ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিএসইসি আইপিও বিধিমালায় বড় পরিবর্তন, বড় কোম্পানিকে পুঁজিবাজারে আনতে উদ্যোগ


বিএসইসি আইপিও বিধিমালায় বড় পরিবর্তন, বড় কোম্পানিকে পুঁজিবাজারে আনতে উদ্যোগ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশের পুঁজিবাজারে বড় ও মানসম্মত বেসরকারি কোম্পানিগুলোকে আকৃষ্ট করার উদ্দেশ্যে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বিধিমালায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চলেছে। কোম্পানির তালিকাভুক্তির প্রক্রিয়াকে সহজতর করা, শেয়ারগুলোর সঠিক মূল্য নির্ধারণ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি এবং বাজারে শেয়ারের সরবরাহ ও চাহিদাকে শক্তিশালী করার জন্য একাধিক সংস্কার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান কার্যালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান এসব তথ্য জানান। অনুষ্ঠানের মূল বিষয় ছিল ‘নতুন আইপিও সুযোগ: বাংলাদেশের পুঁজিবাজারে বড় অ-তালিকাভুক্ত কোম্পানিগুলোকে অন্তর্ভুক্তির যৌক্তিকতা’ সম্পর্কে আলোচনা।

মাসুদ খান উল্লেখ করেন, বাংলাদেশের পুঁজিবাজারের বাজার মূলধন বর্তমানে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৮ শতাংশ। এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে ভালো কোম্পানিগুলোকে দ্রুত পুঁজিবাজারে নিয়ে আসা প্রয়োজন। এজন্য আইপিওর মাধ্যমে শেয়ারের সরবরাহ বাড়ানোর পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণও বৃদ্ধি করতে হবে। নতুন আইপিও বিধিমালায় সম্পূর্ণ বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ার মূল্য নির্ধারণ, সাধারণ বিনিয়োগকারীদের জন্য লটারির মাধ্যমে শেয়ার বরাদ্দ, মিউচুয়াল ফান্ডের অংশগ্রহণ বৃদ্ধি এবং বড় আইপিওর ক্ষেত্রে বুক রানিং পদ্ধতি চালুর প্রস্তাব রয়েছে।

আরও পড়ুন: ট্রাস্ট ব্যাংক ও ফেয়ার টেকনোলজি লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

বিএসইসি চেয়ারম্যান আরও জানান, ৫০০ কোটি টাকার বেশি মূলধন সংগ্রহ করতে ইচ্ছুক কোম্পানিগুলোর জন্য বুক রানিং পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে। এই পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কোন দামে শেয়ার কিনতে আগ্রহী, তা জানাবেন। ফলে শেয়ার ছাড়ার আগে কোম্পানিগুলো বাজারের চাহিদা সম্পর্কে ধারণা পাবে।

প্রস্তাবিত বিধিমালায় যোগ্য বিনিয়োগকারীরা সর্বোচ্চ ২ শতাংশ শেয়ারের জন্য আবেদন করতে পারবেন। কাট-অফ মূল্য নির্ধারণের পর সর্বোচ্চ দরদাতারা তাদের প্রস্তাবিত দামে শেয়ার পাবেন। পূর্বে সব সফল দরদাতাকে কাট-অফ মূল্যে শেয়ার দেয়ার যে ব্যবস্থা ছিল, তা পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আইপিওর শেয়ার বরাদ্দে লটারি পদ্ধতি চালুর পাশাপাশি মিউচুয়াল ফান্ডকে যোগ্য বিনিয়োগকারী শ্রেণি থেকে সাধারণ বিনিয়োগকারী শ্রেণিতে নিয়ে নির্দিষ্ট পরিমাণ শেয়ার বরাদ্দ রাখার পরিকল্পনাও রয়েছে।

শেয়ারের মূল্য নির্ধারণে নির্দেশক মূল্যের ৫০ শতাংশ কম থেকে ৫০ শতাংশ বেশি পর্যন্ত দরপ্রস্তাবের সুযোগ দেয়ার প্রস্তাব করা হয়েছে। এছাড়া ইস্যু ম্যানেজারদের জন্য চারটি পৃথক মূল্যায়ন পদ্ধতি ব্যবহারের বাধ্যবাধকতা তুলে দিয়ে উপযুক্ত পদ্ধতি বেছে নেয়ার স্বাধীনতা দেয়ার পরিকল্পনা রয়েছে। তবে কেন নির্দিষ্ট পদ্ধতি বেছে নেয়া হয়েছে, তার যৌক্তিকতা ব্যাখ্যা ও সমর্থনের দায়িত্ব ইস্যু ম্যানেজারকেই নিতে হবে।

আরও পড়ুন: সম্মিলিত ইসলামী ব্যাংকের এক্সিম ইউনিটের সঙ্গে ওজোপাডিকোর বিদ্যুৎ বিল চুক্তি

বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে লোয়ার্ড লিস্টিং পদ্ধতি চালুর উদ্যোগের কথাও জানান মাসুদ খান। তিনি বলেন, বিকাশের মতো বড় কোম্পানিও এ পদ্ধতিতে পুঁজিবাজারে আসার সুযোগ বিবেচনা করতে পারে। এজন্য দেশের ও বিদেশের বাজারের মধ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত সমন্বয় এবং এপিআই সংযোগ নিশ্চিত করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%