০২:১০ পি.এম
মঙ্গলবার (৪ আগস্ট) ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ড. চেন ঝিমিনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ফুদান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিং ঝাং, অধ্যাপক ইন ঝিগুয়াং এবং অধ্যাপক ঝেং ইউসহ অন্যান্য সদস্যরা এই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর চায়না স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হক এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়ং হুই।
আরও পড়ুন: কবি নজরুল কলেজে পানির ফিল্টার নষ্ট, শিক্ষার্থীরা বিপাকে
সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ফুদান বিশ্ববিদ্যালয়ের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক দ্বৈত ডিগ্রি (ডুয়াল ডিগ্রি) প্রগ্রাম চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
গবেষণার মানোন্নয়নে উভয় প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং জ্ঞান ও গবেষণালব্ধ তথ্য বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। উভয় পক্ষ শিগগিরই একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ব্যাপারে ঐকমত্যে পৌঁছান।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সৌজন্য সাক্ষাৎকালে ফুদান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণ এবং তরুণদের জন্য উচ্চশিক্ষার আরো সুযোগ সৃষ্টিতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
তিনি বলেন, “বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান।”
আরও পড়ুন: নরসিংদীতে কালীবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে বিস্ফোরণে ৫ জন দগ্ধ
প্রতিবছর বাংলাদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য চীনে যান। শিক্ষা ও গবেষণার মাধ্যমে আগামী দিনে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় হবে।
উপাচার্য এই সময় ফুদান বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আরো বৃত্তির সুযোগ সৃষ্টি এবং যৌথ একাডেমিক কর্মসূচি সম্প্রসারণে অতিথিদের সহযোগিতা কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন