প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী দুই দিনের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হতে পারে। তিনি বলেছেন, এ বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা চলমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বেসেন্ট বলেন, "আমার মনে হয় আজ বা কালকের মধ্যে প্রণালিটি খুলে দেওয়া এবং এই সংঘাতকে আরো স্বাভাবিক অবস্থানের দিকে নিয়ে যাওয়ার মতো একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ রয়েছে।"
চুক্তির অধীনে তেহরানকে কোনো টোল আদায়ের অনুমতি দেওয়া হবে কি না, এমন প্রশ্নে তিনি জানান, "এই চুক্তি প্রণালিতে অবাধ চলাচলের অনুমতি দেবে।" তিনি বলেন, "এটি অবাধ চলাচলের সুযোগ তৈরি করবে।" গত কয়েক দিনে সেখানে পরিস্থিতি কিছুটা ঝুঁকিপূর্ণ থাকলেও তিনি উল্লেখ করেন যে, "আমরা এখনই বেশ কিছু জাহাজ বের হতে দেখছি।"
হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি হলে জ্বালানি তেলের দামের ওপর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ প্রকাশ করেন মার্কিন অর্থমন্ত্রী। তিনি জানান, "সেখানে শত শত জাহাজ বের হওয়ার অপেক্ষায় রয়েছে।"
সিএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, "পরিস্থিতি এখনো কিছুটা অনিশ্চিত হলেও বর্তমানে বেশ কিছু জাহাজ বেরিয়ে আসছে। তাই আমি আশা করি জ্বালানি পণ্যের মূল্য আবার কমে স্বাভাবিক হবে, যা পুরো বিশ্বের জন্যই হবে ভালো।"
অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে আরো বেশি জাহাজ চলাচলের লক্ষ্যে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হলেও কোনো চূড়ান্ত চুক্তি এখনো হয়নি।
রুবিও পররাষ্ট্র দপ্তরে সাংবাদিকদের বলেন, "ওই আলোচনাগুলোতে অগ্রগতি হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। আমরা আশা করছি খুব দ্রুতই তা সম্পন্ন হবে।"
সূত্র: আল জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন