ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান


চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চট্টগ্রামে পৌঁছেছেন। তিনি মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে তাঁর আগমনের সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

তিনি চট্টগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার উদ্দেশ্যে এসেছেন।

আরও পড়ুন: রিজভী: পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকুন

জামায়াত আমিরের এই সফরকে কেন্দ্র করে সম্মেলনস্থলে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনে তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আদর্শিক ও নৈতিক উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার বিপক্ষে রেফারির সমালোচনার জন্য শাস্তি পেলেন মিশরের কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৯ পি.এম


আর্জেন্টিনার বিপক্ষে রেফারির সমালোচনার জন্য শাস্তি পেলেন মিশরের কোচ

বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হারের পর রেফারির সমালোচনা করার কারণে শাস্তির সম্মুখীন হয়েছেন মিশরের কোচ হোসাম হাসান এবং ফুটবলার মোস্তফা জিকো। হোসামকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যেখানে জিকোকে ৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছে, যা ফিফাকে অবহিত করার পর প্রকাশিত হয়েছে। হোসামের যমজ ভাই এবং মিশর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসানকেও তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

ইএফএ আরও জানিয়েছে, নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে বিস্তারিত জানতে তারা ফিফার শৃঙ্খলা কমিটির কাছে আবেদন করেছে। তারা আইনি বিকল্পগুলো পর্যালোচনা করে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

মিশরের পরবর্তী দুই ম্যাচ মালইয়ের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে। এই দুটি ম্যাচের পাশাপাশি হোসাম আরও একটি ম্যাচে কোচের দায়িত্ব পালন করতে পারবেন না। অন্যদিকে, জিকোকে ৫ ম্যাচের জন্য স্কোয়াডের বাইরে থাকতে হবে।

আর্জেন্টিনার কাছে শেষ ষোলোতে মিশর ৩-২ গোলে পরাজিত হয়েছিল। বিদায়ের পর সংবাদ সম্মেলনে ৬০ বছর বয়সী হোসাম হাসান রেফারির ভুল সিদ্ধান্তকে দায়ী করেছিলেন। ম্যাচের ফাউলের কারণে জিকোর একটি গোল বাতিল করা হয়েছিল। ম্যাচের শেষ মুহূর্তে স্কোর ২-২ থাকাকালীন রেফারি মিশরের খেলোয়াড়দের পেনাল্টির আবেদনে সাড়া দেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থেমে নেই ওমরাহ যাত্রীদের নিয়ে প্রতারণা, জানে হাবও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২০ পি.এম


থেমে নেই ওমরাহ যাত্রীদের নিয়ে প্রতারণা, জানে হাবও

হজ অ্যাসোসিয়েশন এজেন্সিস অব বাংলাদেশের (হাব) কর্মকর্তারা বরাবরই নিষেধ করে আসছেন সৌদি আরবে যাওয়ার জন্য লাইসেন্সবিহীন কোনো এজেন্সির মাধ্যমে। তবুও, লাইসেন্সবিহীন এজেন্সির প্রতারণা থেমে নেই ওমরাহ যাত্রীদের নিয়ে। এমনকি লাইসেন্সধারী এজেন্সিগুলোও প্রতারণামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে।

গত রমজানে, একই পরিবারের ১২ সদস্য ওমরাহ পালনের জন্য সৌদি আরব যান। জনপ্রতি এক লাখ ৫৫ হাজার টাকা পরিশোধ করার পর, মদিনাতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারা দেখতে পান যে, কোনো মোয়াল্লেম তাদের জন্য অপেক্ষা করছে না। এমনকি হোটেলে যাওয়ার জন্য নির্ধারিত ট্রান্সপোর্ট সার্ভিসও নেই।

কষ্ট করে গাড়ি ভাড়া করে নির্দিষ্ট হোটেলে পৌঁছানোর পর, ওই ১২ জনের চোখ ছানাবড়া হয়ে যায়। ঢাকার এজেন্সি যে হোটেলের ছবি ও ভিডিও দেখিয়েছিল, বাস্তবে তার সঙ্গে কোনো মিল ছিল না।

মদিনায় সাত রাত কাটিয়ে মক্কায় পৌঁছানোর পর, তারা কিছুটা ভালো হোটেল পেতে সক্ষম হন। কিন্তু সেই হোটেলের অবস্থানও পবিত্র কাবা শরীফ থেকে প্রতিশ্রুত দূরত্বের চেয়ে অনেক বেশি ছিল।

ভুক্তভোগী এক নারী জানান, দুর্ভোগ শুরু হয় মদিনা বিমানবন্দরে। সেখানে গিয়ে তারা কোনো যাতায়াতের বাস পাননি। তাদের সাথে যোগাযোগ করার কোনো উপায় ছিল না, যে হোটেল দেখানো হয়েছিল সেটিও তারা পাননি। একেবারে যোগাযোগ বন্ধ করে দেয়া হয়। সমস্যার কোনো শেষ নেই।

ভুক্তভোগী আরেক পুরুষ বলেন, "আমাদের যে সব কথা বলা হয়েছিল, পুরোটাই ভূয়া ছিল। আমাদের তৃতীয় শ্রেণির এক হোটেলে রাখা হয়েছিল। তাদের (এজেন্সি) কথা ছিল ফাইভস্টার হোটেল দেয়ার। অনেক কষ্টে নিজেদের খুঁজে হোটেল বের করতে হয়েছে। সমস্যার কোনো শেষ ছিল না আমাদের। যে টাকা তারা নিয়েছে, তাতে যে সার্ভিস দেয়ার কথা ছিল, তার কিছুই তারা করেনি।"

এখানেই শেষ নয়। মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে একের পর এক ফ্লাইট বাতিল হওয়ার পরেও যাত্রীদের জোর করে পাঠানো হয় জেদ্দা বিমানবন্দরে। পরে, তারা নিজেদের অন্য বিমানের টিকেট কেটে পরদিন ঢাকায় ফিরে আসেন।

এদিকে, অভিযুক্ত সেই এজেন্সিটি ধানমন্ডি থেকে অফিস গুটিয়ে চলে গেছে। অন্যদিকে, ভাটারা এলাকার আরেকটি প্রতিষ্ঠান দায় স্বীকার করেছে, যারা মিডিয়া হয়ে কাজটি করেছিল।

হাবও ওমরাহ যাত্রীদের সঙ্গে প্রতারণার বিষয়টি জানে। হাবের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ মজুমদার সময় সংবাদকে বলেন, "লাইসেন্সবিহীন এজেন্সির মাধ্যমে ওমরাহ যাত্রী পাঠানোর সুযোগ রয়েছে। এ কারণে ওইসব এজেন্সির মাধ্যমে মানবপাচার এবং স্বর্ণ চোরাচালানের অভিযোগ রয়েছে। সৌদি আরবে যাওয়া লোকজন বিভিন্ন অপরাধে জড়িত হচ্ছে, ফলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমরা সরকারকে অনুরোধ করেছি, যাতে কোনো যাত্রী লাইসেন্সবিহীন কোনো এজেন্সির মাধ্যমে কোথাও যেতে না পারেন, সেটি নিশ্চিত করার জন্য।"

তিনি আরও জানান, কেউ যদি ওমরাহ করতে এজেন্সির দ্বারা প্রতারিত হন, তবে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন হাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুতি হামলার ভয়ে সৌদি আরব বিনিয়োগ সম্মেলন বাতিল করল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২০ পি.এম


হুতি হামলার ভয়ে সৌদি আরব বিনিয়োগ সম্মেলন বাতিল করল

ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চলমান হামলার প্রেক্ষিতে সৌদি আরব ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) সম্মেলন আগামী এক বছরের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। সম্মেলনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এফআইআই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল। তবে আগামী বছর সম্মেলনটি অনুষ্ঠিত হতে পারে; সেই তারিখ শিগগিরই জানানো হবে।

এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মাহা বিনতে মিশারি আল সৌদ বলেন, "এই সিদ্ধান্ত আমাদের অংশীদার, সদস্য, বক্তা এবং প্রতিনিধিদের প্রতি গভীর অঙ্গীকারের প্রতিফলন।"

তিনি আরও বলেন, "এটি আমাদের দশম আসর। তাই আমরা নিশ্চিত করতে চাই যে, এটি যেন পূর্ণাঙ্গ পরিসর, অসাধারণ গুণমান এবং অবিস্মরণীয় হয়। আমাদের কমিউনিটিও প্রত্যাশা করে আয়োজনটি তেমনি হোক।"

সুইজারল্যান্ডে দাভোসে প্রতিবছর অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন। সৌদি আরবের বিনিয়োগ সম্মেলনকে সেটার আদলে ‘মরুভূমির দাভোস’ নামে ডাকা হয়।

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সম্মেলনটি সৌদি আরবের উচ্চাকাঙ্ক্ষী বিনিয়োগ পরিকল্পনাগুলোকে তুলে ধরে। এর মূল লক্ষ্য হলো— তেল আর গ্যাসনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে পর্যটন, খেলাধুলা ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগকে আকর্ষণ করা।

এফআইআই-এর ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, সম্মেলনে সম্ভাব্য বক্তাদের মধ্যে ছিলেন অ্যালফাবেট ও গুগলের প্রেসিডেন্ট এবং চিফ ইনফরমেশন অফিসার রুথ পোরাট; গোল্ডম্যান স্যাকস গ্রুপের চেয়ারম্যান ও সিইও ডেভিড সলোমন এবং ব্ল্যাকরকের চেয়ারম্যান ও সিইও লরেন্স ফিঙ্ক।

ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারের সঙ্গে ইরানপন্থি হুতি বিদ্রোহীদের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে লড়াই তীব্র হয়ে উঠেছে। এই লড়াইয়ে সৌদি-নেতৃত্বাধীন জোটও হুতিদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে।

‘আনসার আল্লাহ' নামে পরিচিত হুতিরা সৌদি আরবের সামরিক, জ্বালানি ও বেসামরিক অবকাঠামোতে হামলা অব্যাহত রেখেছে। সম্প্রতি রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক দফা হামলায় অন্তত ১৮ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লোহাগড়ায় বিভিন্ন পূজামণ্ডপে অনুদান দিলেন শ্রমিকদল নেতা ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২০ পি.এম


লোহাগড়ায় বিভিন্ন পূজামণ্ডপে অনুদান দিলেন শ্রমিকদল নেতা ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির
নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির শেখ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) রাতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন-নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য (মেম্বার) খায়রুল ইসলামসহ হান্দলা, বাড়ীভাঙ্গা, ব্রাহ্মণডাঙ্গা ও চর-ব্রাহ্মণডাঙ্গা গ্রামের বিভিন্ন পেশার মানুষ ছাড়াও দলীয় নেতাকর্মীরা।

বিএনপি নেতা খায়রুল ইসলাম ও শ্রমিকদল নেতা হুমায়ুন কবির শেখ বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু-সুন্দর ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন-শৃঙ্খলাবাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে পূজামণ্ডপগুলো আমরা পরিদর্শন করছি। কেউ যেন কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারেন। সেইদিকে সবাই সজাগ দৃষ্টি রাখছেন। এছাড়া সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। #
 
 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%