০৪:০৭ পি.এম
জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত আবেদন করা ছাড়া বিকল্প থাকবে না, যদি বিরূপ আচরণ অব্যাহত থাকে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান।
চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘জেল কর্তৃপক্ষ নিরাপত্তার কারণে জিয়াউল আহসানসহ অন্যান্য আসামিদের হাতকড়া ও হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালে এনেছে।’
আরও পড়ুন: শরীয়তপুরে ভূমি কর্মকর্তার অফিসে দুদকের অভিযান, ঘুষের অভিযোগে তদন্ত
তিনি বলেন, `জিয়াউল আহসানকে অন্য আসামিদের সঙ্গে আনা হলে তিনি নাটকীয় পরিস্থিতি তৈরি করেন।'
চিফ প্রসিকিউটর জানান, অসুস্থতা বা অন্য কোনো অজুহাতে কোনো আসামি আদালতে হাজির হতে না চাইলে তাকে ভার্চুয়ালি হাজির করার আবেদন করা হয়েছে।
এদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি মোজাম্মেল বাবুর বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ‘মোজাম্মেল বাবু বিদেশি আইনজীবী নিয়োগ করতে চেয়েছেন। তবে প্রসিকিউশন এর বিরোধিতা করেছে।’
আরও পড়ুন: মৃত্যুদণ্ড বাতিলের প্রস্তাবে ভোটাভুটিতে বিরত বাংলাদেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন