ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ, আইনশৃঙ্খলা ও শিল্পাঞ্চল সামলানোর চ্যালেঞ্জ


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ, আইনশৃঙ্খলা ও শিল্পাঞ্চল সামলানোর চ্যালেঞ্জ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডিআইজি মো. আশিক সাঈদ (পিপিএম)।

শনিবার (৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের মাধ্যমে শিল্পাঞ্চল ও শ্রমিক অধ্যুষিত গাজীপুর মহানগর পুলিশের নেতৃত্বে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে।

দায়িত্ব গ্রহণের সময় জিএমপি সদর দপ্তরে নবাগত কমিশনারকে পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এরপর জিএমপির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানানো হয়।

আরও পড়ুন: ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে আট ডাকাত সদস্য গ্রেপ্তার

দায়িত্ব গ্রহণের পর তিনি মহানগর পুলিশের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এই সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম জোরদারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এর আগে মো. আশিক সাঈদ রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর স্থলাভিষিক্ত হয়ে জিএমপির কমিশনারের দায়িত্ব পালন করে আসা মো. ইসরাইল হাওলাদার পদোন্নতি পেয়ে শিল্পাঞ্চল পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

শিল্পকারখানা, শ্রমিক ও বিপুল জনসংখ্যার নগরী গাজীপুরে নতুন কমিশনারের সামনে রয়েছে বহুমুখী চ্যালেঞ্জ। সাম্প্রতিক সময়ে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ, কারখানাকেন্দ্রিক উত্তেজনা, অপরাধ, মাদক ও ছিনতাইয়ের ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মহাসড়ক ও নগরের অভ্যন্তরীণ সড়কের যানজট এবং শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করার চ্যালেঞ্জ।

বিশেষ করে শ্রমিক অসন্তোষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ, শ্রমিক ও মালিকপক্ষের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধী চক্রের তৎপরতা দমন এবং শিল্পকারখানায় স্বাভাবিক উৎপাদন পরিবেশ বজায় রাখতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নগরবাসীর নিরাপত্তা, থানায় হয়রানিমুক্ত পুলিশি সেবা এবং অপরাধ দমনে দৃশ্যমান অগ্রগতির প্রত্যাশা করছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন: মোংলার পশুর নদীতে নিখোঁজ বাল্কহেড-কার্গোর নিরাপত্তাকর্মী সাবিত খান

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারসহ জিএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণকে ঘিরে গাজীপুর মহানগরবাসীর প্রত্যাশা, অপরাধ দমন, শিল্পাঞ্চলের নিরাপত্তা, যানজট নিরসন ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া। এখন দেখার বিষয়, নতুন নেতৃত্বে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জিএমপি কতটা দৃশ্যমান অগ্রগতি আনতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছেন শিক্ষার্থীরা এবং উপস্থিত লোকজন। আটককৃতদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন ককটেল বিস্ফোরণের বিষয়ে মন্তব্য করে বলেন, "সংঘবদ্ধভাবে আট থেকে নয়টি ককটেল ফোটানো হয়েছে।" ক্যাম্পাসের টিএসসি, নীলক্ষেত, সিনেট ভবনের গেট, বাংলাদেশ কুয়েত–মৈত্রী হল এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের মাঝখানের রাস্তায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা সোয়া ছয়টা থেকে পৌনে সাতটার মধ্যে এসব ককটেল বিস্ফোরিত হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, সন্ধ্যার সময় টিএসসি এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানোর পর দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। মেট্রোরেল-সংলগ্ন এলাকা দিয়ে পালানোর সময় তাদের আটক করা হয়। এ সময় উপস্থিত লোকজন তাদের মারধর করেন। পরে এই ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন- রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) এবং নাজমুস সাদ (৩৩)। রেজাউলের বাড়ি নাটোর জেলায়, সোহেলের বাড়ি রাজশাহীতে এবং নাজমুস সাদের বাড়ি গোপালগঞ্জে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রদ্রোহীতায় জড়িতদের তালিকা প্রস্তুত হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


রাষ্ট্রদ্রোহীতায় জড়িতদের তালিকা প্রস্তুত হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান জানিয়েছেন, রাষ্ট্রদ্রোহীতায় জড়িতদের একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। তিনি মন্তব্য করেছেন, শ্রমিক আন্দোলনের নামে প্রকৃত শ্রমিকদের বিরুদ্ধে যারা পালিয়েছে, তাদের লোকজন গার্মেন্টস খাতকে ধংস করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি উল্লেখ করেছেন, "কিন্তু কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, জনগণকে নিয়ে মোকাবেলা করা হবে। কেউ ক্ষমা পাবেন না।"

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলের সমালোচনা করে আযম খান বলেন, "আপনারা সহযোগিতা করুন। অযথা বিরোধিতা করবেন না। যদি অযথা বিরোধিতা করেন, অপ্রয়োজনে লং মার্চ-বিক্ষোভ করেন এবং অপ্রয়োজনে সরকারকে আজেবাজে কথা বলেন, তাহলে উসকানি পাবে ওই ফ্যাসিবাদ। আপনারা কি ফ্যাসিবাদকে উসকানি দিচ্ছেন, আপনাদের তাহলে ভালো হবে না। আসুন জাতীয় ঐক্য গড়ে তুলি দেশটাকে গড়ে তুলি।"

তিনি আরও বলেন, "যদি গঠনমূলক ভূমিকা পালন করেন, তাহলে আগামীতেও ভোট পাবেন। মনে রাখবেন, আগামী নির্বাচনও হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আর দিনের ভোট রাতে হবে না, সিল মারার নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। বিরোধী দল যদি গঠনমূলক ভূমিকা পালন না করেন, তাহলে আগামী নির্বাচনে আরো অনেক কম সিট পাবেন।"

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল করিম অটল প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেলানিয়া ট্রাম্পের ৭২ লাখ ডলারের বৃত্তি তহবিল শিক্ষার্থীদের জন্য সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


মেলানিয়া ট্রাম্পের ৭২ লাখ ডলারের বৃত্তি তহবিল শিক্ষার্থীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ফস্টার কেয়ার বা পালক পরিচর্যায় বেড়ে ওঠা শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তার জন্য ৭২ লাখ ডলারের বৃত্তি তহবিলের ঘোষণা করেছেন। ‘ফস্টারিং দ্য ফিউচারের’ আওতায় এই তহবিলের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ও শিক্ষাসংশ্লিষ্ট অন্যান্য ব্যয় মেটাতে সক্ষম হবেন।

এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লুইজিয়ানা স্টেট ও আলাবামার মধ্যকার ফুটবল ম্যাচের পূর্বে মেলানিয়া এই তহবিলের ঘোষণা দেন। এ সময় স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। স্টেডিয়ামের বড় পর্দায় তাকে লুইজিয়ানা ন্যাশনাল গার্ডের সদস্যদের সঙ্গে একটি বিশেষ বক্সে দাঁড়িয়ে হাত নাড়তে দেখা যায়।

ম্যাচ শুরুর আগে আয়োজিত অনুষ্ঠানে মেলানিয়া বলেন, এই অর্জন পালক পরিচর্যায় বেড়ে ওঠা তরুণদের স্থিতিশীলতার ভিত্তি, শক্তিশালী শিক্ষাগত ভিত এবং সুন্দর জীবন গড়ে তোলার সুযোগ প্রদান করবে।

তিনি এই কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে বলেন, মানসম্মত শিক্ষার সুযোগ তরুণদের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। তার ভাষায়, ‘একটি ভালো শিক্ষা শুধু কর্মজীবনের প্রস্তুতিই দেয় না, বরং এমন কিছু দেয়, যা কেউ কখনো কেড়ে নিতে পারে না। একজন তরুণকে বিশ্বমানের শিক্ষার চেয়ে শক্তিশালী উপহার আর কিছুই দেওয়া সম্ভব নয়।’

‘বি বেস্ট’ উদ্যোগের আওতায় পরিচালিত ‘ফস্টারিং দ্য ফিউচারের’ কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করছেন মেলানিয়া। এর লক্ষ্য হলো, পালক পরিচর্যা ব্যবস্থায় বেড়ে ওঠা শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ তৈরি করা।

বর্তমানে ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া, ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা, ইউনিভার্সিটি অব টেক্সাসসহ ২০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে এ কর্মসূচির অংশীদারি রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব সোমবার উপস্থাপন করবে শ্রমিকপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব সোমবার উপস্থাপন করবে শ্রমিকপক্ষ

গার্মেন্টস শিল্পে কর্মরত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ করতে নিম্নতম মজুরি বোর্ড দ্বিতীয়বারের মতো সভায় বসতে যাচ্ছে। সভাটি সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় ঢাকার বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এই সভায় শ্রমিকপক্ষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে প্রস্তাব উপস্থাপন করবে। তবে মালিকপক্ষ এখনও নিজেদের প্রস্তাব চূড়ান্ত করতে পারেনি, এ বিষয়ে তারা কাজ করছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সর্বশেষ সভায় উভয় পক্ষকে নতুন মজুরি কাঠামোর প্রস্তাব জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছিল মজুরি বোর্ডের পক্ষ থেকে। ওই সভায় শ্রমিক এবং মালিক— উভয় পক্ষই পরবর্তী সভায় নিজেদের প্রস্তাব উপস্থাপনের বিষয়ে সম্মত হয়েছিল।

সেই অনুযায়ী, সোমবারের সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব তুলে ধরবে। অন্যদিকে, মালিকপক্ষের প্রস্তাব এখনও চূড়ান্ত না হওয়ায় সভায় তাদের অবস্থান কেমন হবে, সেদিকে সংশ্লিষ্টদের নজর রয়েছে।

ন্যূনতম মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, আগামীকালের সভায় উপস্থাপনের জন্য তারা এখনও ন্যূনতম মজুরির প্রস্তাব চূড়ান্ত করার কাজ করছেন। বিভিন্ন শ্রমিক সংগঠন ইতোমধ্যে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাবগুলোর ভিত্তিতে তারা একটি যৌক্তিক ও বাস্তবসম্মত প্রস্তাব তৈরি করে মজুরি বোর্ডে উপস্থাপন করবেন।

তিনি আরও বলেন, প্রস্তাবিত ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা, যা শ্রমিকদের বর্তমান দাবি; অথবা এর চেয়েও বেশি হতে পারে। বিভিন্ন শ্রমিক সংগঠনের সুপারিশ এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও পোশাকশিল্পের বর্তমান অবস্থা পর্যালোচনা করে মজুরির চূড়ান্ত পরিমাণ নির্ধারণ করা হবে।

মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন বলেন, বিভিন্ন শিল্পাঞ্চলে রোববার ৪০টি কারখানা বন্ধ থাকায় চলমান অস্থিরতা নিয়ে তারা এখনও উদ্বিগ্ন। তবে তারা সভায় রয়েছেন এবং মজুরি বোর্ডের দ্বিতীয় সভার প্রস্তুতি নিচ্ছেন। আলোচনার পর তাদের প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেটি সোমবার জমা দেওয়া হতে পারে, আবার নাও হতে পারে।

উল্লেখ্য, সভায় দুটি বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, গার্মেন্টস শিল্পের শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের প্রতিনিধিদের পৃথকভাবে মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল এবং গার্মেন্টস শিল্পে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%