ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি


ঢাকায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

নারী ও শিশুর প্রতি সহিংসতা, নির্যাতন এবং বৈষম্য প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ঢাকায় একটি সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এই র‌্যালিটি ইনার হুইল ক্লাব অব অরণ্য গুলশান ঢাকা ও ইনার হুইল ক্লাব অব অরা ঢাকার যৌথ উদ্যোগে আয়োজন করা হয়।

গুলশান-২ নম্বর গোলচত্বরে অনুষ্ঠিত র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ বাংলাদেশের চেয়ারম্যান শামীম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি নাসিম আনোয়ার হোসেন।

র‌্যালিতে অংশগ্রহণ করেন দুই ক্লাবের সদস্যরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অংশগ্রহণকারীরা সচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।

আরও পড়ুন: এইচএসবিসি-প্রথমা বিজয় বইমেলা ২০২৬ আজ শুরু, উদ্বোধন আনোয়ারা সৈয়দ হকের

র‌্যালির মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করার, নারীর নিরাপত্তা নিশ্চিত করার এবং একটি নিরাপদ, সমতাভিত্তিক ও সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

আয়োজক দুই ক্লাবের প্রেসিডেন্ট ইসরাত জাহান ও দিলশাদ জাকিয়া বলেন, "নারী ও শিশুর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু ব্যক্তি বা কোনো সংগঠনের দায়িত্ব নয়, এটি সবার সামাজিক ও নৈতিক দায়িত্ব।"

তারা আরও বলেন, "পরিবার থেকে সমাজের সর্বস্তরে সচেতনতা গড়ে তুলতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নারী ও শিশুরা যেন ভয়মুক্ত, নিরাপদ ও মর্যাদার সঙ্গে বাঁচতে পারে, সে জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।" সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন: বসুন্ধরায় কেএফসির ৫০তম আউটলেট উদ্বোধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের আহ্বান: প্রধানমন্ত্রীকে পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৩ এম


জামায়াতের আহ্বান: প্রধানমন্ত্রীকে পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ করতে হবে

প্রধানমন্ত্রী তা‌রেক রহমা‌নের স‌ঙ্গে রাজ‌নৈ‌তিক দলগু‌লোর পৃথক বৈঠক নয়, জামায়াতে ইসলামী জাতীয় ঐক্যের জন্য সর্বদলীয় সংলাপের আহ্বান জানাচ্ছে। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বদলীয় সংলাপে তারা ১১ দলীয় ঐক্যনকে নিয়ে অংশগ্রহণ করবে।

বৃহস্প‌তিবার রাজধানীর মগবাজার কার্যায়ল‌য়ে জামায়াতের আমির শফিকুর রহমানের সভাপ‌তি‌ত্বে দল‌টির নির্বাহী প‌রিষ‌দের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভা সূত্রে সমকাল‌কে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার ১১ দলের লিয়া‌জোঁ ক‌মি‌টির বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর আনুষ্ঠা‌নিকভাবে জো‌টের অবস্থান জানানো হবে।

জামায়াতের বিজ্ঞ‌প্তি‌তে উল্লেখ করা হয়েছে, নির্বাহী পরিষদের বৈঠকে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতের মতবিনিময়ের প্রসঙ্গ এবং কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে জামায়াতের অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়।

জামায়াতের সহকারী সে‌ক্রেটা‌রি জেনা‌রেল হা‌মিদুর রহমান আযাদ সমকাল‌কে জানিয়েছেন, ফ্যা ‌সিবা‌দের বিরু‌দ্ধে জাতীয় ঐক্য গড়‌তে জামায়াত একমত। এর জন্য জুলাই গণঅভ্যুত্থানের প‌ক্ষের দলগু‌লোর সর্বদলীয় সংলাপ প্রয়োজন। সংলাপ কোথায় হবে, এ প্রশ্নও র‌য়ে‌ছে। ঐক্যের জন্য গণভোটে রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নও জরুরি। এসব বিষ‌য়ে ১১ দলের শ‌রিকদের আলোচনায় অবস্থান নির্ধারণ করা হবে।

গত ১৮ নভেম্বর সংসদের কার্যালয়ে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন। ১৫ মিনিটের ওই বৈঠকে প্রধানমন্ত্রী সব দলকে নাশকতার বিরুদ্ধে একমঞ্চে আসার কথা জানান। ওই বৈঠকে বিরোধীদলীয় নেতা সর্বদলীয় সংলাপের প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রী সংসদ অধিব‌ন‌নের সমাপনী ভাষ‌ণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান জানান। বিরোধীদলীয় নেতা জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।

গত ২৩ নভেম্বর সচিবালয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সংলাপে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এতে উপ‌স্থিত ছিলেন দল‌টির সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

এনসিপি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলেরও শ‌রিক। আনুষ্ঠানিক সংলাপের আগেই এনসিপি এককভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করায় জামায়াত নাখোশ। এনসিপিও প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সংলাপে জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের কথা বললেও কোনো সুনির্দিষ্ট বার্তা পায়নি।

১৯ নভেম্বর ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হয়– প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দেবেন। তারা জোটবদ্ধভাবে সংলাপে যাবেন। তবে গণভোটে অনুমোদিত জুলাই সনদ বাস্তবায়নের শর্ত দেবেন। সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি ছাড়া ঐক্য করবে না ১১ দল। ওই বৈঠকে এনসিপির প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

এনসিপি এককভা‌বে বৈঠক করার কারণে জামায়াত জোটবদ্ধভাবে সংলাপে অংশগ্রহণের সিদ্ধা‌ন্তে অনড় রয়েছে বলে দল‌টির সূত্র জানাচ্ছে। একজন জ্যেষ্ঠ নেতা সমকাল‌কে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যাল‌য়ে তার স‌ঙ্গে বৈঠক নয়, রাষ্ট্রীয় অতিয‌থি যমুনা বা এই রকম কো‌নো স্থা‌নে ফ্যা ‌সিবাদ বিরোধী সংলাপ হতে হবে। যেখা‌নে সব দ‌লের মত বিএন‌পিও থাকবে।

এর আগে আগামী ২৭ বা ২৮ নভেম্বর সংলাপ হওয়ার সম্ভাবনা আলোচনায় আসে। তবে আজ বৃহস্প‌তিবার রাত পর্যন্ত সংলাপের দিনক্ষণ নিশ্চিত হওয়া যায়নি। সংলাপের জন্য বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান নির্ধারিত সম‌য়ের একদিন আগে গত বুধবার দেশে ফিরলেও, এখনও নিশ্চিত নয় সংলাপ হবে কিনা।

সংলা‌পের জন্য বিরোধী দলগু‌লোর স‌ঙ্গে দূ‌তিয়ালি কর‌ছেন বিএন‌পির হুইপ আশরাফ উদ্দিন নিজান। তিনি সমকালকে জানিয়েছেন, সংলাপ চলছে। ফ্যা ‌সিবা‌দের বিরু‌দ্ধে সব দল ঐক্যকবদ্ধ রয়েছেন।

ক‌বে নাগাদ আনুষ্ঠা‌নিক সংলাপ হবে- প্রশ্নে তিনি বলেছেন, শিগগিরই সবকিছু দৃশ্যমান হবে।

আগামী ২৮ ন‌ভেম্বর শাহবাগে জুলাইপ‌ন্থি‌দের একটি অনুষ্ঠানে আওয়ামী লী‌গের পতন ঘটানো দলগু‌লোর নেতা‌দের এক ম‌ঞ্চে দেখা হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।

সংলাপ না হ‌লেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বিএন‌পি, জামায়াত, এনসিপিসহ অধিকাংশ দল রাজপথে সক্রিয় রয়েছে। বিএন‌পি ১ ডিসেম্বর বিজয়ের মাস উপল‌ক্ষে প্রধানমন্ত্রীর উপ‌স্থি‌তিতে বড় জমায়েতের কর্মসূচি পালন করবে।

জামায়াত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪১ দিনের কর্মসূচি ঘোষণা করে মহানগ‌রের পর জেলা পর্যায়েও বি‌ক্ষোভ করবে। উপ‌জেলা ও থানা পর্যায়েও অনুরূপ কর্মসূচি পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু ঠেকাতে ঘরে ঘরে যাচ্ছেন সিসিক প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৪ এম


ডেঙ্গু ঠেকাতে ঘরে ঘরে যাচ্ছেন সিসিক প্রশাসক

সিটি করপোরেশনের কর্মীদের ওপর নির্ভর করে পরিচ্ছন্ন নগরী গড়া সম্ভব নয়, এই বার্তা নিয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবার সরাসরি নগরবাসীর দ্বারে পৌঁছেছেন। বৃহস্পতিবার সকালে নগরীর জল্লারপাড় এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তিনি বাসিন্দাদের আঙিনা পরিষ্কার রাখার, নির্ধারিত স্থানে ময়লা ফেলার এবং কোথাও পানি জমতে না দেওয়ার অনুরোধ করেছেন।

এডিস মশার বংশবিস্তার রোধে লার্ভা ধ্বংস ও মশক নিধনে সিলেট নগরীর সব কটি ওয়ার্ডে একযোগে অভিযান পরিচালনা করছে সিসিক। চলমান এ কার্যক্রমের সরেজমিন পরিদর্শনে প্রশাসক কর্মীদের কাজের তদারকিতেই সীমাবদ্ধ থাকেননি।

নাগরিকদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা তৈরি করতে বাড়ি বাড়ি গিয়ে বার্তা পৌঁছে দেন সিসিক প্রশাসক। এ সময় তিনি বাসিন্দাদের হাতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

পরিদর্শনের সময় কয়েকটি বাড়ির আশপাশে ময়লা-আবর্জনা জমে থাকতে দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। বাড়ির মালিকদের নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি পরিচ্ছন্ন নগর গড়তে দায়িত্ব পালনের অনুরোধ জানান।

প্রশাসক বলেন, "আমরা একটি পরিচ্ছন্ন নগরী গড়তে চাই, যেখানে কোথাও ময়লা-আবর্জনা পড়ে থাকবে না। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি কমবে এবং মশাবাহিত রোগ থেকেও সুরক্ষা মিলবে।" বিশেষ করে ডেঙ্গুর বিস্তার রোধে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, সিলেটে এখনো এডিসের বিস্তার ঘটেনি। তবে ডেঙ্গুতে কারও প্রাণহানি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে না হয়, সেজন্য আগাম সতর্কতা হিসেবে মশক নিধন ও লার্ভা ধ্বংসে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সিলেটে ২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি। তিনি বলেন, "নগরবাসীকে নিরাপদ রাখার লক্ষ্য নিয়ে কাজ করছি।"

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিৎ দেব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জের গ্যাস বিস্ফোরণে তিনজনের মৃত্যু, নিহতদের মধ্যে লিমা পারভীন ও হোসেন আলী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৪ এম


নারায়ণগঞ্জের গ্যাস বিস্ফোরণে তিনজনের মৃত্যু, নিহতদের মধ্যে লিমা পারভীন ও হোসেন আলী

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম মাসদাইরের একটি আবাসিক ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে আরও দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ভাইবোন লিমা পারভীন (২৬) ও হোসেন আলী (২৪) মারা যান। এ দুর্ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে তিনজনের মৃত্যু ঘটল।

নিহত লিমা পারভীন ও হোসেন আলী নীলফামারীর সৈয়দপুর পৌরসভার বাঙালিপুর নিচপাড়া এলাকার তৌসির উদ্দিনের সন্তান। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে লিমা পারভীন এবং সকাল ১০টার দিকে তার ছোট ভাই হোসেন আলী মারা যান। এর আগে দুর্ঘটনার দিন দিবাগত রাতে মারা যান লিমা পারভীনের স্বামী শাহীন আলম (৩০)। শাহীন আলম রংপুরের বদরগঞ্জ উপজেলার কামারপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এ ঘটনার পর শাহীন আলমের ছোট ভাই শাহেদ আলী (২৫) দগ্ধ হয়েছিলেন, তবে চিকিৎসা শেষে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। নিহত ও আহত চারজনই ফতুল্লার একটি স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন এবং একই ফ্ল্যাটে বসবাস করতেন।

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় লিমা পারভীন ও হোসেন আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুরে অবস্থানরত তাদের বড় ভাই স্বপন আলী ও মামা মোহাম্মদ আলী।

পুলিশ ও স্বজনরা জানায়, গত শনিবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম মাসদাইর এলাকার সরদারবাড়ি মসজিদসংলগ্ন আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ফ্ল্যাটটির দরজা-জানালা বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, রাতে গ্যাস লাইনের লিকেজ অথবা চুলার চাবি খোলা থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে যায়।

ভোরে রান্নার জন্য লিমা পারভীন দিয়াশলাই দিয়ে চুলা জ্বালাতে গেলে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ফ্ল্যাটে থাকা চারজন দগ্ধ হন এবং ঘরের আসবাবপত্র পুড়ে যায়। পরে দগ্ধদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের সামনে টায়ারে আগুন, নিয়ন্ত্রণে নৈশপ্রহীরীর তৎপরতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৫ এম


ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের সামনে টায়ারে আগুন, নিয়ন্ত্রণে নৈশপ্রহীরীর তৎপরতা

ময়মনসিংহ সদর উপজেলার রাজগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি শাখার সামনে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত ব্যাংকটির ভাড়া ভবনের সামনে এ ঘটনা ঘটে। তবে নৈশপ্রহীরীর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ঘটনার একটি ২১ সেকেন্ডের ভিডিও বৃহস্পতিবার ভোররাতে উৎপল কর নামের এক ব্যক্তি ফেসবুকে পোস্ট করেন। ভিডিওতে ব্যাংকের সাইনবোর্ডের নিচে ও ভবনের সামনের অংশে আগুন জ্বলতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘হেনার বিয়ে হচ্ছে’।

ব্যাংকটির শাখা ব্যবস্থাপক কাজী মনিকা দিলশান বলেন, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ব্যাংকের সামনে আগুন দেওয়া হয়। বিষয়টি টের পেয়ে নৈশপ্রহরী দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ব্যাংকের সাইনবোর্ডের নিচে একটি টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়েছিল। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%