০৫:৫৮ পি.এম
এ বছরের নোবেল শান্তি পুরস্কারজয়ী দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ নাভি পিল্লে রসিকতা করে মন্তব্য করেছেন, ‘যদি উপস্থিত লোকজন আরও করতালি দেন, তাহলে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুরস্কার ভাগ করে নিতে পারেন।’
নোবেল পুরস্কার পাওয়ার ঘোষণা আসার পর জার্মানির নুরেমবার্গে পিল্লেকে করতালি দিয়ে অভিনন্দন জানান উপস্থিত ব্যক্তিরা। এই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। ভিডিওতে পিল্লেকে বলতে শোনা যায়, ‘আপনারা যদি আরও একটু করতালি দেন, তাহলে আমি ট্রাম্পের সঙ্গে এই পুরস্কার ভাগ করে নিতে পারি।’
পুরস্কার পাওয়ার খবর শুনে তার প্রথম প্রতিক্রিয়া ছিল, ‘এটি নিশ্চয়ই কোনো কৌতুক।’ ৮৫ বছর বয়সী এই নোবেলজয়ী বলেন, ‘আইনজীবী ও বিচারক হিসেবে আমি এখনো বিষয়টি যাচাই করতে চাই।’ তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন, খবরটি সত্য কি না।
আরও পড়ুন: ককরোচদের মোকাবিলায় এবার ‘লাল হিট’
জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের (সিওআই) প্রধান হিসেবে নিজের কাজের কথাও উল্লেখ করেন পিল্লে। তিনি জানান, এই কমিশন জাতিসংঘের পক্ষে বক্তব্য দেয় না। গত বছর কমিশন গাজায় গণহত্যা সংঘটিত হচ্ছে বলে সিদ্ধান্তে পৌঁছেছিল।
পিল্লে বলেন, ‘আমি সর্বশেষ গাজা নিয়ে প্রতিবেদন দিয়েছি, সেখানে যা ঘটছে, তাকে গণহত্যা হিসেবে উল্লেখ করেছি।’ তিনি আরও জানান, ওই প্রতিবেদনের পর তাকে সাহসের জন্য শ্রদ্ধা জানানোর ঘটনা ছিল অন্যতম উল্লেখযোগ্য প্রতিক্রিয়া। তিনি প্রশ্ন রাখেন, ‘আপনারা কল্পনা করতে পারেন, এতে আমি কতটা বিস্মিত হয়েছিলাম। সত্য বলার জন্য সাহসের প্রয়োজন হবে কেন?’
এদিকে আগামী ১০ ডিসেম্বর নরওয়ের রাজধানী অসলোতে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি তুলে দেওয়া হবে।
আরও পড়ুন: ইয়েমেনে ২৪ ঘণ্টায় সউদী বাহিনীর ১১০ হামলার দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন