প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের মহেশপুরে নিখোঁজ থাকার দীর্ঘ সময় পর কিশোরী নিঝুম খাতুনের অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এই ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নিহতের মা তাসলিমা খাতুন।
বৃহস্পতিবার সকালে মহেশপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তাসলিমা খাতুন বলেন, "তার মেয়েকে যারা পরিকল্পিতভাবে অপহরণ ও হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।" তিনি নিঝুমের হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। নিহত নিঝুম খাতুন (১৭) মহেশপুর উপজেলার ফতেপুর কানাইডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ মার্চ ২০২৫ তারিখে নিঝুম নিখোঁজ হয়। এরপর দীর্ঘ সময় ধরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার সন্ধান করতে থাকেন। পরে তদন্তের মাধ্যমে পুলিশ নিঝুমের অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করে বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে নিঝুমের মা জানান, মেয়ের সন্ধান না পেয়ে তারা দীর্ঘদিন ধরে চরম অনিশ্চয়তা ও কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন। মেয়েকে হারানোর শোক এখনো কাটেনি। তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত মামলার তদন্ত ও বিচার কার্যক্রম শেষ করে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়।
তিনি আরও বলেন, "কোনো মা-বাবার সন্তান যেন এমন নির্মমতার শিকার না হয়।" নিঝুম হত্যার সুষ্ঠু বিচার হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমবে এবং ভুক্তভোগী পরিবার ন্যায় বিচারের প্রতি আস্থা ফিরে পাবে।
সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি নিহত নিঝুমের পরিবারের সদস্য সাবিরা খাতুনও উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন