১২:০৭ এম
সদর উপজেলার কুলাঘাট ও নয়ারহাট বাজারে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আজ বুধবার বিকেলে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ ও পারভেজ খান অভিযানের নেতৃত্ব দেন। এ সময় বিভিন্ন ফার্মেসি, কসমেটিকস ও মিষ্টান্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠানে তদারকি করা হয়েছে।
আরও পড়ুন: লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের প্রতিবাদে চরফ্যাশনে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
মেয়াদোত্তীর্ণ অ্যানেস্থেসিয়া ইনজেকশন সরবরাহের দায়েপরিণতি হিসাবে একটি ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে অপর একটি ফার্মেসিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া উৎপাদনের তারিখ ও মেয়াদ উল্লেখ ছাড়া দই বিক্রির দায়ে একটি মিষ্টান্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অবৈধভাবে রং ফর্সাকারী ক্রিম বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালীন ব্যবসায়ীদের মানসম্পন্ন পণ্য সরবরাহ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং প্রয়োজনীয় ডিলিং লাইসেন্স গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।
জব্দকৃত আলামত, সাক্ষ্যপ্রমাণ ও অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে জরিমানা আদায় করা হয়েছে।
আরও পড়ুন: নোয়াখালী সদর উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা
জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন