ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

পেকুয়ার মানুষের প্রতি বছর বন্যায় ভাসতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


পেকুয়ার মানুষের প্রতি বছর বন্যায় ভাসতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বছর বছর সংস্কারহীন স্লুইসগেট, অকার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা, নদী-খালের নাব্য সংকট এবং দুর্বল বেড়িবাঁধের কারণে পেকুয়ার মানুষের ক্ষোভবার্তা শুনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্থায়ী সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি এই কঠিন পরিস্থিতি থেকে জনগণকে রক্ষা করার জন্য ঘোষণা করেছেন, স্লুইস গেটের সব ধরনের ইজারা ব্যবস্থা বাতিল করা হবে। সুদৃঢ় বেড়িবাঁধ নির্মাণ, খাল ও নদী পুনঃখনন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য সরকার একটি সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করবে।

শনিবার (১৮ জুলাই) দিনব্যাপী পেকুয়ার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ভেঙে যাওয়া বেড়িবাঁধ ও দীর্ঘদিন সংস্কারবিহীন স্লুইসগেট ঘুরে দেখেন এবং আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ২০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘর নির্মাণ ও গৃহস্থালি উপকরণ হস্তান্তর করেন। তাছাড়া বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি দেন।

পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার পেকুয়ার মানুষকে বারবার বন্যায় দুর্ভোগে ফেলতে চায় না। সেজন্য সব বেড়িবাঁধ টেকসইভাবে তৈরি করা হবে। সংস্কারবিহীন স্লুইস গেটগুলোর আধুনিকায়ন করা হবে এবং প্রয়োজন হলে নতুন স্লুইস গেট নির্মাণ করা হবে।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

তিনি আরও জানান, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং লবণাক্ত পানির অনিয়ন্ত্রিত প্রবেশ রোধ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী স্লুইস গেটের সকল প্রকার লিজ বা ইজারা ব্যবস্থা বাতিলের কথাও তুলে ধরেন। একই সঙ্গে দখল হওয়া খাল ও নদী পুনঃখনন করা এবং দখলমুক্ত করতে বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ কাজের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে।

তিনি বলেন, সরকার শুধু ত্রাণ বিতরণে সীমাবদ্ধ থাকবে না। ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য কৃষক, মৎস্য-চাষি, পশু পালনকারী, লবণ চাষি এবং ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও অন্যান্য অবকাঠামো পুনর্গঠনের উদ্যোগও নেওয়া হবে।

বারবাকিয়া ইউনিয়নে ত্রাণ বিতরণকালে তিনি বলেন, ত্রাণ পাওয়ার ক্ষেত্রে কার্ড বড় বিষয় নয়। প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছানোই হচ্ছে আমাদের লক্ষ্য।

শিলখালী ইউনিয়নে তিনি বলেছেন, প্রতিবছর পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এ অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। টৈটং ইউনিয়নে পাহাড় ধসের ঝুঁকি মোকাবেলা এবং বাস্তুচ্যুত পরিবারকে পুনর্বাসন কার্যক্রম চলছে বলেও তিনি জানান।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

দীর্ঘদিনের দাবির ছনুয়া-রাজাখালী সেতু নির্মাণ নিয়ে আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এতে দুই উপজেলার মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

দিনব্যাপী সফরে তিনি বারবাকিয়া, শিলখালী, টৈটং, মগনামা, রাজাখালী ও উজানটিয়া ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এছাড়া আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ২০টি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঘর নির্মাণ ও গৃহস্থালি উপকরণ হস্তান্তর করা হয়।

বিকেলে নবগঠিত মাতামুহুরী উপজেলার বিভিন্ন এলাকায় বন্যাকবলিত জনপদ, ভেঙে যাওয়া বেড়িবাঁধ এবং দীর্ঘদিন সংস্কারবিহীন স্লুইসগেট পরিদর্শনের কর্মসূচিতেও অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


পিরোজপুরে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জেলায় সাংবাদিকতার মান উন্নয়নের উদ্দেশ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কাজ করা সাংবাদিকরা অংশগ্রহণ করেছেন।

পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে আজ শনিবার সকাল ১০টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

প্রশিক্ষণের পর বিকেলে জেলা প্রশাসক আবু সাঈদ প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের মাঝে সনদ প্রদান করেন।

প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমদ সিদ্দিকী এবং দি পিরোজপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হক।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন এবং ফ্রিল্যান্স সাংবাদিক কৃষিকর্মকর্তা জগৎ প্রিয় দাস।

এ সময় বক্তারা বলেছেন, বর্তমান সময়ে তথ্যের প্রবাহ যেমন বেড়েছে, তেমনিভাবে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। একজন সাংবাদিকের দায়িত্ব এক্ষেত্রে নিকটাত্মীয় নয়; শুধু তথ্য সংগ্রহ করাই নয়, বরং তথ্যের সত্যতা যাচাই করেও তা প্রকাশ করা।

বক্তারা আরও বলেন, এআই প্রযুক্তি সাংবাদিকতার নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, তবে এর ব্যবহার হতে হবে নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে। ফ্যাক্ট চেকিংয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরও নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ প্রকাশ করতে সক্ষম হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রশাসনকে সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


প্রশাসনকে সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অপরাধী কোনো রাজনৈতিক দলের বা কার লোকÑসেটি বিবেচনা না করে আইন শাসন প্রতিষ্ঠায় প্রশাসনকে সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

তিনি জানান, বর্তমান সরকারের আমলে কোন অপরাধীর রাজনৈতিক আশ্রয় পাওয়ার সুযোগ নেই। আজ শনিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন তিনি শাহজাদপুরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ, কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ভেন্ডিং মেশিন ও শিক্ষার্থীদের মধ্যে হাইজিন কর্নার উদ্বোধন ক্রীড়া সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচিতে অংশ নেন।

সকালে মণিরামপুর বাজার সংলগ্ন ছোট ব্রিজ থেকে লালপুর পর্যন্ত খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন এবং দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘অপরাধ সবার জন্যই অপরাধ। সে কোন দল করলো, সে কার লোকÑআইন প্রয়োগের ক্ষেত্রে এটা কোন বিবেচনার বিষয় নয়। বেআইনি কাজ করলে আইন তাকে ধরবেই, এটা আমি আপনাদের নিশ্চিত করতে পারি।’

আওয়ামী লীগ সরকারের আমলকে দুঃশাসন উল্লেখ করে তিনি বলেন, আগের আমলে দেখেছেন অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যেত। আমরা সেটা হতে দেব না এবং গত পাঁচ মাসে আমরা তা প্রমাণ করেছি। অপরাধী যে-ই হোক, আইনে যা করার কথা, পুলিশ যেন সেটাই করে।

ত্রাণ ও সরকারি সাহায্য বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে জোর দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিত বলেন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক কর্মীরা সমাজ ও গরিব মানুষের চেনে বিধায় তারা তালিকা তৈরিতে প্রশাসনকে সহযোগিতা করবে। তবে বিতরণের মূল দায়িত্ব থাকবে সরকারি কর্মকর্তাদের ওপর, যাতে যার যা প্রাপ্য ও ন্যায্য অধিকার, তা যেন সুন্দরভাবে সঠিক মানুষের কাছে পৌঁছায়। কারণ এই সরকারের সব সাহায্য সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কেনা।

পৌরসভার ডাস্টবিন ও ওয়াশরুম নির্মাণের উদ্বোধনকালে দেয়া বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আস্থা রেখে আমাকে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করেছেন। এখন আমাকে সারা দেশের স্বাস্থ্য ব্যবস্থা দেখতে হচ্ছে। তবে আমার নিজের এলাকা শাহজাদপুরের মূল সমস্যাগুলো আমি নির্বাচনের সময়ই চিহ্নিত করেছি। এর মধ্যে এক নম্বর অগ্রাধিকার হলো মাদকের বিস্তার রোধ করা। শাহজাদপুর শহরে মাদকের বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।

শাহজাদপুরের জরাজীর্ণ যোগাযোগ ব্যবস্থার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘গত ৫-১০ বছরের যারা দায়িত্বে ছিলেন, তারা রাস্তাঘাটের ন্যূনতম রক্ষণাবেক্ষণও করেননি। আমরা ইতোমধ্যেই ছোট-বড় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাস্তাঘাটের সংস্কার কাজ শুরু করেছি।

পরে বিকেলে শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিরতা জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয় ও জামিরতা ডিগ্রি কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘প্লেনের পাইলট, আর্মি জেনারেল, ডাক্তার, ইঞ্জিনিয়র বা আইনজীবী হওয়ারÑসবকিছুই সম্ভব, শুধু নিজের মনের মধ্যে বিশ্বাস রাখবে।’

সফলতার সংজ্ঞা দিয়ে তিনি বলেন, ‘সবাইকে যে বড় কিছু হতে হবে তা নয়, তবে অত্যন্ত ভালো একজন মানুষ হওয়া, বাবা-মায়ের যত্ন নেওয়া এবং সন্তানকে সুন্দর করে বড় করাটাও জীবনের বড় সার্থকতা।’

অন্যায়ের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যায় দেখলে সম্ভব হলে প্রতিবাদ করবে, সম্ভব না হলে কখনো ওটাতে জড়াবে না। অন্যায়কারী কিন্তু নীরব সমর্থনে আস্তে আস্তে বড় হয়ে যায়।

তিনি জামিরতা জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ে হাইজিন কর্নার উদ্বোধন ও শিক্ষার্থীদের মধ্যে ছাতা ও গাছের চারা বিতরণ করেন। জামিরতা ডিগ্রি কলেজের একাডেমিক ভবন সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বই বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। পরে 'প্রফেসর ড. এম এ মতিন স্মৃতি জেলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন এবং সোনাতনী হাই স্কুল পরিদর্শন করে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এখন আলিয়া ভাটের গোপন ভিডিও ফাঁস!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


এখন আলিয়া ভাটের গোপন ভিডিও ফাঁস!

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনয়ের পাশাপাশি নিজের ফিটনেস নিয়েও সচেতন। তার ব্যস্ত শুটিং, সংসার কিংবা মাতৃত্ব—কোনো কিছুই তার নিয়মিত শরীরচর্চায় বিঘ্ন ঘটাতে পারেনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে আলিয়র কঠোর অনুশীলনের একটি ভিডিও, যা ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে।

আলিয়ার ব্যক্তিগত ফিটনেস প্রশিক্ষক করণ সাহনি কিছু মুহূর্ত শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেত্রীর ওয়ার্কআউটের। এর পর ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, জিমে একের পর এক কঠিন ব্যায়াম করছেন আলিয়া। কখনো শক্তি বাড়ানোর অনুশীলন, কখনো ভারসাম্য রক্ষার ব্যায়াম—প্রতিটি ধাপে আত্মবিশ্বাসী ও মনোযোগী দেখা গেছে তাকে।

ওয়ার্কআউটের সময় আলিয়ার পরনে ছিল একটি হল্টারনেক ক্রপ টপ ও কালো শর্টস। চুল খোঁপা করে বাঁধা, মুখে কোনো মেকআপ ছিল না। এই অভিনেত্রী সাধারণ লুক নিয়ে নিজের অনুশীলনে মনোনিবেশ করেছেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আলিয়া বর্তমানে অ্যাকশনধর্মী চরিত্রের জন্য কঠোর ফিটনেস প্রশিক্ষণ নিচ্ছেন। এর আগে 'জিগরা' সিনেমার অ্যাকশন দৃশ্যের জন্য তার বিশেষ প্রস্তুতি ছিল। 'আলফা' ছবির জন্যও তিনি নিয়মিত কঠোর শরীরচর্চা করেছেন।

এক সাক্ষাৎকারে প্রশিক্ষক করণ সাহনি জানিয়েছেন, আলিয়াকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যাতে তিনি ছিপছিপে, ফিট এবং অ্যাকশন দৃশ্যে স্বচ্ছন্দভাবে অভিনয় করতে পারেন।

যদিও 'আলফা' ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি, তবুও ছবিটির জন্য আলিয়ার কঠোর পরিশ্রম ও ফিটনেস নিয়ে প্রশংসা করেছেন অনেকেই। নতুন ভাইরাল হওয়া ভিডিওটি সেই পরিশ্রমের আরেকটি প্রমাণ হিসাবে বিবেচিত হচ্ছে।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়া ভাট প্রশংসায় ভাসছেন। অনেকের মতে, তিনি মা হওয়ার পরও যে ভাবে নিয়মিত শরীরচর্চা করে নিজেকে ফিট রেখেছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

অনেকে বলছেন, পর্দায় তার অ্যাকশন দৃশ্যের স্বচ্ছন্দ উপস্থিতি এই কঠোর অনুশীলনের ফল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, প্রধানমন্ত্রী খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ জাতি গঠন করার লক্ষ্যে কাজ করে চলেছেন। বর্তমান প্রজন্মের যন্ত্রের প্রতি আসক্তি কমিয়ে মাঠমুখী করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। খেলাধুলাকে পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি আরো উল্লেখ করেন, আমরা প্রত্যেকে ইউনিয়নে একটি খেলার মাঠ এবং দেশের ১০টি জেলায় পর্যায়ক্রমে ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি। নারায়ণগঞ্জে একটি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার ইচ্ছা রয়েছে। সেখানে ফুটবল, ক্রিকেটের পাশাপাশি আর্চারি, শুটিং, সুইমিংসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলার আধুনিক সুবিধা থাকবে।

আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জের মাসদাইর ওসমানী স্টেডিয়ামে অনুষ্ঠিত বেগম খালেদা জিয়া (অনুর্ধ্ব- ১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, নাসিক প্রশাসক এডভোকেট শাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%