ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় বেলজিয়ান তরুণ উইঙ্গার


পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় বেলজিয়ান তরুণ উইঙ্গার

বার্সেলোনা স্প্যানিশ ক্লাবটি বেলজিয়ামের উদীয়মান উইঙ্গার জেসে বিসিউকে পাঁচ বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে। এটি হচ্ছে ভবিষ্যতের দল গঠনের পরিকল্পনার অংশ হিসেবে। এই ১৮ বছর বয়সী ফুটবলারকে ব্রুগ থেকে ৮.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে নিয়েছে কাতালানরা। নতুন চুক্তি অনুযায়ী, তিনি ২০৩১ সালের জুন মাস পর্যন্ত বার্সেলোনার সঙ্গে থাকবেন।

বার্সেলোনার সদর দপ্তরে ক্লাবের সভাপতি হুয়ান লাপোর্তার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন করা হয়। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, হৃদরোগজনিত জটিলতা থেকে সুস্থ হওয়ার পর এটি ছিল লাপোর্তার প্রথম প্রকাশ্য অনুষ্ঠান। অসুস্থতার কারণে তিনি সম্প্রতি দলের ইংল্যান্ড সফরে যোগ দিতে পারেননি।

আনুষ্ঠানিক চুক্তির আগেই বিসিউ বার্সেলোনার মূল দলের সঙ্গে অনুশীলন শুরু করেন। ইংল্যান্ডের সেন্ট জর্জস পার্কে অনুষ্ঠিত প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্পে জার্মান কোচ হান্সি ফ্লিকের অধীনে অনুশীলনের সুযোগ পান তিনি। এতে নতুন মৌসুম শুরুর আগে তরুণ এই উইঙ্গারের পারফরম্যান্স ও সামর্থ্য কাছে থেকে মূল্যায়ন করার সুযোগ পেয়েছে কোচিং স্টাফ।

আরও পড়ুন: নরসিংদীতে কালীবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে বিস্ফোরণে ৫ জন দগ্ধ

বিসিউ ইতোমধ্যে নিজের নিবেদন ও পারফরম্যান্স দিয়ে সতীর্থ ও কোচিং স্টাফের নজর কাড়তে সক্ষম হয়েছেন। তিনি জানান, হান্সি ফ্লিকের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে এবং আক্রমণভাগের যেকোনো পজিশনে সুযোগ পেলে দলের জন্য নিজের সর্বোচ্চটা দিতে প্রস্তুত তিনি।

প্রাথমিকভাবে তাঁকে বার্সেলোনার রিজার্ভ দল বার্সেলোনা আতলেতিক -এ নিবন্ধন করা হলেও, পুরো মৌসুমজুড়েই তাঁকে নিয়মিত মূল দলের অনুশীলনে রাখা হবে। করোনা অতিরিক্ত গতি, ড্রিবলিং দক্ষতা এবং আক্রমণভাগের একাধিক পজিশনে খেলার সামর্থ্যের কারণে ক্লাবটি মনে করছে, ভবিষ্যতে ফ্লিকের মূল দলে গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠতে পারেন তিনি।

বর্তমানে বার্সেলোনা ইংল্যান্ড সফর শেষে দুই দিনের বিরতিতে রয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন মৌসুমের প্রস্তুতিতে সতীর্থদের সঙ্গে আবারো অনুশীলনে যোগ দেবেন এই বেলজিয়ান তরুণ উইঙ্গার।

আরও পড়ুন: ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘যমজ শিশু’ বলে কটাক্ষ ইরানের জেনারেলের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪১ এম


জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিটের চেয়ারম্যান মো. মোস্তাক মিয়া, যিনি কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক।

মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিটের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিটের সাধারণ সম্পাদক জামিল আহমেদ খন্দকার।

মোস্তাক মিয়া বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, জাতি তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এর ফলে, তাদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় মানবতার সেবায় কাজ করে আসছে। মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানো এবং মানবিক কার্যক্রম অব্যাহত রাখাই রেড ক্রিসেন্টের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিটের সদস্য দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহাজাদা এমরান।

ইউনিটের সহকারী পরিচালক সাজিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জামাল খন্দকার, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার মোর্শেদ, যুব রেড ক্রিসেন্টের সভাপতি সজিব হোসেনসহ রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিট প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৩ এম


আজ জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে আজ (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, উদ্বোধনের দিন জাদুঘরটি শুধুমাত্র বিশেষ অতিথি এবং জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ৬ আগস্ট (বৃহস্পতিবার) থেকে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরের বিভিন্ন গ্যালারি, সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক ঘুরে দেখবেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা ও আত্মত্যাগের স্মৃতিচারণ করবেন জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা।

এছাড়া অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ও বিজয়ের ইতিহাস নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জাদুঘর পরিদর্শনের জন্য অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা থাকবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৫ এম


আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা

দেশের বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বোচ্চ মানের ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করেছে। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গয়নার দাম এখন ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার দাম বৃদ্ধির ফলস্বরূপ এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী কোনো ঘোষণা না আসা পর্যন্ত দেশের সকল জুয়েলারি দোকানে এটি বহাল থাকবে।

বর্তমানে (৫ আগস্ট) কার্যকর থাকা দাম অনুযায়ী, ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায় বিক্রি হয়েছিল। এছাড়া ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যালারিতে বসেই নিজের মালিকানাধীন ক্লাবের হার দেখলেন রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৮ এম


গ্যালারিতে বসেই নিজের মালিকানাধীন ক্লাবের হার দেখলেন রোনালদো

ক্রীড়াঙ্গনে প্রীতি ম্যাচ নিয়ে হয়তো ক্রিস্টিয়ানো রোনালদো কিছুটা দোটানায় ছিলেন। তিনি ঠিক কাকে সমর্থন দেবেন? যে ক্লাবে তিনি খেলছেন সেটিকে, না কি নিজের মালিকানাধীন ক্লাব আলমেরিয়াকে।

দুটি ক্লাবই কিন্তু তার নিজস্ব।

গতকাল রোনালদো এমন কষ্টকর পরিস্থিতিতে পড়েছিলেন। আল আসরের বিপক্ষে অনুষ্ঠিত প্রীতি ম্যাচ ছিল তার মালিকানাধীন ক্লাব আলমেরিয়ার। আর সেখানে ২-০ গোলে জয় পেয়েছে বর্তমানে স্পেনের দ্বিতীয় ডিভিশনে খেলা ক্লাবটি।

আলমেরিয়া নিজেদের ইতিহাসে মোট ৮ বার লা লিগায় খেলেছে এবং সিআর সেভেন স্পোর্টস ইনভেস্টমেন্টসের ২৫ শতাংশ মালিকানা রয়েছে তাদের। বাকি ৭৫ শতাংশ মালিকানা রয়েছে সৌদি মেডিয়া কোম্পানির (এসএমসি গ্রুপের)।

রোনালদোকে অবশ্য মাঠে গিয়ে পরাজয়ের স্বাদ নিতে হয়নি। কারণ তিনি প্রীতি ম্যাচের স্কোয়াডে ছিলেন না।

তবে গ্যালারিতে বসে তিনি তার মালিকানাধীন ক্লাবের কাছে পরাজয়ের চিত্র দেখেছেন। ম্যাচ শুরুর আগে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করতে দেখা গেছে তাকে। কিন্তু ৫ বারের ব্যালন ডি’অর জয়ীর সঙ্গে অনেক তারকাই সেই প্রীতি ম্যাচটিতে ছিলেন না।

প্রথমার্ধ গোলশূন্য ড্রতে শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে এগিয়ে যায় আলমেরিয়া। গোলটি করেন দাইজিরো চিরিনো। এরপর ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে তারা। পেনাল্টি থেকে ৬১ মিনিটে গোলটি করেন আদ্রিয়ান এমবারবা। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর সাদিও মানে এবং জোয়াও ফিলিক্সদের মাঠে নামলেও আল নাসর হার থেকে বাঁচতে পারেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%