ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রেভিস ঝড়ে জিম্বাবুয়েকে হারালো দক্ষিণ আফ্রিকা


ব্রেভিস ঝড়ে জিম্বাবুয়েকে হারালো দক্ষিণ আফ্রিকা

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ : ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হারলেও, নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

গতরাতে ডেওয়াল্ড ব্রেভিসের ঝড়ো ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে। স্বাগতিক নামিবিয়ার কাছে সিরিজের প্রথম ম্যাচে ১৮ রানে হেরেছিল প্রোটিয়ারা।

উইন্ডহুকে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩১ বলে ৪৫ রানের সূচনা করে জিম্বাবুয়ে। জুটিতে ১২ বলে ২৪ রান অবদান রেখে আউট হন বেন কারান।

আরও পড়ুন: শেষ মুহূর্তের রোমাঞ্চে ব্র্যাককে হারিয়ে সোনারগাঁওয়ের টানা দ্বিতীয় জয়

দ্বিতীয় উইকেটে ডিওন মায়ার্সকে নিয়ে ৩১ রানের জুটি গড়েন আরেক ওপেনার ব্রায়ান বেনেট। দলীয় ৮০ রানের মধ্যে সাজঘরে ফেরেন বেনেট ও মায়ার্স। বেনেট ৩৪ এবং মায়ার্স ১৭ রানে ফিরেন।

এরপর মিডল অর্ডারে তিন ব্যাটার বড় ইনিংস খেলতে না পারলে, বড় সংগ্রহের পথ হারায় জিম্বাবুয়ে। শেষ দিকে তাদিওয়ানশে মারুমানির ১৩ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩০ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রানের লড়াকু সংগ্রহ পায় জিম্বাবুয়ে।

দক্ষিণ আফ্রিকার ডুয়ান জানসেন ৪৫ রানে ৩ উইকেট নেন।

জবাবে ৬১ রানে দুই ওপেনারকে হারায় দক্ষিণ আফ্রিকা। সমান ১৩ বল করে খেলে লুহান ড্রি-প্রিটোরিয়াস ২২ এবং জর্ডান হারমান ২০ রান করেন।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

তৃতীয় উইকেটে টনি ডি জর্জিকে নিয়ে ৩১ বলে ৪৬ এবং চতুর্থ উইকেটে রুবিন হারমানের সাথে ১৬ বলে অবিচ্ছিন্ন ৩৯ রান যোগ করে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন ব্রেভিস।

জর্জি ১৫ রানে আউট হলে, ব্রেভিসের সাথে ১১ রানে অপরাজিত থাকেন রুবিন।  

মাত্র ২৪ বলে টি-টোয়েন্টিতে তৃতীয় হাফ-সেঞ্চুরি করেন ব্রেভিস। ৭ চার ও ৬ ছক্কায় ২৩৪ স্ট্রাইক রেটে ৩২ বলে অপরাজিত ৭৫ রান করে ম্যাচ সেরা হন ব্রেভিস।

জিম্বাবুয়ের তিন বোলার ১টি করে উইকেট নেন।

আরও পড়ুন: দেশে ধারাবাহিকভাবে বেড়েই চলেছে দরিদ্র মানুষের সংখ্যা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাটের চিমটিবিল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

নিহতের নাম সোহাগ মিয়া (২০)। তিনি চিমটিবিল সীমান্ত এলাকার শফিক মিয়ার ছেলে।

নিহতের চাচা আব্দুল কাদির জানান, সকালে সোহাগ সীমান্ত এলাকায় গরু রাখতে গেলে বিএসএফ অতর্কিতভাবে তার ওপর গুলি চালায়। খবর পেয়ে খোঁজাখুঁজি করে সীমান্ত এলাকা থেকে তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, যুবকের মরদেহ হাসপাতালে রয়েছে। নিহেতর সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থানার ভেতর ‘জয় বাংলা’ স্লোগান, আ. লীগ নেতার ৫ স্বজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


থানার ভেতর ‘জয় বাংলা’ স্লোগান, আ. লীগ নেতার ৫ স্বজন আটক

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার পুলিশ স্থানীয় কৃষক লীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে। আদালতে নেওয়ার সময় থানার ভেতরে আসামির স্বজনরা জয় বাংলা স্লোগান দেন।

 

রবিবার (৩০ আগস্ট) দুপুরে টঙ্গী পূর্ব থানায় এই ঘটনা ঘটে। পুলিশ গ্রেপ্তার আসামির পাঁচ স্বজনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে রয়েছেন টঙ্গীর মরকুন এলাকার আতিকুর রহমানের ছেলে মো. মাহদী হাসান (২৬), মৃত আব্দুর রউফের ছেলে হারুনর রশীদ (৩৪), মজিবুর রহমানের মেয়ে জহুরা বেগম (৫৫), মো. কাউছার আলীর মেয়ে শারমিন সুলতানা (৩৭) এবং মৃত শহীদ মিয়ার মেয়ে শাহিদা আক্তার (৩৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, টঙ্গী পূর্ব থানার পুলিশ গত রাতে অভিযান চালিয়ে টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আ. মতিনকে (৪৭) গ্রেপ্তার করে।

 

আজ দুপুরে আদালতে নেওয়ার সময় প্রিজনভ্যানে আসামিকে ওঠানোর সময় আসামির স্বজন ও সমর্থকদের মধ্যে কয়েকজন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা’ স্লোগান দেন। এরপর পুলিশ পাঁচজনকে আটক করে। এই ঘটনার পর টঙ্গী পূর্ব থানার এসআই হাবিবুর রহমান সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছেন। মামলায় আটক পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, দুজন পলাতক এবং ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

 

টঙ্গী পূর্ব থানার ওসি মাকসুদুল আলম কালের কণ্ঠকে জানিয়েছেন, থানার ভেতরে এই ধরনের স্লোগান আইনসিদ্ধ নয়। এই কারণে আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনবিআরে হঠাৎ বড় রদবদল, একযোগে ৩৬ কর্মকর্তাকে বদলি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


এনবিআরে হঠাৎ বড় রদবদল, একযোগে ৩৬ কর্মকর্তাকে বদলি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কর) ক্যাডারের ৩৬ জন অতিরিক্ত কর কমিশনারকে একযোগে বদলি করা হয়েছে। বদলি করা এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

রোববার (২০ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে প্রথম সচিব ওয়াকিল আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি আদেশপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে দীপক কুমার চক্রবর্তীকে কর আপিল অঞ্চল-চট্টগ্রামের আপিলাত রেঞ্জ-১ থেকে চট্টগ্রাম কর আপিল অঞ্চল-০২-এর আপিলাত রেঞ্জ ১-এ বদলি করা হয়েছে। মোহাম্মদ আব্দুল্লাহকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদ থেকে ঢাকা কর অঞ্চল-১১-এর পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।

এর পাশাপাশি মোহাম্মদ শাহাদাত হোসেনকে ঢাকা কর অঞ্চল-২২ এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে ঢাকা কর অঞ্চল-০৪-এর পরিদর্শী রেঞ্জ-১ এ, মোহাম্মদ মঈনুল হাসানকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর অঞ্চল-০১-এর পরিদর্শী রেঞ্জ-১ এ; ইভানা আফরোজ সাঈদকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট থেকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে; মুরাদ আহমেদকে যশোর কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ থেকে ঢাকা কর অঞ্চল-০৩-এর পরিদর্শী রেঞ্জ-১ এ; মো. শহিদুল ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-০৩ এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-০১-এর পরিদর্শী রেঞ্জ-১ এ, মাসুদুল করিম ভূঁইয়াকে ঢাকা কর অঞ্চল-১৮ এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে ঢাকা কর অঞ্চল-০২-এর পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।

এছাড়া হাছিনা আক্তারকে ঢাকা কর অঞ্চল-১৬ এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে, রিগ্যান চন্দ্র দে-কে ঢাকা কর অঞ্চল-০৬ এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে ঢাকা কর অঞ্চল-১৩-এর পরিদর্শী রেঞ্জ-১ এ, ফারজানা নাজনীনকে ঢাকা কর অঞ্চল-০১ এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে ঢাকা কর আপিল অঞ্চল-০১-এর আপিলাত রেঞ্জ-২ এ বদলি করা হয়েছে।

ঢাকা কর অঞ্চল-২২ এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে সুলতানা হাবীবকে একই অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।

কামরুল হাসানকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর অঞ্চল-১৮-এর পরিদর্শী রেঞ্জ-১ এ, শেখ মো. কামরুজ্জামানকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক থেকে ঢাকা কর অঞ্চল-১৬-এর পরিদর্শী রেঞ্জ-১ এ, আরিফুল হককে ঢাকা কর আপিল অঞ্চল-০১ এর আপিলাত রেঞ্জ-২ থেকে এনবিআরের প্রথম সচিব (কর) পদে, তানিয়া সুলতানাকে (চলতি দায়িত্ব) ঢাকা কর আপিল অঞ্চল-০৩ এর আপিলাত রেঞ্জ-২ থেকে ঢাকা কর অঞ্চল-২২ এর পরিদর্শী রেঞ্জ-২ এ, মো. মারুফ উল আবেদীনকে (চলতি দায়িত্ব) ফরিদপুর কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ থেকে ঢাকা কর আপিল অঞ্চল-০৩ এর আপিলাত রেঞ্জ-২ এ, মো. তানভীর মোর্শেদকে (চলতি দায়িত্ব) চট্টগ্রাম কর অঞ্চল-০২ এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে, তাছলিমা ইসলামকে (চলতি দায়িত্ব) চট্টগ্রাম কর অঞ্চল-০২ এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে একই অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।

চট্টগ্রাম কর অঞ্চল-০২ এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে মুহা. রাশেদুল হাসানকে (চলতি দায়িত্ব) একই অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ, মো. সাইফুর রহমান রাসেল (সদ্য চলতি দায়িত্বপ্রাপ্ত) ঢাকা কর অঞ্চল-০১ এর পরিদর্শী রেঞ্জ-০৪ থেকে এনবিআরের আন্তর্জাতিক কর ইউনিটে, মুসতবা ইশতিয়াক আহমদকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের যুগ্ম কর কমিশনার থেকে ঢাকা কর আপিল অঞ্চল-০২ এর আপিলাত রেঞ্জ-১ এ, দীপক কুমার পালকে কর পরিদর্শন পরিদপ্তরের যুগ্ম মহাপরিচালক থেকে ঢাকা কর অঞ্চল-০৬ এর পরিদর্শী রেঞ্জ-২ এ, তরঙ্গ কুমার মন্ডলকে ঢাকা কর অঞ্চল-০৫ এর পরিদর্শী রেঞ্জ-০৩ থেকে নারায়ণগঞ্জ কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ, ফারহানা শেখ কর পরিদর্শন পরিদপ্তরের যুগ্ম মহাপরিচালক থেকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটের অতিরিক্ত কর কমিশনার হিসেবে, অমিত কুমার দাসকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট থেকে এনবিআরের প্রথম সচিব (কর) পদে, মো. ফারজানুল ইসলামকে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের যুগ্ম পরিচালক থেকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে, সোনালী বিশ্বাস (সদ্য চলতি দায়িত্ব প্রাপ্ত) ঢাকা কর অঞ্চল-২৪ এর পরিদর্শী রেঞ্জ-৩ থেকে ঢাকা কর অঞ্চল-০৯ এর পরিদর্শী রেঞ্জ-২ এ, প্রণব সরকারকে ঢাকা কর অঞ্চল-১৭ এর পরিদর্শী রেঞ্জ-৩ থেকে রংপুর কর আপিল অঞ্চলের আপিলাত রেঞ্জ-১। আর মো. আবুল কালাম আজাদ ঢাকা কর অঞ্চল-১৫ এর পরিদর্শী রেঞ্জ-৩ থেকে যশোর কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।

মোহাম্মদ দাউদ হোসেনকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর আপিল অঞ্চল-০৬ এর আপিলাত রেঞ্জ-১ এ, মো. এনামুল কবির কুমিল্লা কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-৩ থেকে ঢাকা বিসিএস (কর) একাডেমির পরিচালক হিসেবে, বাপন চন্দ্র দাসকে নোয়াখালী কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-২ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-০৩ এর পরিদর্শী রেঞ্জ-১ এ, মহিদুল ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-০২ এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-০৪ এর পরিদর্শী রেঞ্জ-১ এ, মো. শফিউল ইসলামকে ঢাকা কর অঞ্চল-০২ এর পরিদর্শী রেঞ্জ-৩ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-০৬ এর পরিদর্শী রেঞ্জ-২ এ এবং এস এম গালিব ফারুক (সদ্য চলতি দায়িত্ব প্রাপ্ত) ময়মনসিংহ কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-৪ থেকে পাবনা কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যেসব কর্মস্থলে কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে, সেখানে আগে থেকে কেউ অতিরিক্ত দায়িত্বে থাকলে তা বাতিল বলে গণ্য হবে। বদলি করা কর্মকর্তারা তাদের আগের দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাহোরে মূল্যস্ফীতির চাপে বিপাকে নিম্নআয়ের মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


লাহোরে মূল্যস্ফীতির চাপে বিপাকে নিম্নআয়ের মানুষ

লাহোরে মূল্যস্ফীতির চাপে নিম্নআয়ের মানুষপাকিস্তানের লাহোরে মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ার ফলে সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ আরও বৃদ্ধি পেয়েছে। খাদ্যপণ্য, বাড়িভাড়া, ইউটিলিটি বিলসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম বেড়ে যাওয়ায় নিম্নআয়ের পরিবারগুলো সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে।

 

স্থানীয় বাসিন্দাদের মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বাড়তে থাকায় অনেক পরিবারের জন্য দিনে দুই বেলা খাবারের ব্যবস্থা করাও কঠিন হয়ে পড়েছে। এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল 

 জানাচ্ছে, আটা, ভোজ্য তেল, ডাল, সবজি ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দাম ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে, দিনমজুর ও নিম্নআয়ের অনেক মানুষের আয় মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে বৃদ্ধি পায়নি।

সবজির দাম বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বাসিন্দারা।

 

তারা বলছেন, আলু ও টমেটোর মতো নিয়মিত ব্যবহৃত সবজিও এখন অনেকের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজার ও পণ্যের ধরনভেদে কিছু কিছু সবজি প্রতি কেজি ১৫০ থেকে ৩০০ পাকিস্তানি রুপি পর্যন্ত বিক্রি হচ্ছে।

সরকারের প্রতি নিম্নআয়ের পরিবারগুলোর দুর্দশার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান এক বাসিন্দা। তিনি বলেন, খাদ্যপণ্য, বাড়িভাড়া ও ইউটিলিটি বিলের ব্যয় বেড়ে যাওয়ায় সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

 

সীমিত আয়ের পরিবারগুলোকে খাবার, ভাড়া, ওষুধ ও অন্যান্য জরুরি খরচের মধ্যে কোনো একটি বেছে নিতে হচ্ছে।

অবসরপ্রাপ্ত শিক্ষক মনসুর আলী বলেন, স্বল্প পেনশনে মানুষের পক্ষে বাস্তবিক অর্থেই সংসারের সব খরচ চালানো সম্ভব হচ্ছে না। বিশেষ করে যাদের সন্তান, চিকিৎসা ব্যয় ও অন্যান্য আর্থিক দায়িত্ব রয়েছে, তাদের পরিস্থিতি আরও কঠিন।

এলপিজির দাম নিয়েও সরকারের সমালোচনা করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, সরকারি নির্ধারিত দামের তুলনায় কিছু কিছু বাজারে অনেক বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে।

 

ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ এবং সরকারি মূল্যনির্ধারণ কার্যকর করার দায়িত্ব কে পালন করবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

রিকশাচালক উসমান আলী বলেন, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় তার জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংসারের মৌলিক প্রয়োজন মেটানোর পর আয় থেকে সঞ্চয়ের জন্য কিছুই অবশিষ্ট থাকছে না।

এ ছাড়া পেট্রলের দাম কমলেও বাজারে খাদ্য ও অন্যান্য পণ্যের দাম কমেনি বলেও অভিযোগ করেছেন বাসিন্দারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%