ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

মাছ চাষে আধুনিক প্রযুক্তি ও নিরাপদ উৎপাদনে গুরুত্ব দেয়া হচ্ছে: প্রাণিসম্পদমন্ত্রী


মাছ চাষে আধুনিক প্রযুক্তি ও নিরাপদ উৎপাদনে গুরুত্ব দেয়া হচ্ছে: প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ‘দেশে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি এখন নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদনের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। মাছ চাষে আরও আধুনিক প্রযুক্তি এবং নিরাপদ উৎপাদন ব্যবস্থা চালু করে রফতানি সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার।’

বুধবার (২৪ জুন) দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে বিএফআরআই উদ্ভাবিত উন্নত জাতের পোনা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বর্তমানে মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। দেশের চাহিদা পূরণের পর কিছু উদ্বৃত্ত মাছ উৎপাদিত হচ্ছে, যা রপ্তানির সুযোগ তৈরি করেছে। তবে আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

আরও পড়ুন: পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ স্থানীয়দের হাতে আটক উপসহকারী প্রকৌশলী

তিনি বলেন, ‘মাছকে যে খাদ্য খাওয়ানো হচ্ছে, সেই খাদ্যের উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত পণ্য পর্যন্ত পুরো প্রক্রিয়াকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। বিশ্ববাজারের মানদণ্ড অনুযায়ী খাদ্য উৎপাদন হচ্ছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে। আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।’

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘বিশ্ববাজারে কোন ধরনের মাছের চাহিদা বেশি এবং কোন মাছ রফতানির সম্ভাবনা রয়েছে, তা নিয়ে গবেষণা চলছে।’

তিনি জানান, ‘মিঠা পানির মাছের আন্তর্জাতিক বাজার তুলনামূলক সীমিত হলেও নতুন বাজার সৃষ্টির লক্ষ্যে গবেষণা অব্যাহত রয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘এখন আমাদের লক্ষ্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ উপায়ে উৎপাদন আরও বৃদ্ধি করা। এ লক্ষ্য অর্জন করা গেলে শিগগিরই আমরা মাছ রফতানি আরও বাড়াতে পারবো।’

আরও পড়ুন: কবি ও সাংবাদিক রথো রাফি মারা গেলেন

ময়মনসিংহ অঞ্চলের মাছ চাষিদের রেয়াতি মূল্যে বিদ্যুৎ সুবিধা দেয়ার দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দাবিটি যৌক্তিক। মাছ চাষ কৃষিরই একটি অংশ হওয়ায় কৃষি খাতের মতো বিদ্যুৎ সুবিধা দেয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এ বিষয়ে তিনি বিদ্যুৎ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।’

মাছের খাদ্যের মান নিয়ন্ত্রণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘শুধু উৎপাদন বাড়ালেই হবে না, মানসম্পন্ন উৎপাদন নিশ্চিত করতে হবে। এজন্য কাঁচামাল, মাছের খাদ্য এবং চূড়ান্ত পণ্য পুরো উৎপাদন শৃঙ্খলকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রয়োজন রয়েছে।’

তিনি বলেন, ‘বর্তমানে বিশ্বে খাদ্যের ঘাটতির চেয়ে নিরাপদ খাদ্যের চাহিদাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই আমরা নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।’

অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী বিএফআরআইয়ের বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

আরও পড়ুন: কক্সবাজার সৈকতে নিখোঁজ অপর পর্যটকের মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা ৫

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুর পৌরসভার ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


শেরপুর পৌরসভার ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা

শেরপুর পৌরসভার চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৭০ কোটি ৮০ লাখ ৯০ হাজার ১৯১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এই বাজেটটি বুধবার (২৪ জুন) সকালে পৌরসভা হলরুমে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীদের নিয়ে অনুষ্ঠানে পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা কর্তৃক ঘোষণা করা হয়।

এ বাজেটে রাজস্ব খাত থেকে আয় হিসাবে উল্লেখ করা হয়েছে ২২ কোটি ৩৪ লাখ ৬৩ হাজার ৫১৯ টাকা এবং ব্যয় হিসাবে ২০ কোটি ৪৬ লাখ ১৫ হাজার টাকা ধরা হয়েছে।

অতঃপর, এডিপি, কোভিড-১৯, আইইউজিআইপি, সিআরডিপি ও মূলধনসহ ৪৮ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৬৭২ টাকার আয় ধরা হয়েছে, যেখানে ব্যয় হিসাবে ৩৫ কোটি ৫২ লাখ ৩৫ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, কৃষি বিভাগের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, শেরপুর ডায়বেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বযুদ্ধের বিরুদ্ধে একমাত্র রক্ষাকবচ পারমাণবিক অস্ত্র: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


বিশ্বযুদ্ধের বিরুদ্ধে একমাত্র রক্ষাকবচ পারমাণবিক অস্ত্র: রাশিয়া

ক্রমাগত বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কার মধ্যে, ক্রেমলিন বলেছে, পারমাণবিক অস্ত্রই হলো বিশ্বের একমাত্র রক্ষাকবচ যা বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়া থেকে রক্ষা করতে পারে।

বুধবার ক্রেমলিন জানিয়েছে যে, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট-এর মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। এর ফলে বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশের অস্ত্র মোতায়েনের ওপর থাকা গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতাগুলো কার্যত শেষ হয়ে গেছে।

রাশিয়া এবং যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের সামরিক আলোচনা আবার শুরু করতে সম্মত হলেও, এখন পর্যন্ত নিউ স্টার্ট চুক্তি নবায়ন বা এর পরিবর্তে নতুন কোনো চুক্তির উদ্যোগ দেখা যায়নি। মস্কোতে অনুষ্ঠিত একটি পররাষ্ট্রনীতি ফোরামে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, বিশ্বের নিরাপত্তা ব্যবস্থা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে।

তিনি উল্লেখ করেন, ‘পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা ছাড়া বিশ্বযুদ্ধ ঠেকানোর মতো আর কিছু নেই। এটি বরং বিশ্বকে বড় ধরনের যুদ্ধ থেকে রক্ষা করছে।’ পেসকোভ এর সাথে আরো বলেন, প্রযুক্তির উন্নয়নের কারণে ভবিষ্যতে এমন অস্ত্র তৈরি হতে পারে, যেগুলোর ধ্বংসক্ষমতা পারমাণবিক অস্ত্রের কাছাকাছি পৌঁছে যেতে পারে।

একদিকে, ইউক্রেন যুদ্ধ চলাকালীন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাধিকবার পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গ তুলেছেন এবং এর কারণে ইউরোপ ও যুক্তরাষ্ট্র মস্কোর বিরুদ্ধে শক্তি প্রদর্শনের অভিযোগ করেছেন। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প চীনকে অন্তর্ভুক্ত করে নতুন একটি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির পক্ষে মত দিয়েছেন, কিন্তু চীন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

রাশিয়ার দাবি হচ্ছে, নতুন কোনো চুক্তিতে চীনকে অন্তর্ভুক্ত করা হলে যুক্তরাষ্ট্রের অধীনস্থ মিত্র দেশগুলি, যেমন যুক্তরাজ্য ও ফ্রান্সকেও এতে যুক্ত করতে হবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘নিউ স্টার্ট’ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কয়েক দশকের মধ্যে এটি প্রথমবারের মতো পৃথিবীর বৃহত্তম পারমাণবিক শক্তিগুলোর অস্ত্র মোতায়েন সীমিত করার জন্য কোনো কার্যকর চুক্তি নেই। ২০১০ সালে স্বাক্ষরিত এই চুক্তির অধীনে, রাশিয়া ও যুক্তরাষ্ট্র প্রত্যেকে সর্বোচ্চ ১,৫৫০টি মোতায়েনকৃত পারমাণবিক ওয়ারহেড রাখার অনুমতি পেত। সেই সঙ্গে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পূর্বে দুই দেশই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় ৮৪ শিক্ষার্থীকে নিয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


নেত্রকোনায় ৮৪ শিক্ষার্থীকে নিয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

“রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই স্লোগানে নেত্রকোনার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল থেকে নেত্রকোনার সাতপাই উচ্চবিদ্যালয়ের হলরুমে দুর্নীতি দমন কমিশনের ময়মনসিংহ সমন্বিত কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এসব প্রতিযোগিতার আয়োজন করেছে।

দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের চেয়ে সামাজিক আন্দোলনই অধিক কার্যকর বিষয়ে বিতর্কের ফাইনাল রাউন্ডে সরকারের পক্ষ দলে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চविद्यालय প্রতিযোগিতা করেছে।

যোগদানকারী শিক্ষার্থীদের মধ্যে সব রাউন্ডে ক ও খ শাখার জেলা শহরের মোট ১২টি স্কুলের মধ্যে আটটি স্কুলের ৩২ জন শিক্ষার্থী অংশ নেয়। এছাড়া রচনা, চিত্রাঙ্কনসহ বিতর্কের মোট ৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তার মধ্যে ২০ জন শিক্ষার্থী টিত্রাঙ্কণে অংশগ্রহণ করে।

নেত্রকোনা জেলা প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট দিলুয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগिता উদ্বোধন করেছেন ময়মনসিংহ বিভাগের দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের পরিচালক মো. মনিরুজ্জামান।

এছাড়াও অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, দুদক ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রনজিৎ কুমার কর্মকার, সহকারী পরিচালক রাজু মো. সারওয়ার হোসেন, সাতপাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিউল্লাহ খান পাঠান। প্রতিযোগিতায় জেলা কমিটির সম্পাদক অধ্যাপক নাজমুল কবীর সরকারের সঞ্চালনায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এল নিনো: দক্ষিণ-পূর্ব এশিয়ার চার দেশ তীব্র বায়ু দূষণের ঝুকিতে, রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


এল নিনো: দক্ষিণ-পূর্ব এশিয়ার চার দেশ তীব্র বায়ু দূষণের ঝুকিতে, রেড অ্যালার্ট জারি

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ব্রুনাই বর্তমানে চলতি বছর তীব্র ধোঁয়াশা (হেইজ) সংক্রান্ত উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। দারুণ তীব্র গরম ও শুষ্ক আবহাওয়া, বায়োফুয়েলের অতিরিক্ত চাহিদা এবং অর্থনৈতিক চাপের কারণে এ বছর পরিস্থিতি ভীষণ ভয়াবহভাবে রূপ নিতে পারে বলে বুধবার (২৪ জুন) সিঙ্গাপুর ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (এসআইআইএ) এক প্রতিবেদনে জানাচ্ছে।

অথর প্রতিষ্ঠানটি ২০১৯ সালে তাদের ‘হেইজ আউটলুক’ প্রতিবেদন প্রকাশ করা শুরু করার পর থেকে এটি দ্বিতীয়বারের মত এই সর্বোচ্চ ‘রেড’ সতর্কতা জারি করেছে, যার প্রথমটি ছিল ২০২৩ সালে।

প্রতিবেদনে বলা হয়েছে, এল নিনো এবং ভারত মহাসাগরীয় দ্বিপদ (ইন্ডিয়ান ওশেন ডাইপোল) আবহাওয়া পরিস্থিতির জন্য আগামী আগস্ট থেকে সেপ্টেম্বর মাস এই অঞ্চলের জন্য ধোঁয়াশার সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় হতে পারে বলে সতর্ক করে দেয়া হয়েছে।

এল নিনোর চলমান প্রভাবের ফলে শুষ্ক মৌসুম দীর্ঘস্থায়ী ও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একইসাথে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে আগুন নেভানোর সামগ্রিক প্রস্তুতি ও সক্ষমতা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে বলে ধারণা প্রকাশ করা হচ্ছে।

এসআইআইএ এর সহযোগী পরিচালক খোর ইউ-লেং জানান, ইরান যুদ্ধের কারণে জ্বালানি ও সারের দাম বৃদ্ধি পাচ্ছে, যার ফলে অনেক খামারি ও প্রতিষ্ঠান খরচ সাশ্রয় করতে আধুনিক যন্ত্রপাতির পরিবর্তে আগুন দিয়ে জমি পরিষ্কার এবং বর্জ্য ফেলার মত ক্ষতিকর পন্থা গ্রহণ করতে পারে। তাছাড়া শক্তি বা জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় বায়োফুয়েলের চাহিদা দিন দিন বাড়ছে, এ পরিস্থিতি ভূমি ব্যবহারের তীব্রতা আরো বাড়িয়ে তুলবে।

এই পরিস্থির মধ্য থেকে উত্তরণে এবং ধোঁয়াশার ঝুঁকি কমাতে আসিয়ান সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও টেকসই ভূমি ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি বলে প্রতিবেদনে জোর দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%