০৬:৪৪ এম
‘যাদের কমিশনার-মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না, তারাই জুলাই বিক্রি করে উপদেষ্টা হয়েছিল’ এসব কথা বলেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান এবং সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীতে বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এই মন্তব্য করেন।
বিরোধী দলকে সমালোচনা করে আন্দালিব রহমান পার্থ বলেন, ‘উনারাদের তো জুলাই বিক্রি করতে হবে। কারণ জুলাই ছাড়া আমরা এখানে যারা আছি, আমাদের সবাইকে চেনা যায়। কিন্তু জুলাই ছাড়া তো তাদের কোনো পরিচয় নেই। এখানে যারা আছেন, তাদের কোনো না কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে। কিন্তু জুলাই ছাড়া তো তাদেরকে বাংলাদেশে কেউ চেনে না।’
আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ
তিনি আরও বলেন, ‘ক্রিকেট খেলার একটি উদাহরণ আমি পার্লামেন্টে উল্লেখ করেছিলাম যে ছয় বলে হয়তো ১২ রান তারা করেছে, কিন্তু বাকি ৩০০ রান তো আমরা করেছি। সুতরাং জুলাই বিষয়টি তারা বিক্রি করবে। তারা এই আন্দোলনকে ছোট করে দেখানোর জন্য জুলাই বিক্রি করে।’
আওয়ামী লীগের কথা সামনে রেখে তিনি উল্লেখ করেন, ‘জামায়াত ইসলামি বা অন্যদের কথা বলতে বলতে আমরা যেন আসল ভিলেনকে ভুলে না যাই- সেই ভিলেন হলো, যারা বাংলাদেশের সিস্টেমকে করাপ্টেড করেছে, যারা ১৭ বছর আমাদের ঘুমাতে দেয়নি এবং যাদের অত্যাচারের ফলস্বরূপ জুলাই এসেছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন