শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:১১ এম
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং টয়োটা বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারক সই করার উদ্দেশ্য হলো দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করা।
গত ১০ নভেম্বর ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় টয়োটা বাংলাদেশ লিমিটেডের কার্যালয়ে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক প্রেমিত সিং।
অনুষ্ঠানে এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মো. শাফকাত হোসেন এবং টয়োটা বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ইউসুকে ওগিনোসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি আধুনিক প্রযুক্তির একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে সুইফট-কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) সমন্বিত স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেটেলমেন্ট সেবা চালু করেছে। এই সেবা ব্যাংকটির নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি করা হয়েছে।
ব্যাংকটির দাবি, এই সেবার মাধ্যমে বিদেশ থেকে আসা রেমিট্যান্স প্রক্রিয়াকরণ হবে আরও দ্রুত, সহজ ও কার্যকর। স্বয়ংক্রিয় স্ট্রেইট-থ্রু প্রসেসিং (এসটিপি) পদ্ধতির মাধ্যমে আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সেবাটির উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ উপস্থিত ছিলেন। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার অমলেন্দু রায়, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মির্জা আজহার আহমদ, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার মোহাম্মদ আল-আমিন, এসইভিপি ও ভারপ্রাপ্ত চিফ রিস্ক অফিসার অনির্বাণ হকও উপস্থিত ছিলেন।
এছাড়া, ইভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ব্যাংকিং শিবলী সাদেক, ইভিপি ও সিআইটিও আবু মো. সাব্বির হাসান চৌধুরী, ইভিপি ও এডিসি বিভাগের প্রধান শেখ মোহাম্মদ ফুয়াদ এবং ইভিপি ও হেড অব সেন্ট্রাল প্রসেসিং সেন্টার-ট্রেড অপারেশন্স মো. রোকনুজ্জামানসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের এক্সিম ব্যাংক ইউনিট এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) মধ্যে বিদ্যুৎ বিল জমা নেওয়ার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তিটি গত ২৫ নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়। উভয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সম্মিলিত ইসলামী ব্যাংকের এক্সিম ব্যাংক ইউনিটের মার্কেটিং বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহনাজ পারভীন এবং ওজোপাডিকোর কোম্পানি সেক্রেটারি এমদাদুল হক।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সম্মিলিত ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ.এফ. সাব্বির আহমেদ, ওজোপাডিকোর নির্বাহী পরিচালক (পরিচালন) জ্যোতিষ চন্দ্র রায়, নির্বাহী পরিচালক (অর্থ) নিতীশ চন্দ্র দত্ত, নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমিন, উপমহাব্যবস্থাপক (হিসাব) মো. আব্দুল খালেক এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের আইটি বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
এই চুক্তির ফলে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলার গ্রাহকেরা সম্মিলিত ইসলামী ব্যাংকের এক্সিম ব্যাংক ইউনিটের যেকোনো শাখায় বিদ্যুৎ বিল জমা দিতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারী ও শিশুর প্রতি সহিংসতা, নির্যাতন এবং বৈষম্য প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ঢাকায় একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। এই র্যালিটি ইনার হুইল ক্লাব অব অরণ্য গুলশান ঢাকা ও ইনার হুইল ক্লাব অব অরা ঢাকার যৌথ উদ্যোগে আয়োজন করা হয়।
গুলশান-২ নম্বর গোলচত্বরে অনুষ্ঠিত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ বাংলাদেশের চেয়ারম্যান শামীম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি নাসিম আনোয়ার হোসেন।
র্যালিতে অংশগ্রহণ করেন দুই ক্লাবের সদস্যরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অংশগ্রহণকারীরা সচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।
র্যালির মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করার, নারীর নিরাপত্তা নিশ্চিত করার এবং একটি নিরাপদ, সমতাভিত্তিক ও সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
আয়োজক দুই ক্লাবের প্রেসিডেন্ট ইসরাত জাহান ও দিলশাদ জাকিয়া বলেন, "নারী ও শিশুর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু ব্যক্তি বা কোনো সংগঠনের দায়িত্ব নয়, এটি সবার সামাজিক ও নৈতিক দায়িত্ব।"
তারা আরও বলেন, "পরিবার থেকে সমাজের সর্বস্তরে সচেতনতা গড়ে তুলতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নারী ও শিশুরা যেন ভয়মুক্ত, নিরাপদ ও মর্যাদার সঙ্গে বাঁচতে পারে, সে জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।" সংবাদ বিজ্ঞপ্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর পৃথক বৈঠক নয়, জামায়াতে ইসলামী জাতীয় ঐক্যের জন্য সর্বদলীয় সংলাপের আহ্বান জানাচ্ছে। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বদলীয় সংলাপে তারা ১১ দলীয় ঐক্যনকে নিয়ে অংশগ্রহণ করবে।
বৃহস্পতিবার রাজধানীর মগবাজার কার্যায়লয়ে জামায়াতের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির নির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভা সূত্রে সমকালকে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর আনুষ্ঠানিকভাবে জোটের অবস্থান জানানো হবে।
জামায়াতের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্বাহী পরিষদের বৈঠকে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতের মতবিনিময়ের প্রসঙ্গ এবং কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে জামায়াতের অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সমকালকে জানিয়েছেন, ফ্যা সিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়তে জামায়াত একমত। এর জন্য জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের দলগুলোর সর্বদলীয় সংলাপ প্রয়োজন। সংলাপ কোথায় হবে, এ প্রশ্নও রয়েছে। ঐক্যের জন্য গণভোটে রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নও জরুরি। এসব বিষয়ে ১১ দলের শরিকদের আলোচনায় অবস্থান নির্ধারণ করা হবে।
গত ১৮ নভেম্বর সংসদের কার্যালয়ে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন। ১৫ মিনিটের ওই বৈঠকে প্রধানমন্ত্রী সব দলকে নাশকতার বিরুদ্ধে একমঞ্চে আসার কথা জানান। ওই বৈঠকে বিরোধীদলীয় নেতা সর্বদলীয় সংলাপের প্রস্তাব দেন।
প্রধানমন্ত্রী সংসদ অধিবননের সমাপনী ভাষণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান জানান। বিরোধীদলীয় নেতা জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।
গত ২৩ নভেম্বর সচিবালয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এতে উপস্থিত ছিলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
এনসিপি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলেরও শরিক। আনুষ্ঠানিক সংলাপের আগেই এনসিপি এককভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করায় জামায়াত নাখোশ। এনসিপিও প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের কথা বললেও কোনো সুনির্দিষ্ট বার্তা পায়নি।
১৯ নভেম্বর ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হয়– প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দেবেন। তারা জোটবদ্ধভাবে সংলাপে যাবেন। তবে গণভোটে অনুমোদিত জুলাই সনদ বাস্তবায়নের শর্ত দেবেন। সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি ছাড়া ঐক্য করবে না ১১ দল। ওই বৈঠকে এনসিপির প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
এনসিপি এককভাবে বৈঠক করার কারণে জামায়াত জোটবদ্ধভাবে সংলাপে অংশগ্রহণের সিদ্ধান্তে অনড় রয়েছে বলে দলটির সূত্র জানাচ্ছে। একজন জ্যেষ্ঠ নেতা সমকালকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে বৈঠক নয়, রাষ্ট্রীয় অতিযথি যমুনা বা এই রকম কোনো স্থানে ফ্যা সিবাদ বিরোধী সংলাপ হতে হবে। যেখানে সব দলের মত বিএনপিও থাকবে।
এর আগে আগামী ২৭ বা ২৮ নভেম্বর সংলাপ হওয়ার সম্ভাবনা আলোচনায় আসে। তবে আজ বৃহস্পতিবার রাত পর্যন্ত সংলাপের দিনক্ষণ নিশ্চিত হওয়া যায়নি। সংলাপের জন্য বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান নির্ধারিত সময়ের একদিন আগে গত বুধবার দেশে ফিরলেও, এখনও নিশ্চিত নয় সংলাপ হবে কিনা।
সংলাপের জন্য বিরোধী দলগুলোর সঙ্গে দূতিয়ালি করছেন বিএনপির হুইপ আশরাফ উদ্দিন নিজান। তিনি সমকালকে জানিয়েছেন, সংলাপ চলছে। ফ্যা সিবাদের বিরুদ্ধে সব দল ঐক্যকবদ্ধ রয়েছেন।
কবে নাগাদ আনুষ্ঠানিক সংলাপ হবে- প্রশ্নে তিনি বলেছেন, শিগগিরই সবকিছু দৃশ্যমান হবে।
আগামী ২৮ নভেম্বর শাহবাগে জুলাইপন্থিদের একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের পতন ঘটানো দলগুলোর নেতাদের এক মঞ্চে দেখা হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।
সংলাপ না হলেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বিএনপি, জামায়াত, এনসিপিসহ অধিকাংশ দল রাজপথে সক্রিয় রয়েছে। বিএনপি ১ ডিসেম্বর বিজয়ের মাস উপলক্ষে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বড় জমায়েতের কর্মসূচি পালন করবে।
জামায়াত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪১ দিনের কর্মসূচি ঘোষণা করে মহানগরের পর জেলা পর্যায়েও বিক্ষোভ করবে। উপজেলা ও থানা পর্যায়েও অনুরূপ কর্মসূচি পালন করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ