ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

নন্দীগ্রাম কল্যাননগর হিন্দুপাড়ায় দেড় মাসে ৩১টি খড়ের পালায় দূর্বৃত্তের আগুন' সংকটে গো খাদ্য


নন্দীগ্রাম কল্যাননগর হিন্দুপাড়ায় দেড় মাসে ৩১টি খড়ের পালায় দূর্বৃত্তের আগুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের অন্তর্গত কল্যান নগর গ্রামের হিন্দু পাড়া এলাকায় গত দেড় মাসের মধ্যে দূর্বৃত্তরা ৩১টি খড়ের পালায় আগুন দিয়েছে। এই আগুনে কিছু খড়ের পালা সম্পূর্ণরূপে পুরে ছাই হয়ে গেছে, আবার কিছু খড়ের পালা আংশিকভাবে বাঁচানো গেলেও সেগুলো গরুর খাওয়ার উপযোগী নয়। ফলে গো-খাদ্যের চরম সংকটে পড়েছে পরিবারগুলো।

যার পর শনিবার (১ আগস্ট) দিবাগত রাত ৩ থেকে ৪ টার মাঝে কল্যান নগর হিন্দু পাড়া এলাকার আনন্দ চন্দ্র মহন্ত, রতন চন্দ্র এবং অমল চন্দ্রের তিনটি খড়ের পালায় দূর্বৃত্তরা আগুন দিয়েছে এমন ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে জানা যায় যে, গত দেড় মাসে ৩১টি খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

প্রাপ্ত তথ্যে উল্লেখ করা হয়েছে, সামনে চলমান ঘটনায় কল্যানগর হিন্দু পাড়া এলাকার বাসিন্দা শ্রী সুবল চন্দ্রের ২টি, নরেশ চন্দ্রের ৩টি, নিখিল চন্দ্রের ২টি, অর্জুন চন্দ্র প্রাং- এর ২টি, শুনিল চন্দ্রের ২টি, স্বপন চন্দ্রের ১টি, সুমল চন্দ্রের ২টি, বিশু চন্দ্রের ১টি, ভোলা দাসের ২টি, বল্লোপ চন্দ্রের ১টি, নিবাস চন্দ্র মহন্তের ১টি, সন্তোস চন্দ্রের ৩টি, স্বদেপ চন্দ্রের ১টি, অখিল চন্দ্রের ১টি, কার্তিক চন্দ্রের ১টি, বিনয় চন্দ্রের ২টি এবং আনন্দ চন্দ্র মহন্তের ১টি খড়ের পালায় আগুন ধরে গো খাদ্যের যথেষ্ট ক্ষতি সাধন করা হয়েছে বলে জানাচ্ছেন ভুক্তভোগী অখিল চন্দ্র, কার্তিক চন্দ্র এবং বিনয় চন্দ্র। গো খাদ্যের এই চরম সংকট নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে খড়বোঝাই গাড়িতে অগ্নিকাণ্ড

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, "আমরা এই ধরনের কোন অভিযোগ পাইনি, তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বিশ্বব্যাপী অনেক দেশের সঙ্গে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই, এই বাণিজ্য চালিয়ে যাওয়ার সুবিধার্থে মুদ্রা বিনিময়ের পরিমাণও ক্রমেই বাড়ছে।

আজ মঙ্গলবার বাংলাদেশি টাকার সঙ্গে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার নিচে উল্লেখ করা হলো:

বৈদেশিক মুদ্রা – বাংলাদেশি টাকা

ডলার – ১২৩ টাকা ৮২ পয়সা

ইউরো – ১৪২ টাকা ৫১ পয়সা

পাউন্ড – ১৬৬ টাকা ৩৫ পয়সা

রুপি – ১ টাকা ২৯ পয়সা

ইউয়ান – ১৮ টাকা ৩২ পয়সা

ইয়েন – ০.৭৮ টাকা

সিঙ্গাপুরি ডলার – ৯৬ টাকা ৫৯ পয়সা

অস্ট্রেলিয়ান ডলার – ৮৬ টাকা ৭১ পয়সা

সূত্র: গুগল)

*মুদ্রার বিনিময় হার যে কোনো সময় পরিবর্তিত হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি উপাচার্যের সঙ্গে ফুদান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:১০ পি.এম


ঢাবি উপাচার্যের সঙ্গে ফুদান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ড. চেন ঝিমিনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ফুদান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিং ঝাং, অধ্যাপক ইন ঝিগুয়াং এবং অধ্যাপক ঝেং ইউসহ অন্যান্য সদস্যরা এই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর চায়না স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হক এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়ং হুই।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ফুদান বিশ্ববিদ্যালয়ের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক দ্বৈত ডিগ্রি (ডুয়াল ডিগ্রি) প্রগ্রাম চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

গবেষণার মানোন্নয়নে উভয় প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং জ্ঞান ও গবেষণালব্ধ তথ্য বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। উভয় পক্ষ শিগগিরই একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ব্যাপারে ঐকমত্যে পৌঁছান।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সৌজন্য সাক্ষাৎকালে ফুদান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণ এবং তরুণদের জন্য উচ্চশিক্ষার আরো সুযোগ সৃষ্টিতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, “বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান।”

প্রতিবছর বাংলাদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য চীনে যান। শিক্ষা ও গবেষণার মাধ্যমে আগামী দিনে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় হবে।

উপাচার্য এই সময় ফুদান বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আরো বৃত্তির সুযোগ সৃষ্টি এবং যৌথ একাডেমিক কর্মসূচি সম্প্রসারণে অতিথিদের সহযোগিতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুখ্যমন্ত্রী বিজয়কে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধী দলনেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


মুখ্যমন্ত্রী বিজয়কে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধী দলনেতা আটক

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার অভিযোগে রাজ্যের বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনকে পুলিশ হেফাজতে নিয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে চেন্নাইয়ের বাসভবন থেকে তাকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাঞ্জাবুরে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কাবেরী নদীর পানিবণ্টন ইস্যুতে আয়োজিত একটি প্রতিবাদ সমাবেশে মুখ্যমন্ত্রী বিজয়কে সমালোচনা করতে গিয়ে উদয়নিধি একটি মন্তব্য করেন। সমাবেশে উপস্থিত কিছু দর্শক অভিনেত্রী তৃষা কৃষ্ণানের নাম ধরে স্লোগান দিলেও তিনি একটি দ্ব্যর্থবোধক মন্তব্য করেন। অভিযোগ করা হচ্ছে, ওই মন্তব্যে মুখ্যমন্ত্রী এবং অভিনেত্রীকে নিয়ে কুরুচিকর যৌন ইঙ্গিত করা হয়েছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যটি প্রকাশিত হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ক্ষমতাসীন দলসহ বিভিন্ন রাজনৈতিক দল মন্তব্যটিকে নারীর প্রতি অবমাননাকর এবং অশোভন বলে নিন্দা করেছেন।

হেফাজতে নেওয়ার আগে উদয়নিধির বাসভবনের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া তিনি মাদ্রাজ হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন।

পুলিশের গাড়িতে তোলার সময় সাংবাদিকদের উদয়নিধি বলেন, "আমি যে কথা বলিনি, সেই অভিযোগেই আমাকে গ্রেপ্তার করা হচ্ছে।" তিনি দাবি করেছেন, রাজ্যের প্রকৃত সমস্যা থেকে মানুষের দৃষ্টি সরাতেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান।

তামিলনাড়ু প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি মণিকম ঠাকুর মন্তব্যটিকে “অগ্রহণযোগ্য” আখ্যা দিয়ে তা প্রত্যাহার এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

এছাড়া বিজেপির নেতারাও এই মন্তব্যের তীব্র সমালোচনা করে একে অশ্লীল ও লজ্জাজনক বলে উল্লেখ করেছেন এবং উদয়নিধির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেডিএ কর্তৃপক্ষের সঙ্গে সংসদ সদস্য ফাহমিদা হকের মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


কেডিএ কর্তৃপক্ষের সঙ্গে সংসদ সদস্য ফাহমিদা হকের মতবিনিময় সভা

খুলনার সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফাহমিদা হক কেডিএ কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেছেন। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ কর্তৃপক্ষের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে সাড়ে ১০টায় খুলনা-২ ও ৬ নং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক কেডিএ ভবনে উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর সম্মেলন কক্ষে কেডিএ’র গৃহীত প্রকল্পসমূহের ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়। কেডিএ চেয়ারম্যান অ্যাড. এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে তিনি বোর্ড সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।

এ সময় ফাহমিদা হক বলেন, খুলনার বর্ধিত জনসংখ্যার চাপ সামলাতে এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে কেডিএ যে আবাসন, বাণিজ্যিক কমপ্লেক্স, কমিউনিটি সেন্টার ও সংযোগ সড়ক প্রকল্পগুলো হাতে নিয়েছে, সেগুলো খুলনার ভবিষ্যতের চেহারা পরিবর্তন করবে। যানজট নিরসন এবং শহরের এক প্রান্তের সঙ্গে অন্য প্রান্তের যোগাযোগ সহজ করতে ওভারপাস ও প্রশস্ত সড়কগুলো অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ, উন্নয়নমূলক কাজের গুণগত মানে যেন কোনো আপস করা না হয়। অনিয়ম ও দুর্নীতিমুক্তভাবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে যেন নগরবাসীকে দীর্ঘদিন দুর্ভোগ পোহাতে না হয়। প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

ফাহমিদা হক আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে বৈষম্যহীন উন্নয়ন হবে, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। অবহেলিত খুলনা অঞ্চলের মানুষের কন্ঠস্বর হিসেবে তিনি জাতীয় সংসদে কথা বলবেন। কেডিএ যে সব পরিকল্পনা নিয়েছে বা নেবে খুলনার মা-মাটি-মানুষের উন্নয়নে তিনি সেগুলোর বাস্তবায়নে অকুণ্ঠ সমর্থন দেবেন। খুলনার মানুষের জন্য মন্ত্রণালয়ে ধর্ণা দেবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে খুলনাবাসীর পক্ষে দাবি-দাওয়া তুলে ধরবেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কেডিএ’র সদস্য (এস্টেট) মো. ইকবাল হোসেন (উপসচিব), সদস্য (প্রশাসন ও অর্থ) এমএম মাহমুদুর রহমান (উপসচিব), সদস্য (উন্নয়ন) রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, প্রধান প্রকৌশলী (চ. দা.) কাজী মো. সাবিরুল আলম, পরিচালক (এষ্টেট) ড. জাকিয়া সুলতানা, অথরাইজড অফিসার (চ. দা.) জিএম মাসুদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চ. দা.) মো. মজিবুর রহমান, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা এমএম হোসেন আলী, সিনিয়র বৈষয়িক কর্মকর্তা মো. আব্দুল্লাহ্ কবি সাদ, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) মো. আরমান হোসেন, উপ পরিচালক মো. মামুনুল আবেদীন, উপ পরিচালক মো. ইজাদুর রহমান, অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সাঈদুল হক, উপ পরিচালক (প্রশাসন) মো. সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (চ. দা.) মোরতোজা আল মামুন, নির্বাহী প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ) মুনতাসির মামুন, পরিকল্পনা কর্মকর্তা (চ. দা.) আবু সাঈদ, সহকারী প্রোগ্রামার ও সহকারী পরিচালক (প্রশাসন) মো. নাজমুল হুদা প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%