ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

মহেশপুরে নিঝুম খাতুন হত্যার বিচার দাবিতে মায়ের সংবাদ সম্মেলন


মহেশপুরে নিঝুম খাতুন হত্যার বিচার দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

ঝিনাইদহের মহেশপুরে নিখোঁজ থাকার দীর্ঘ সময় পর কিশোরী নিঝুম খাতুনের অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এই ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নিহতের মা তাসলিমা খাতুন।

বৃহস্পতিবার সকালে মহেশপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তাসলিমা খাতুন বলেন, "তার মেয়েকে যারা পরিকল্পিতভাবে অপহরণ ও হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।" তিনি নিঝুমের হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। নিহত নিঝুম খাতুন (১৭) মহেশপুর উপজেলার ফতেপুর কানাইডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ মার্চ ২০২৫ তারিখে নিঝুম নিখোঁজ হয়। এরপর দীর্ঘ সময় ধরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার সন্ধান করতে থাকেন। পরে তদন্তের মাধ্যমে পুলিশ নিঝুমের অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করে বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে নিঝুমের মা জানান, মেয়ের সন্ধান না পেয়ে তারা দীর্ঘদিন ধরে চরম অনিশ্চয়তা ও কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন। মেয়েকে হারানোর শোক এখনো কাটেনি। তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত মামলার তদন্ত ও বিচার কার্যক্রম শেষ করে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তিনি আরও বলেন, "কোনো মা-বাবার সন্তান যেন এমন নির্মমতার শিকার না হয়।" নিঝুম হত্যার সুষ্ঠু বিচার হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমবে এবং ভুক্তভোগী পরিবার ন্যায় বিচারের প্রতি আস্থা ফিরে পাবে।

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি নিহত নিঝুমের পরিবারের সদস্য সাবিরা খাতুনও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটির পুনর্গঠন সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটির পুনর্গঠন সভা অনুষ্ঠিত

কয়রা সদর ইউনিয়ন সুশীল সমাজ সংগঠন (সিএসও) এর ত্রৈ- মাসিক সভা ২৪ সেপ্টেম্বর বিকাল ৪ টায় প্রগতি শিশু শিক্ষা নিকেতনে অনুষ্ঠিত হয়েছে। সভায় কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটি পুনর্গঠন করা হয়েছে। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের জন্য ঝুঁকিপূর্ণ জনগণের অধিকার সুরক্ষার উদ্দেশ্যে বে-সরকারি উন্নয়ন সংস্থা বারসিক এনগেজ প্রকল্প এই সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন কয়রা ইউনিয়ন সিএসও কমিটির সিনিয়র সদস্য অধ্যাপক আবম আব্দুল মালেক। সভাটি পরিচালনা করেন বারসিক এনগেজ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মধুময় সরদার। আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা উপজেলা সুশীল সমাজ সংগঠন (সিএসও) কমিটির সদস্য সচিব সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, উপজেলা কমিটির সদস্য সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, ইউনিয়ন কমিটির সদস্য মাওলানা নুরুল ইসলাম সানা, হাফেজ জাহিদুল ইসলাম, প্রভাষক সুব্রত সরকার, আনারুল ইসলাম ডাবলু প্রমুখ।

সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে সায়ন্তী মুন্ডাকে সভা প্রধান এবং আনারুল ইসলাম ডাবলুকে সদস্য সচিব করে কয়রা ইউনিয়ন সিএসও কমিটি পুনর্গঠন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতাপনগরে নারী নির্যাতন ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৩ পি.এম


প্রতাপনগরে নারী নির্যাতন ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে পিবিআই কর্মকর্তা পরিচয় দিয়ে এক গৃহবধূর ওপর নির্যাতন, ঘরের আসবাবপত্র ভাংচুর এবং নগদ টাকাসহ মালামাল লুটপাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ইউনিয়নের দিঘলারআইট গ্রামে সড়কের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনটি গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য রাখেন ভুক্তভোগি গৃহবধূ, প্রত্যক্ষদর্শী এবং প্রতিবাদী গ্রামবাসীরা।

ভুক্তভোগি তাছলিমা খাতুন তার বক্তব্যে জানান, "আমি বাড়ি থেকে বের হয়ে ত্রাণের মালামাল আনতে যাচ্ছিলাম। এসময় রাস্তার উপরে পথ আটকে পিবিআই অফিসার পরিচয় দিয়ে আমার হাতে হ্যান্ডকাপ পরিয়ে টেনে হ্যাচড়ে বাড়িতে আনা হয়।" তিনি আরও বলেন, "অস্ত্র দেখিয়ে লাথি মেরে নানা ভাবে নির্যাতন করে ঘরের মধ্যে নিয়ে হাতুড়ির আঘাতে ট্যাংক ভেঙ্গে সমিতি থেকে উঠানো প্রায় ৫০ হাজার টাকা, ২২,০০০ টাকা দামের মোবাইল, অলঙ্কার লুটপাট করে। আমি টাকাটা না নিতে পারে সেজন্য প্রতিবেশী বিএনপি নেতা ফয়সালের কাছে দেই, ফয়সাল টাকা গুণে তাদেরকে দিয়ে দেয়। এসময় তাদের সাথে আবুল হোসেনসহ আরও দু'জন ছিল।"

ভুক্তভোগির স্বামী মুছা গাজী বলেন, "আমার স্ত্রীর ওপর পুলিশ পরিচয়ে নির্যাতন করা হয়েছে। সত্যিকারের পুলিশ হলেও তাদের সাথে মহিলা পুলিশ ছিলনা। কিভাবে তারা মহিলাকে আটকের নামে হ্যান্ডকাপ পরিয়ে নির্যাতন চালাল?" তিনি অভিযোগ করেন, সোর্স আবুল হোসেন ও রবিউলের মাধ্যমে বাড়িতে ঢুকে অস্ত্র দেখিয়ে ভাংচুর, টাকা, অলঙ্কার, মোবাইল লুটপাট করা হয়েছে। তিনি বলেন, "বিএনপি নেতা ফয়সালের হাত থেকে টাকা নিয়েছে। স্ত্রীকে মারধর করেছে। আমরা সুষ্ঠু তদন্ত পূর্বক এর সঠিক বিচার চাই।"

প্রত্যক্ষদর্শী ময়না খাতুন জানান, "শ্বাশুড়ি তাছলিমার সাথে আমি ত্রাণ আনতে যাচ্ছিলাম। পথিমধ্যে পিবিআই পুলিশ পরিচয়ে শ্বাশুড়িকে ধরে বেঁধে টেনে হেঁচড়ে, ঘাড় ধরে ধাক্কা দিয়ে বাড়িতে নেয়।" তিনি বলেন, "আমরা একে একে মহিলারা সেখানে গেলেও ঘরে ঢুকতে দেয়নি। একা মহিলাকে ঘরের মধ্যে নিয়ে হেনস্থা করে লুটপাট করা হয়। আমরা এর বিচার চাই।" আমিনুল ইসলাম বলেন, "আমরা ত্রাণ বিতরণস্থলে ছিলাম। মোবাইলে জানলাম পুলিশ এসে মুছার স্ত্রীকে হ্যান্ডকাপ পরিয়ে ঘরে ভাংচুর, বাক্স ভেঙ্গে টাকা, অলঙ্কার নিয়েছে। সেখানে ইব্রাহিম সানার ছেলে আবুল হোসেন ও রফিকুল সানার ছেলে রবিউল আছে। পরে ফয়সাল গিয়ে জানতে চায় কি হয়েছে। তখন তাছলিমা ফয়সালকে টাকা দিলে টাকা গুনে ৪৩ হাজার ২৫০ টাকা পুলিশকে দিয়ে দেয়।" আকবর বলেন, "আমরা ত্রাণ নিচ্ছিলাম। মুছার স্ত্রীকে হাত বেঁধে হেনস্থা ও টাকা-জিনিসপত্র লুটপাট করে নিয়েছে পুলিশ। আমরা এর উপযুক্ত বিচার চাই।"

বিএনপি নেতা ফয়সালকে পাওয়া না গেলেও পরবর্তীতে মোবাইলে কথা বললে তিনি জানান, "তারা নিজেদেরকে পিবিআই থেকে এসেছে বলে জানান। তাদের কাছে পিস্তল ও হ্যান্ডকাপ ছিল। আমি নিজে গুনে ৪৩ হাজার ২৫০ টাকা দিয়েছি।" ফয়সালের কাছ থেকে পাওয়া পিবিআই পরিচয়দানকারী কর্মকর্তার মোবাইল নং ০১৯৬০৩৯৯০২৬ -এ বারবার রিং করা হলেও বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহের কালীগঞ্জে সাবেক যুবলীগ নেতা ইজ্জত আলী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৩ পি.এম


ঝিনাইদহের কালীগঞ্জে সাবেক যুবলীগ নেতা ইজ্জত আলী গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পুলিশ সাবেক যুবলীগ নেতা ইজ্জত আলী (৫৫) কে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বগেরগাছি গ্রাম থেকে তার গ্রেপ্তারি কার্যক্রম সম্পন্ন হয়। গ্রেপ্তার হওয়া ইজ্জত আলী মৃত হাফিজুর রহমানের পুত্র এবং রাখালগাছি ইউনিয়নের বগেরগাছি গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।

কালীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে থানার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে ইজ্জত আলীকে গ্রেপ্তার করে। তিনি সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন।

পুলিশ জানায়, এ ঘটনার প্রেক্ষিতে কালীগঞ্জ থানায় মামলা নম্বর-৪১ এবং কালীগঞ্জ জিআর-১২৯/২৬ হিসেবে মামলা রুজু করা হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, "সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ইজ্জত আলী এজাহারভুক্ত আসামি।" মামলার তদন্ত ও তথ্য-উপাত্তের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের মামলার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর ইজ্জত আলীকে আইনানুগ প্রক্রিয়া শেষে ঝিনাইদহের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় আওয়ামী লীগ ও তরিকতের ২ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৪ পি.এম


কুমিল্লায় আওয়ামী লীগ ও তরিকতের ২ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান

কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগ ও তরিকত ফেডারেশনের দুই হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে বাংলাদেশ তরিকত ফেডারেশনের ৭ শতাধিক এবং আওয়ামী লীগের ১৩ শতাধিক সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

বৃহস্পতিবার বিকালে (২৪ সেপ্টেম্বর) বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। এ সময় বরুড়ায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তরিকত ফেডারেশনের কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব ও বরুড়া উপজেলা বাজুসের সভাপতি মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে প্রায় ৭শ কর্মী-সমর্থক এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১৩ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে জাকারিয়া তাহের সুমন বলেন, "যারা ভালো কাজ করেন এবং মানুষের কল্যাণে কাজ করতে চান তারা আমার রাজনৈতিক সহযোগী হতে পারেন। আপনারা দলে যোগ দিয়ে কোনো ধরনের অপকর্ম করলে তা মেনে নেওয়া হবে না। বিএনপির ত্যাগী এবং সিনিয়রদের নির্দেশনা মেনে চলতে হবে। বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ করা যাবে না।"

অনুষ্ঠানে বরুড়া উপজেলা ও পৌর বিএনপিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%