০৫:৩৯ পি.এম
ঢাকা, ৫ আগস্ট, ২০২৬ : নেপলস অঞ্চলে গত সপ্তাহে ঘটে যাওয়া ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির মোকাবিলা করার জন্য ইতালি সরকার ১০ কোটি ইউরো পরিমান সহায়তা বরাদ্দ করেছে। মঙ্গলবার, দেশটির নাগরিক সুরক্ষা মন্ত্রী এই তথ্য প্রদান করেন।
খবরের উৎস হচ্ছে বার্তা সংস্থা এএফপি।
শুক্রবার সন্ধ্যায় আঘাত হানা ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি ছিল গত ৪০ বছরের মধ্যে নেপলস এলাকায় সবচেয়ে শক্তিশালী। এই ভূমিকম্পের কারণে প্রায় ৭০০ মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে হতে বাধ্য করা হয়েছে।
আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি
ভূমিকম্পে ২৬ জন আহত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ভবনগুলো মধ্যেও অধিকাংশই শহরের পশ্চিমে অবস্থিত পোজুওলি এলাকায় রয়েছে, যেখানে সরিয়ে নেওয়া বেশিরভাগ মানুষ বসবাস করতেন।
মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে নাগরিক সুরক্ষা মন্ত্রী নেলো মুসুমেচি জানান, বরাদ্দকৃত অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত স্থাপনার মেরামতে ব্যবহার করা হবে।
দমকল বাহিনীর তথ্য অনুযায়ী জানা গেছে যে, ৩৯৫টি বাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
মন্ত্রী আরও জানান, সরিয়ে নেওয়া ৭০০ জনের মধ্যে ৫৬৮ জনের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানেও ১২৮ জন হোটেলে অবস্থান করছেন।
আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন
এই অঞ্চলটি ইউরোপের বৃহত্তম আগ্নেয়গিরির জ্বালামুখের অবস্থান এবং এখানে প্রায়ই ভূমিকম্প ও ভূ-কম্পনমূলক কার্যক্রম ঘটে। শুক্রবারের ভূমিকম্পের পর রাতভর অপেক্ষাকৃত কম মাত্রার বেশ কয়েকটি পরাঘাত অনুভূত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন