ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

হুতি হামলার ভয়ে সৌদি আরব বিনিয়োগ সম্মেলন বাতিল করল


হুতি হামলার ভয়ে সৌদি আরব বিনিয়োগ সম্মেলন বাতিল করল

ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চলমান হামলার প্রেক্ষিতে সৌদি আরব ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) সম্মেলন আগামী এক বছরের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। সম্মেলনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এফআইআই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল। তবে আগামী বছর সম্মেলনটি অনুষ্ঠিত হতে পারে; সেই তারিখ শিগগিরই জানানো হবে।

এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মাহা বিনতে মিশারি আল সৌদ বলেন, "এই সিদ্ধান্ত আমাদের অংশীদার, সদস্য, বক্তা এবং প্রতিনিধিদের প্রতি গভীর অঙ্গীকারের প্রতিফলন।"

আরও পড়ুন: ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি বিদেশির ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

তিনি আরও বলেন, "এটি আমাদের দশম আসর। তাই আমরা নিশ্চিত করতে চাই যে, এটি যেন পূর্ণাঙ্গ পরিসর, অসাধারণ গুণমান এবং অবিস্মরণীয় হয়। আমাদের কমিউনিটিও প্রত্যাশা করে আয়োজনটি তেমনি হোক।"

সুইজারল্যান্ডে দাভোসে প্রতিবছর অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন। সৌদি আরবের বিনিয়োগ সম্মেলনকে সেটার আদলে ‘মরুভূমির দাভোস’ নামে ডাকা হয়।

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সম্মেলনটি সৌদি আরবের উচ্চাকাঙ্ক্ষী বিনিয়োগ পরিকল্পনাগুলোকে তুলে ধরে। এর মূল লক্ষ্য হলো— তেল আর গ্যাসনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে পর্যটন, খেলাধুলা ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগকে আকর্ষণ করা।

এফআইআই-এর ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, সম্মেলনে সম্ভাব্য বক্তাদের মধ্যে ছিলেন অ্যালফাবেট ও গুগলের প্রেসিডেন্ট এবং চিফ ইনফরমেশন অফিসার রুথ পোরাট; গোল্ডম্যান স্যাকস গ্রুপের চেয়ারম্যান ও সিইও ডেভিড সলোমন এবং ব্ল্যাকরকের চেয়ারম্যান ও সিইও লরেন্স ফিঙ্ক।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সৈকতে সাঁতার কাটতে গিয়ে হাঙ্গরের আক্রমণে নারীর প্রাণ গেল

ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারের সঙ্গে ইরানপন্থি হুতি বিদ্রোহীদের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে লড়াই তীব্র হয়ে উঠেছে। এই লড়াইয়ে সৌদি-নেতৃত্বাধীন জোটও হুতিদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে।

‘আনসার আল্লাহ' নামে পরিচিত হুতিরা সৌদি আরবের সামরিক, জ্বালানি ও বেসামরিক অবকাঠামোতে হামলা অব্যাহত রেখেছে। সম্প্রতি রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক দফা হামলায় অন্তত ১৮ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লোহাগড়ায় বিভিন্ন পূজামণ্ডপে অনুদান দিলেন শ্রমিকদল নেতা ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২০ পি.এম


লোহাগড়ায় বিভিন্ন পূজামণ্ডপে অনুদান দিলেন শ্রমিকদল নেতা ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির
নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির শেখ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) রাতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন-নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য (মেম্বার) খায়রুল ইসলামসহ হান্দলা, বাড়ীভাঙ্গা, ব্রাহ্মণডাঙ্গা ও চর-ব্রাহ্মণডাঙ্গা গ্রামের বিভিন্ন পেশার মানুষ ছাড়াও দলীয় নেতাকর্মীরা।

বিএনপি নেতা খায়রুল ইসলাম ও শ্রমিকদল নেতা হুমায়ুন কবির শেখ বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু-সুন্দর ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন-শৃঙ্খলাবাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে পূজামণ্ডপগুলো আমরা পরিদর্শন করছি। কেউ যেন কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারেন। সেইদিকে সবাই সজাগ দৃষ্টি রাখছেন। এছাড়া সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। #
 
 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ই প্রধান লক্ষ্য, জানালেন বার্সেলোনা প্রেসিডেন্ট লাপোর্তা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২১ পি.এম


এবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ই প্রধান লক্ষ্য, জানালেন বার্সেলোনা প্রেসিডেন্ট লাপোর্তা

এক দশকেরও বেশি সময় ধরে ইউরোপ সেরার খেতাব থেকে বঞ্চিত রয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। তাই চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়কে প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে পাঁচবারের শিরোপাধারীরা। ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা এ তথ্য জানিয়েছেন।

ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়ন্স লিগ আসবে— এই প্রতিজ্ঞা ২০১৮ সালে বার্সেলোনা সমর্থকদের সামনে করেছিলেন লিওনেল মেসি। সেই প্রতিজ্ঞার পর কেটে গেছে ৮টি বছর। মেসি ২০২১ সালে বার্সেলোনা ছেড়েছেন এবং ২০২৩ সালে ইউরোপও ত্যাগ করেছেন। কিন্তু ন্যু ক্যাম্পে ইউরোপ সেরার মুকুট ফিরে আসেনি।

গত এক দশকে ক্লাব ফুটবলে স্পেনের শাসন করেছে বার্সেলোনা। এই সময়ের মধ্যে তারা পাঁচটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের পাশাপাশি, কোপা দেল রে চারবার জয়লাভ করেছে। তবে ইউরোপ সেরার দৌড়ে নামলেই তাদের ছন্দ হারিয়ে যায়। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ তারা পেয়েছিল ২০১৫ সালে। এরপর এক দশক পার হলেও সেই অপেক্ষার অবসান হয়নি। তবে বর্তমান দল নিয়ে ক্লাব প্রেসিডেন্ট বেশ আত্মবিশ্বাসী। তিনি মন্তব্য করেছেন, হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সা তাদের ষষ্ঠ ইউসিএল শিরোপা জয় করবে।

তিনি বলেন, ‘যদি আমাকে বলা হয়, আমাদের প্রধান লক্ষ্য কোনটা, তাহলে আমি বলব, অবশ্যই চ্যাম্পিয়নস লিগ। আমরা এই বছরই শিরোপাটা জিততে চাই।’

ফ্লিকের অধীনে গড়া তরুণ প্রতিভা ও অভিজ্ঞতার মিশেলে তৈরি দলটির আক্রমণভাগে বড় ভরসা লামিন ইয়ামাল ও রাফিনিয়া। মাঝমাঠে রদ্রি, পেদ্রি ও গাভির মতো খেলোয়াড়রা দলকে আরও গতিশীল করেছে। রক্ষণভাগে কুন্দে, আলেহান্দ্রো বালদে ও পাও কুবার্সির মতো তরুণরা রয়েছেন। গোলপোস্টে হোয়ান গার্সিয়াও বড় ভরসার নাম। তাই শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয়, মৌসুমের প্রতিটি শিরোপাতেই নজর রয়েছে ক্লাবটির।

লাপোর্তা বলেন, ‘আমাদের দারুণ একটা দল আছে, খুব ভালো খেলোয়াড় এবং অত্যন্ত দক্ষ কোচ রয়েছে। খেলোয়াড়রাও ভীষণ অনুপ্রাণিত। আমাদের লক্ষ্য সব শিরোপার জন্য লড়াই করা।’

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলে কাতালান ক্লাবটি। তবে ইন্টার মিলানের কাছে হেরে সেবারও তাদের স্বপ্ন পূরণ হয়নি। এবার সেই বাধা টপকানোর লক্ষ্য তাদের। এর আগে বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে দলটিকে। মঙ্গলবার (২০ অক্টোবর) পার্ক দে প্রিন্সেসে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে মাঠে নামবে ফ্লিকের শিষ্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজয়া দশমী উপলক্ষে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন: হালিম খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২১ পি.এম


বিজয়া দশমী উপলক্ষে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন: হালিম খান

গাজীপুর অঞ্চলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি, এমন তথ্য জানিয়ে এসআরবি-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম খান বলেছেন, শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরায় মীর মুগ্ধ পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন।

নেয়ামুল হালিম খান আরো বলেন, বিজয়া দশমী উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে মোটরসাইকেল ও পিকআপ ব্যবহার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে উৎসবের পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা প্রতিরোধ করতে এসআরবির সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা নজরদারি করছে।

সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত আছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাগত জানাতে রাবি ছাত্রদলের মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২২ পি.এম


প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাগত জানাতে রাবি ছাত্রদলের মিছিল

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহীতে আগমনের উপলক্ষে শুভেচ্ছা ও স্বাগত মিছিল আয়োজন করেছে।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে শুরু হয়ে এই শুভেচ্ছা মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিল চলাকালীন ছাত্রদল নেতাকর্মীরা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম/রাজশাহীবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা/রাবি শাখার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা/ছাত্রদলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সংক্ষিপ্ত সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বক্তব্য রাখেন। তিনি বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীতে আগমন করবেন। তার এই আগমনকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে স্বাগত ও শুভেচ্ছা জানাই।"

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক সরদার জহুরুল, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠুসহ বিভিন্ন হল ও অনুষদ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%