১১:০০ এম
ইরানের পার্লামেন্টের স্পিকার এবং প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, ‘একতরফা চুক্তির যুগ শেষ হয়ে গেছে এবং প্রতিশ্রুতি ভঙ্গের মূল্য দিতে হবে।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি লেখেন, ‘আমরা আগেই বলেছিলাম—প্রতিশ্রুতি রক্ষা করুন, নইলে এর মূল্য দিতে হবে।
বাস্তবতা এখন দরজায় কড়া নাড়ছে।’
আরও পড়ুন: ট্রাম্পের ভরাডুবিতে ২০২৮ সালের নির্বাচনের হিসাব–নিকাশ বদলেছে
গালিবাফের পোস্টের সঙ্গে একটি ছবি যুক্ত ছিল, যেখানে সমঝোতা স্মারকের (এমওইউ) ৫ নম্বর অনুচ্ছেদটি উল্লেখ ছিল।
ওই অনুচ্ছেদে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে।
সেখানে ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে—এই অংশটি বিশেষভাবে হাইলাইট করা হয়েছে।
তৃতীয় দফার ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না: ইরান
এদিকে ইরানে তৃতীয় দফার হামলা শুরু হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করছে, হরমুজ প্রণালির কাছে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হামলা চালিয়েছে।
এরপর তারা রবিবার দেশটির বিভিন্ন স্থানে এই হামলা শুরু করে।
হামলায় ইরানের দক্ষিণাঞ্চলের আসালুয়েহ এবং বন্দর-ই-দায়ের এলাকার বাসিন্দারা কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।
আরও পড়ুন: গাজী নজরুল ও আমির হামজার ঘটনায় জামায়াত গুম হয়ে গেছে: রাশেদ খান
বুশেহর প্রদেশের বন্দর-ই-দায়েরে পাঁচটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আর আসালুয়েহে চারটি বিস্ফোরণ হয়েছে।
কুয়েত-বাহরাইন-জর্ডানে একাধিক হামলা ইরানের
এ ছাড়াও বন্দরনগরী আব্বাস এবং সিরিকে তিনটি করে বিস্ফোরণ ঘটেছে।
আরও পড়ুন: জাতীয় বিপ্লবের চেতনা ও আজকের সংকট নিয়ে আলোচনা
আর বন্দরনগরী চাবাহারে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সম্প্রচারমাধ্যমটি আরো জানিয়েছে,
দক্ষিণের হরমুজগান প্রদেশের বন্দরনগরী জাসকে ১০টির বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের কেশম দ্বীপে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা
কুয়েত, বাহরাইন, কাতার এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে একাধিক দফায় ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সেখানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও এক বিবৃতিতে জানিয়েছেন সংস্থাটি।

আরও পড়ুন: ৭ নভেম্বর: জিয়াউর রহমানের নেতৃত্বে একদলীয় শাসন থেকে মুক্তির দিন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন