের গোলপোস্টে থাকবে এবারের বিশ্বকাপের অন্যতম আলোচিত গোলকিপার ভোজিনহা।

ফেডারেশন সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি দৈনিক জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে কেপ ভার্ডের বিপক্ষে ভারতের একটি ম্যাচ আয়োজনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ জন

সূত্রটি জানিয়েছে, কথাবার্তা চলছে এবং এখনও কিছুই চূড়ান্ত হয়নি। তবে ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে কেপ ভার্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

কেপ ভার্ডে এবারই প্রথমবার বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছিল। তাদের অভিষেক বিশ্বকাপে তারা নকআউটে উঠতে সক্ষম হয়ে নজর কাড়ে। শুরুতেই তাদের সামনে ছিল তারকায় ঠাসা স্পেন।

সেই ম্যাচে স্পেনকে আটকে দিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে তারা। তবে শেষ পর্যন্ত সেই স্পেনই বিশ্বকাপের শিরোপা জয় করে। গ্রুপ পর্বে উরুগুয়ের সঙ্গেও ড্র করে কেপ ভার্ডে। কিন্তু বিশ্বকাপে তাদের সবচেয়ে আলোচিত ম্যাচটি ছিল আর্জেন্টিনার বিপক্ষে।

শেষ ৩২-এর সেই লড়াইয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল তারা। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গোল হজম করে বিদায় নিতে হয় কেপ ভার্ডেকে। তবে ফলাফলের বাইরেও দলটির গোলকিপার ভোজিনহা সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠেছেন।

আরও পড়ুন: বাংলাদেশ সফরের আগে ওয়েস্ট ইন্ডিজ দলে কিমো পলের পরিবর্তে শামার স্প্রিঙ্গার

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬৪ নম্বরে থাকা কেপ ভার্ডের গোলপোস্টে দাঁড়িয়ে একের পর এক দুর্দান্ত সেভ করে তিনি বিশ্বকাপের আলোচিত মুখ হয়ে উঠেছেন। আর্জেন্টিনার বিপক্ষেও বেশ কয়েকটি নিশ্চিত গোল তিনি ঠেকিয়েছেন। স্পেনের বিপক্ষে তার পারফরম্যান্স ছিল ম্যাচের অন্যতম আলোচনার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃহস্পতিবার যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


বৃহস্পতিবার যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নতুন ৩৩ কেভি লাইনের রক্ষনাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) নাটোরের কিছু এলাকায় সকাল থেকে ১১ ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১৯ আগস্ট) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, নতুন ৩৩ কেভি লাইনের তার করন ও রক্ষনাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নং এবং ৮ নং (আংশিক) ফিডারের আওতাধীন বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া আংশিক, কলা কান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া, কায়েমকোলা, বড়বড়িয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এদিন উক্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকবে না। বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এছাড়া বাস্তব কাজে বিদ্যুৎ বন্ধের সময়কাল কিছু কম-বেশি হতে পারে বলেও নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলিয়ার সঙ্গে ফিরছেন রণবীর, দীপিকাও থাকছেন?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


আলিয়ার সঙ্গে ফিরছেন রণবীর, দীপিকাও থাকছেন?

 

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার সাফল্যের পর, এর পরবর্তী কিস্তির প্রস্তুতি শুরু করেছে পরিচালক অয়ন মুখার্জি। ‘ব্রহ্মাস্ত্র ২’ নিয়ে চিত্রনাট্য ও প্রাক্-প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে চলেছে।

এতে আবারও রণবীর কাপুর ও আলিয়া ভাটকে একসঙ্গে দেখা যাবে, এমন খবর রয়েছে।

পিংকভিলার এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ : পার্ট ২’-এর শুটিং ২০২৭ সালের জানুয়ারির মধ্যে শেষ হবে রণবীরের। এর পর, কিছু দিনের প্রস্তুতি পর্ব শেষে এপ্রিল থেকে ‘ব্রহ্মাস্ত্র ২’-এর শুটিং শুরু করবেন তিনি।

সিনেমাটির সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘রণবীর এই যাত্রায় আবার পা রাখতে পেরে অত্যন্ত এক্সাইটেড।

একটি বিশাল দ্বৈত চরিত্রের চ্যালেঞ্জ হিসেবে, আরকে সিক্যুয়ালে দেব ও শিব উভয় চরিত্রে অভিনয় করবেন।’

অর্থাৎ, ‘ব্রহ্মাস্ত্র ২’-এ দ্বৈত চরিত্রে দেখা যাবে রণবীরকে। তিনি একই সঙ্গে দেব ও শিবের চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে প্রথম কিস্তির জনপ্রিয় চরিত্র ইশা হিসেবে আবারও পর্দায় ফিরবেন আলিয়া ভাট।

‘ব্রহ্মাস্ত্র ২’-এর অভিনয়শিল্পীদের তালিকায় আরো বড় চমক যোগ হতে পারে। সিনেমায় দীপিকা পাড়ুকোনকে নেওয়ার বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা শুরু করেছে অয়ন মুখার্জি।

সূত্রের ভাষ্য, ‘অয়ন এবং মূল টিম দীপিকাকে এই ছবিতে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী, কারণ তারা জানে যে অমৃতার চরিত্রে এমন একজন অভিনেত্রীর প্রয়োজন যার মধ্যে গভীর গাম্ভীর্য রয়েছে। যদিও আলোচনা চলছে, তবে আনুষ্ঠানিক ঘোষণা নির্ভর করবে ছবির সামগ্রিক সময়সূচির সামঞ্জস্যের ওপর।’

অর্থাৎ, অয়ন ও সিনেমাটির মূল টিম দীপিকাকে অমৃতার মতো গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য উপযুক্ত মনে করছেন।

তবে এখনো চুক্তি চূড়ান্ত হয়নি। সিনেমাটির সময়সূচির সঙ্গে দীপিকার ব্যস্ততা সমন্বয় করার পরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

প্রথম কিস্তির তুলনায় আরো বড় পরিসরে ‘অ্যাস্ট্রাভার্স’কে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। আধুনিক সিনেমার ভাষায় ভারতীয় পুরাণকে নতুনভাবে তুলে ধরার পাশাপাশি বিশ্বমানের ভিজ্যুয়াল স্পেকট্যাকল তৈরি করতে চাইছেন তাঁরা।

সিনেমাটি প্রযোজনা করছে জিও স্টুডিওস। নির্মাতারা ইতিমধ্যে চিত্রনাট্য ও প্রাক্-প্রস্তুতির কাজে জোর দিয়েছেন বলে জানা গেছে।

রণবীরের হাতে থাকা অন্য কয়েকটি বড় প্রজেক্টের মধ্যে ‘ধুম ৪’ আপাতত পিছিয়ে রয়েছে। ফলে ‘রামায়ণ: পার্ট ২’-এর কাজ শেষ করার পর ‘ব্রহ্মাস্ত্র ২’ই তাঁর পরবর্তী বড় প্রজেক্ট হতে যাচ্ছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, ২০২৭ সালের এপ্রিল থেকেই রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র ২’-এর শুটিং শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিরাপদ প্রত্যাবাসন: শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিরাপদ প্রত্যাবাসন: শামা ওবায়েদ

মিয়ানমারের রাখাইন রাজ্যে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র টেকসই সমাধান বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (১৯ আগস্ট) তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক চিকিৎসা মানবিক সংস্থা মেডসাঁ সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ) আন্তর্জাতিক সভাপতি ডা. জাভিদ আবদেলমোনেইমের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ কথা জানান।

বৈঠকের সময় এমএসএফ প্রতিনিধিদল কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে তাদের চলমান কার্যক্রম সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তারা জানান, শিবিরে বহির্বিভাগীয় ও জরুরি চিকিৎসাসেবা, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) সেবা, মাতৃস্বাস্থ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। এসব সেবার একটি উল্লেখযোগ্য অংশ স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর কাছেও পৌঁছাচ্ছে।

এমএসএফের চিকিৎসা ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে শামা ওবায়েদ বলেন, কক্সবাজারের রোহিঙ্গা শিবির এবং স্থানীয় জনগণের জন্য সংস্থাটির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি যুক্ত করেন, রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক মানবিক এজেন্ডায় গুরুত্বের সঙ্গে ধরে রাখতে এমএসএফের অব্যাহত সহযোগিতা খুবই প্রয়োজন। একই সঙ্গে তিনি এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সমর্থনের ওপরও গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাশুড়িকে মৃত দেখিয়ে পুত্রবধূর জমি বিক্রির চেষ্টা, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


শাশুড়িকে মৃত দেখিয়ে পুত্রবধূর জমি বিক্রির চেষ্টা, অতঃপর...

ফেনীতে শাশুড়িকে মৃত হিসেবে দেখিয়ে ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করে স্বামীর জমি বিক্রির চেষ্টা করার অভিযোগ উত্থাপিত হয়েছে সাজেদা আক্তার নামের এক পুত্রবধূর বিরুদ্ধে। গত সোমবার, ১৭ আগস্ট তারিখে, ফেনী সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে দলিল রেজিস্ট্রি করার সময় সাব রেজিস্ট্রারের সন্দেহ এবং তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে সাজেদার সেই অপচেষ্টা সফল হয়নি।

পরে, বুধবার সকালে, হাজেরা খাতুন নামের শাশুড়ি ফেনী সদর সাবরেজিস্ট্রার অফিসে এসে পুরো ঘটনাটি বিস্তারিত জানান। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে যে, ২০২৩ সালের ১৯ আগস্ট সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের নদোনা গ্রামের মো. জহিরুল হক মারা যান। তাঁর মৃত্যুর সময় তিনি মা, স্ত্রী, এক পুত্র এবং এক কন্যা রেখে যান। কিন্তু চলতি বছরের ২০ জুলাই, সাজেদা আক্তার বগাদানা ইউনিয়ন থেকে একটি ওয়ারিশ সনদ গ্রহণ করেন।

সেই ওয়ারিশ সনদে জহিরুলের মা হাজেরা খাতুনের নাম উল্লেখ করা হয়নি। উক্ত ওয়ারিশ সনদ দিয়ে জহিরুলের জমি খারিজ করা হলেও সেখানে মায়ের নাম উল্লেখ ছিল না। সোমবার, যখন সাজেদা ফেনী সদর সাবরেজিস্টার কার্যালয়ে যান, তখন তিনি জহিরুলের রামপুর মৌজার সাড়ে ৪ শতক সম্পত্তি বিক্রির উদ্দেশ্যে দলিল রেজিস্ট্রেশন করার জন্য সাব রেজিস্ট্রার আব্দুর রহমান মোহাম্মদ তামিমের কাছে হাজির হন।

যখন সাব রেজিস্ট্রার বিষয়টি বিস্তারিত জানতে পারেন, তখন তিনি সন্দেহ করেন। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসাবাদ করলে তথ্যের গরমিল পান। তখন সাব রেজিস্ট্রার দলিল সম্পাদনা থেকে বিরত থেকে উপস্থাপিত কাগজপত্র জব্দ করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে, বুধবার সকালে জহিরুল হকের মা হাজেরা খাতুন সাবরেজিস্ট্রার অফিসে উপস্থিত হয়ে জানান যে, তিনি জীবিত আছেন এবং দলিল রেজিস্ট্রেশন বন্ধ করার জন্য রেজিস্ট্রারকে ধন্যবাদ জানান।

দলিল লেখক আবু ছালেহ টিপু বলেন, ‘আমাকে যেভাবে জমা খারিজ ও ওয়ারিশ সনদ দেওয়া হয়েছিল, আমি সেভাবেই দলিল লিখে দিয়েছি।' পরে তথ্য-প্রমাণের ভিত্তিতে জমা খারিজ ও ওয়ারিশ সনদ ভুয়া প্রমাণিত হওয়ায় উক্ত ভূমির রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।

ফেনী সাবরেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রার আব্দুর রহমান মোহাম্মদ তামিম বলেন, ‘জমি রেজিস্ট্রির ক্ষেত্রে মূল মালিকানা এবং কাগজপত্র বিষয়টিকে শতভাগ নিশ্চিত করার জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। কাগজপত্র যাচাইয়ের সময় তথ্যের গরমিল পাওয়ায় তাৎক্ষণিক রেজিস্ট্রি বন্ধ করা হয়েছে। যদি ভুয়া কাগজপত্র দিয়ে দলিল রেজিস্ট্রির চেষ্টা করা হয়, তাহলে বিষয়টি অবিলম্বে আমার নজরে আসে।' তিনি আরও জানান যে, শাশুড়িকে মৃত দেখিয়ে ভুয়া জমা খারিজ ও ওয়ারিশ সনদ তৈরি করা হয়েছিল জমি রেজিস্ট্রেশনের জন্য। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে সাজেদা শাশুড়ির জীবিত থাকার কথা স্বীকার করেন। এ বিষয়ে উপস্থাপিত কাগজপত্র জব্দ করা হয়েছে। জমি ক্রয়-বিক্রয়ে প্রতারণা বা রাজস্ব ফাঁকির চেষ্টা করা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%