০৩:৪২ পি.এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা ‘খুব ভালোভাবে’ এগোচ্ছে বলেই মনে হচ্ছে। চলতি সপ্তাহের শেষে সম্ভাব্য ইতিবাচক ফল আসার আশাবাদ প্রকাশ করেছেন।
বুধবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘যতদূর শুনছি, আলোচনা প্রক্রিয়া আসলে খুব ভালোই চলছে।’
সম্ভাব্য কোনো চুক্তির বিষয়ে তিনি মন্তব্য করেন, ‘এটা সপ্তাহের শেষেই হতে পারে।’
আরও পড়ুন: ট্রাম্পের ভরাডুবিতে ২০২৮ সালের নির্বাচনের হিসাব–নিকাশ বদলেছে
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
তবে ট্রাম্পের এই মূল্যায়ন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বক্তব্যের সঙ্গে স্পষ্টপার্থক্য নির্দেশ করে।
আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পথ এখনো খোলা রয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে চলমান আলোচনায় ‘কোনো বাস্তব অগ্রগতি’ হয়নি বলেও তিনি উল্লেখ করেছেন।
ট্রাম্প আরও জানিয়েছেন, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা এবং লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর সংঘাত নিয়ে আলোচনা তিনি আলাদা রাখতে চান।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না: ইরান
তিনি বলেন, ‘আমি বিষয়গুলো আলাদা রাখতে চাই। কারণ এগুলো আলাদা বিষয়।’
লেবাননের সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, ‘আমরা প্রথমবারের মতো হিজবুল্লাহর সঙ্গে কথা বলেছি।’
তিনি আরও বলেন, ‘গতকাল তারা সম্মত হয়েছে যে তারা গুলি চালাবে না, ইসরাইলও গুলি চালাবে না। এখন আমরা সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করব।’
যুক্তরাষ্ট্র জানায়, গতরাতে তারা ইরানের ড্রোন ভূপাতিত করেছে এবং একটি ইরানি স্থল নিয়ন্ত্রণ কেন্দ্রের ওপর হামলা চালিয়েছে।
আরও পড়ুন: গাজী নজরুল ও আমির হামজার ঘটনায় জামায়াত গুম হয়ে গেছে: রাশেদ খান
অন্যদিকে, তেহরানের বাহিনী কয়েকটি উপসাগরীয় প্রতিবেশী দেশকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এই পাল্টাপাল্টি হামলার গুরুত্ব কমিয়ে দেখিয়ে ট্রাম্প বলেন, ‘এটা বিশ্বের অন্য একটি অঞ্চল। আমার মতে, ওই অঞ্চলে যুদ্ধবিরতি মানে হলো তুলনামূলকভাবে সংযতভাবে গুলি চালানো।’
ইরানের বিষয়ে তিনি বলেন, ‘প্রতিটি ঘটনারই একটি কারণ আছে। আগের রাতে ও গত রাতেও আমরা তাদের ওপর বেশ জোরালো হামলা চালিয়েছি।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি আমাকে ব্যাখ্যা করা হলে আমি বলেছিলাম, ‘ঠিক আছে।’
আরও পড়ুন: জাতীয় বিপ্লবের চেতনা ও আজকের সংকট নিয়ে আলোচনা
গত এপ্রিলের শুরু থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং লেবাননে যুদ্ধবিরতি শুরু হয় ওই মাসের মাঝামাঝি সময়ে।
তবে তা সত্ত্বেও সংঘাতে জড়িত বিভিন্ন পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন