০২:৪৬ পি.এম
ঢাকা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. প্রকৌশলী মো. সব্বির মোস্তফা খান।
রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৫’-এর ধারা ৭(১) অনুচ্ছেদ অনুযায়ী, তাকে আগামী ৩ বছরের জন্য এই পদে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
সাব্বির মোস্তফা বুয়েটের ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। তিনি পেশাগত জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে বিশেষজ্ঞ, যেখানে পদ্মা সেতু সংযোগ সড়ক, পায়রা সমুদ্রবন্দর, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমানে, তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর সম্মানী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন