প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আর্থিক সুবিধা পাওয়ার উদ্দেশ্যে তিন বছরেরও বেশি সময় ধরে নিজ মায়ের মরদেহ বাড়ির ফ্রিজারে লুকিয়ে রাখার অপরাধে যুক্তরাজ্যের এক ব্যক্তি দুই বছরেরও বেশি কারাদণ্ড পেয়েছেন। ১৬০ বছর বয়সী ক্রিস্টোফার ফিলিপস নামে ওই ব্যক্তিকে সোমবার (৩ আগস্ট) কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এভাবে তিনি ২০ মার্চ আদালতে একটি মৃতদেহের আইনসম্মত দাফন বা সৎকারে বাধা দেওয়া এবং জালিয়াতির অভিযোগ স্বীকার করেন। তদন্তকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে সাউথ ওয়েলস পুলিশ সিলভিয়া ফিলিপস নামের এক বৃদ্ধার খোঁজ নিতে তার সাউথ ওয়েলসের বাড়িতে যায়। ওই বৃদ্ধা ২০২২ সালের পর থেকে কোনো স্বাস্থ্যসেবা বা চিকিৎসকের কাছে না যাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল। পুলিশ কর্মকর্তা ক্রিস্টোফারের কাছে যখন মায়ের বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, তার মা বর্তমানে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে লন্ডনে আছেন। তবে সুনির্দিষ্ট ঠিকানা বা বিস্তারিত তথ্য দিতে তিনি অস্বীকৃতি জানান। পরবর্তীতে সন্দেহ হলে বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ডিপ ফ্রিজারের ভেতর থেকে আশির কোঠায় থাকা সিলভিয়া ফিলিপসের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটির ওপর ফুল দিয়ে রাখা হয়েছিল। পুলিশ জানায়, বৃদ্ধার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে তদন্ত চলছে। আদালতে উপস্থাপিত নথিতে বলা হয়, মূলত সরকারি বা পারিবারিক আর্থিক সুবিধা অব্যাহত রাখতেই ক্রিস্টোফার মায়ের মৃত্যুর সংবাদ গোপন রেখেছিলেন। রায়ে বিচারক উল্লেখ করেন, মৃতদেহের মর্যাদাপূর্ণ সৎকারে বাধা দেওয়া এবং প্রতারণা অত্যন্ত গুরুতর অপরাধ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন