০৬:০৪ পি.এম
ইসরায়েলের ডানপন্থী ‘আওয়ার হোম’ (ইসরায়েল বেইতেনু) দলের নেতা আভিগদর লিবারম্যান মন্তব্য করেছেন যে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের একতরফা সামরিক হামলা চালানোর কোনো যৌক্তিকতা এই মুহূর্তে নেই। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের বিরুদ্ধে ক্ষমতায় টিকে থাকার লোভে বেপরোয়া আচরণের অভিযোগও তুলেছেন।
বিরোধী জোটের অন্যতম এই নেতা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে এসব কথা জানান। ইসরায়েলি সামরিক বাহিনীর মূল্যায়ন অনুযায়ী, ইরান রাসায়নিক অস্ত্র তৈরি করছে—এটি তিনি ‘গুরুতর’ বলে অভিহিত করেন। তবে লিবারম্যানের মতে, অদূর ভবিষ্যতে ইরানে ইসরায়েলের স্বাধীন বা একক হামলা চালানোর জন্য কোনো গোয়েন্দা তথ্য বা অভিযানগত যৌক্তিকতা নেই।
এদিকে, সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইরানের ওপর আগাম হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছিলেন। লিবারম্যান তাঁর এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই অবস্থানের কড়া সমালোচনা করে বলেন, তাঁদের পদক্ষেপগুলো মূলত ‘ক্ষমতার লোভ’ থেকে উৎসারিত।
আরও পড়ুন: ট্রাম্পের সঙ্গে স্বাস্থ্যসেবা নিয়ে বৈঠকে বসবেন আবদুল আল-সাইয়েদ
লিবারম্যান আরও বলেন, “তারা যেকোনো মূল্যে নিজেদের পদ আঁকড়ে ধরে রাখতে মরিয়া। দায়িত্বশীলতা কিংবা কাণ্ডজ্ঞান—কোনোটিই তাদের মধ্যে নেই।”
অন্যদিকে, ইরান রাসায়নিক অস্ত্র তৈরি করছে বলে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তেহরান তা পুরোপুরি ‘বানোয়াট’ বলে প্রত্যাখ্যান করেছে। সূত্র: আল জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন