ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান


প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, একটি সরকারের জন্য ৬ মাস কোনো দীর্ঘ সময় নয়। এই স্বল্পতম ৬ মাসের ভিতরে জনাব তারেক রহমান নির্বাচনী যেসব ওয়াদা করেছিলেন, সেই ওয়াদাগুলো একটি একটি করে পূরণ করছেন। আপনারা দেখেছেন, পলাশে দীর্ঘ ১৭ বছর জনগণের কল্যাণে যা করা হয়নি, আমরা আজকে মাত্র ৬ মাসের ব্যবধানে তার চেয়ে অনেক বেশি কাজ করতে পেরেছি। দুস্থ-দরিদ্র মানুষ থেকে শুরু করে এ দেশের রাস্তাঘাট, মসজিদ-মাদরাসার উন্নয়ন করেছি।

বুধবার সন্ধ্যায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মঈন খান বলেন, আজকে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশে যে কাজগুলো করে যাচ্ছেন, সেগুলো কিন্তু তিনি ইসলামের আদর্শকে ধারণ করেই করছেন। এই যে কৃষক কার্ড বলছি, ফ্যামিলি কার্ড বলছি, যার মাধ্যমে এ দেশের দরিদ্র মানুষের কিছু সহায়তা দেওয়ার জন্য, এই যে নতুন কিছু ধ্যান-ধারণার সৃষ্টি এবং প্রচলন প্রধানমন্ত্রী তারেক রহমান করেছে বাংলাদেশে, সেটা কিন্তু রাসুলে করিমের শিক্ষা থেকে এসেছে। কাজেই আমরা আজকে তারেক রহমানের নেতৃত্বে সঠিক পথে হাঁটছি।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিলটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. আব্দুল মঈন খানের সহধর্মিণী ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বিএনপি নেতা ফেরদৌস আহমেদ খোকন, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার প্রমুখ।

এর আগে দুপুরে চরনগরদীতে নিজ বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে পিতা সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আবদুল মোমেন খান ও মাতা খোরশেদা বানুর কবর জিয়ারত করেন ড. আব্দুল মঈন খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়ানগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


জিয়ানগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল

পিরোজপুরের জিয়ানগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে যথাযোগ্য মর্যাদায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অ: দ:) মো. ওলিউর রহমান রুবেল। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পবিত্র জীবন, কর্ম, চরিত্র, মানবিকতা, ন্যায়নীতি, শান্তি ও সম্প্রীতির আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা উল্লেখ করেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ও শিক্ষা মানবতার মুক্তি, শান্তি, ন্যায়বিচার ও কল্যাণের পথ দেখায়। বক্তারা আরও বলেন, ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা একাডেমি সুপারভাইজার অশোক রায়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনায় বক্তারা আরো বলেন, মহানবী (সা.) মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সাম্য, সহমর্মিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ ধারণ করে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।

আলোচনা সভা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মতের শান্তি ও কল্যাণ, দেশ ও জাতির সমৃদ্ধি, মানুষের সুখ-শান্তি এবং বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও নিরাপত্তা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আন্তরিকতা ও যথাযোগ্য মর্যাদায় আয়োজিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষক আরিফুলের হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


শিক্ষক আরিফুলের হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: ত্রাণমন্ত্রী

লালমনিরহাটে মাদক ও ক্যাসিনোর প্রতিবাদ করে হামলার শিকার চিকিৎসাধীন অবস্থায় নিহত কলেজ শিক্ষক আরিফুল ইসলামের বাড়িতে এসে নগদ অর্থ সহোযোগীতা করে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে আদিতমারি উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া এলাকার নিহত শিক্ষক আরিফুলের বাড়িতে এসে একথা বলেন তিনি। আরিফুল লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।

এ সময় মন্ত্রী বলেন, যারা সামান্য ঘটনাকে বিশাল আকার তৈরি করছে, তারা সমাজের শত্রু, দেশের শত্রু। আমাদের সরকার কোনোভাবে কাউকে ছাড় দেবে না। এতে যে গোষ্ঠীরই হোক, যে রাজনৈতিক মতাদর্শেরই হোক, যে প্রভাবশালী ব্যক্তিই হোক—তাকে গ্রেপ্তার করে শাস্তিমূলক ব্যবস্থার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, কিছুদিন আগে এই ছোট্ট আরেকটি ঘটনা ঘটেছিল—ছোট্ট একটি মেয়ে, নন্দিনী তাকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ছয় কার্যদিবসে এই বিচারকার্য সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। অল্প সময়ের ভেতরে এই তদন্ত কাজ শেষ করে দ্রুত সময়ের মধ্যে চার্জশিট প্রদান করা হবে এবং বিচারকার্যের মাধ্যমে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুরে জামাতের আয়োজনে ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


মাধবপুরে জামাতের আয়োজনে ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস

 

হবিগঞ্জের মাধবপুরে যথাযথ ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও ব্যাপক ধর্মীয় উদ্দীপনার মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এবং বর্ণাঢ্য জশনে জুলুস পালন করা হয়েছে। বুধবার, মাধবপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী খান্দুরা পাক দরবার শরীফের পীরজাদা আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব এবং পীরজাদা আলহাজ সৈয়দ শরিফুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত জশনে জুলুস ও আলোচনা সভায় বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। এ অনুষ্ঠানে মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল রানা উপস্থিত ছিলেন।

সকাল থেকে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, আলোচনা সভা, দোয়া এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে, বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে জশনে জুলুসে যোগ দেন আলেম-ওলামা, পীর-মাশায়েখ, ইমাম-মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জশনে জুলুসটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময়, দরুদ শরিফ পাঠ ও ইসলামী স্লোগানে মুখর হয়ে ওঠে মাধবপুরের বিভিন্ন সড়ক ও জনপদ। সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত এ জুলুস ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত ও শান্তির দূত। তাঁর জীবনাদর্শে ন্যায়বিচার, সাম্য, ভ্রাতৃত্ব, সহনশীলতা ও মানবতার শিক্ষা নিহিত রয়েছে। সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করতে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, ঈদে মিলাদুন্নবীর শিক্ষা শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মহানবী (সা.)-এর সুন্নাহ ও আদর্শকে ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে বাস্তবায়ন করতে হবে। তরুণ প্রজন্মকে মহানবী (সা.)-এর জীবন ও চরিত্র সম্পর্কে জানার এবং তাঁর আদর্শ অনুসরণ করে জীবন গড়ার আহ্বান জানান তারা। দিনব্যাপী কর্মসূচিকে কেন্দ্র করে মাধবপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ব্যাপক মুসল্লির অংশগ্রহণে বর্ণাঢ্য জশনে জুলুসের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩


রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নারীসহ মাদক কারবারী, ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য মামলার আসামিসহ মোট ২৩ জনকে গ্রেফতার করেছে বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ১৪ জন এবং অন্যান্য মামলায় ৩ জন রয়েছে।
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান,মঙ্গলবার রাতে কাটাখালী থানার রনহাট পশ্চিমপাড়া থেকে ৩৫ পিস ট্যাপেন্টাডল ও মাদক বিক্রির ৯ হাজার ২০০ টাকা সহ বাবলু তালুকদার (৪৯) ও তার স্ত্রী কুলসুম বেগমকে (৪০) গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। একই দিন উপশহর থেকে ৮ পিস ট্যাপেন্টাডলসহ বিশাল ওরফে বিপ্লবকে (২৫) গ্রেফতার করা হয়।
রাজপাড়া থানা পুলিশ বসুয়া উত্তরপাড়া থেকে ২৪ পিস ট্যাপেন্টাডল সহ রাসেল শেখকে (২৯) এবং প্যারামেডিকেল রোড থেকে ১১৫০ টাকা ও ১১ ট্যাপেন্টাডলসহ আতিকুল ইসলাম (৩০) ও আলিফ হোসেন রবিনকে (৩৪) গ্রেফতার করে। ৮ পিস ইয়াবাসহ দাশপুকুর থেকে মোমিনুল ইসলাম ওরফে হৃদয়কে (২৭) গ্রেফতার করা হয়।
এ ছাড়া কাটাখালী থেকে জিয়ারুল ইসলামকে ২০ পিস, দামকুড়া থেকে আসিরুল ইসলাম জয়কে ২০ পিস, বেলপুকুর থেকে তরিকুল ইসলামকে ১০ পিস এবং পবা থেকে শ্যামলকে ২ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, কাশিয়াডাঙ্গা থানা পুলিশ হড়গ্রাম রাণীদিঘীর কোর্ট স্টেশন মোড় থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল ও একটি মোবাইল ফোন সহ শহিদুল ইসলাম লাল্টু (৪২) ও হারুনকে (৩৬) গ্রেফতার করে।
মতিহার থানা এলাকায় শাকিল আলী (২৮) পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ২০ গ্রাম গাঁজা, ৮৯০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%